Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
সবাইকে ছাড়িয়ে আরও উপরে মুমিনুল

খেলা

টিবিএস রিপোর্ট
22 April, 2021, 12:30 pm
Last modified: 22 April, 2021, 04:10 pm

Related News

  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
  • বিজয়ের চোখে সাকিব নির্দোষ, মুমিনুল বলছেন, ‘মিথ্যা মামলা’

সবাইকে ছাড়িয়ে আরও উপরে মুমিনুল

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে তিন ও চার নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেলেন। শান্ত ও মুমিনুলের সেঞ্চুরি পূর্ণ করাতেও থাকলো দারুণ মিল।
টিবিএস রিপোর্ট
22 April, 2021, 12:30 pm
Last modified: 22 April, 2021, 04:10 pm
শান্তর সঙ্গে সুর মিলিয়ে দারুণ ব্যাটিং করে যাচ্ছে মুমিনুল। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

সাদা পোশাকে ভালো করেন বলে মুমিনুল হকের নামই হয়ে গেছে টেস্ট ব্যাটসম্যান। এ নিয়ে অবশ্য অভিযোগ নেই তার। মন লাগিয়ে এই ফরম্যাটই খেলে যান তিনি। পুরস্কার হিসেবে গত বছর মুমিনুলের কাঁধে ওঠে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব। শুরুটা ভালো না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে থেকে রান পেতে শুরু করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

ক্যারিবীয়দের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের সেঞ্চুরি সংখ্যার মালিক হন মুমিনুল। ১০টি টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুল এবার নিজেকে আরও উপরে নিয়ে গেলেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটা তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ৯টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় অবস্থানে তামিম ইকবাল। 

সেঞ্চুরিতে বাংলাদেশের মধ্যে সবার উপরে থাকলেও প্রথমবারের মতো বিদেশের মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। তার আগের ১০টি সেঞ্চুরিই ছিল ঘরের মাঠে। এর মধ্যে ৭টি সেঞ্চুরি চট্টগ্রামে। সেঞ্চুরিতে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার ম্যাচে বিদেশের মাটিতে না পারার আক্ষেপও ঘুচিয়ে নিলেন তিনি।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রথম দিন থেকে ব্যাটিং করে আসা মুমিনুল ২২৪ বলে ৯টি চারে সেঞ্চুরি পূর্ণ করেন। ইতোমধ্যে শান্তর সঙ্গে ২২৪ রানের জুটি গড়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যা যেকোনো উইকেটে বাংলাদেশের অষ্টম সেরা জুটি। 

এই জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৭ রান। মুমিনুল ১০৭ ও শান্ত ১৫৪ রানে ব্যাটিং করছেন।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে তিন ও চার নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেলেন। শান্ত ও মুমিনুলের সেঞ্চুরি পূর্ণ করাতেও থাকলো দারুণ মিল। দুজনই ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। শান্ত ৯৭ ও মুমিনুল ৯৮ রানে থাকতে লঙ্কান স্পিনারকে চার মেরে তিন অঙ্কে পৌঁছান। 

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
  • বিজয়ের চোখে সাকিব নির্দোষ, মুমিনুল বলছেন, ‘মিথ্যা মামলা’

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net