Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
রাহুল-কুম্বলেদের খারাপ ব্যবহারে আইপিএল ছেড়ে গেছেন গেইল!

খেলা

টিবিএস রিপোর্ট
02 October, 2021, 02:55 pm
Last modified: 02 October, 2021, 03:01 pm

Related News

  • ৪২ ছক্কার ম্যাচে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে জিতল পাঞ্জাব
  • কোহলি-কার্তিক ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে বেঙ্গালুরুর প্রথম জয়
  • পন্তের ফেরার ম্যাচে পাঞ্জাবের কাছে দিল্লির হার
  • ‘আমিই সর্বকালের সেরা অফ স্পিনার’
  • গেইল যখন সাকিবের দলের বোঝা

রাহুল-কুম্বলেদের খারাপ ব্যবহারে আইপিএল ছেড়ে গেছেন গেইল!

পাঞ্জাব কিংস যখন বাঁচা-মরার লড়াইয়ে, ক্রিস গেইল তখন আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন। 
টিবিএস রিপোর্ট
02 October, 2021, 02:55 pm
Last modified: 02 October, 2021, 03:01 pm

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শক্ত অবস্থানে নেই পাঞ্জাব কিংস। তবে তাদের প্লে-অফ খেলার আশাও শেষ হয়ে যায়নি। ১২ ম্যাচে ৫টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে লোকেশ রাহুলের দল। দল যখন বাঁচা-মরার লড়াইয়ে, ক্রিস গেইল তখন আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন। 

বিশ্বকাপের আগে জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটিয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে চান গেইল। এ কারণেই নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেন ক্যারিবীয় এই ব্যাটিং ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনই জানিয়েছিল পাঞ্জাব কিংস।

যদিও কেভিন পিটারসেন জানালেন ভিন্ন কারণ। আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে আসা  ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের দাবি, পাঞ্জাব কিংসের খারাপ ব্যবহারের কারণে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দল ছেড়ে গেছেন গেইল। মূলত পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল ও কোচ অনিল কুম্বলেকেই ইঙ্গিত করেছেন পিটারসেন।  

পিটারসেন বলেন, 'গেইলের সঙ্গে একেবারেই ভালো ব্যবহার করা হয়নি। তার হয়তো মনে হচ্ছে দল তাকে ব্যবহার করেই ছেড়ে দেবে। তাকে তার জন্মদিনেও দলে সুযোগ না দিয়ে একঘরে করে দেওয়া হয়েছিল। ৪২ বছর বয়সী গেইল যদি কোনকিছুতে খুশি না হয়, তাহলে সে যা চাইছে, তাই করতে দেওয়া হোক।' 

টি-টোয়েন্টির ফেরিওয়ালা গেইল নিজেকে 'ইউনিভার্স বস' দাবি করেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে চার-ছক্কার ফুলঝুরিতে সবাইকে মাতিয়ে রাখেন তিনি। ২০১৮ সালে পাঞ্জাব দলে যোগ দেওয়া গেইল দলটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ (৯২) ছক্কার মালিক। ব্যাট হাতে পারফর্ম করে এলেও দলে নিয়মিত নিয়মিত জায়গা পাননি তিনি।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের দিন ৪২তম জন্মদিন ছিল গেইলের। এই ম্যাচে তাকে একাদশে জায়গা দেওয়া হয়নি। যা নিয়ে সমালোচনা করেন পিটারসেন ও ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ১০টি ম্যাচে ২১.৪৪ গড়ে ১৯৩ রান করা গেইল ইনিংস উদ্বোধনের দায়িত্ব পাননি। তিন নম্বরে ব্যাটিং করেছেন টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক। 

Related Topics

টপ নিউজ

ক্রিস গেইল / পাঞ্জাব কিংস / আইপিএল ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ৪২ ছক্কার ম্যাচে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে জিতল পাঞ্জাব
  • কোহলি-কার্তিক ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে বেঙ্গালুরুর প্রথম জয়
  • পন্তের ফেরার ম্যাচে পাঞ্জাবের কাছে দিল্লির হার
  • ‘আমিই সর্বকালের সেরা অফ স্পিনার’
  • গেইল যখন সাকিবের দলের বোঝা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net