Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মাহমুদউল্লাহর টেস্ট অবসরে তামিম-মিরাজদের আবেগী বার্তা

খেলা

টিবিএস রিপোর্ট
12 July, 2021, 09:30 pm
Last modified: 12 July, 2021, 09:39 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

মাহমুদউল্লাহর টেস্ট অবসরে তামিম-মিরাজদের আবেগী বার্তা

মাহমুদউল্লাহকে তার শেষ ম্যাচে জয় উপহার দিতে চেয়েছিল বাংলাদেশ দল। হারারে টেস্ট জয়ের পর বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলা অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিদায়ী অভিবাদন জানিয়েছেন সতীর্থরা। 
টিবিএস রিপোর্ট
12 July, 2021, 09:30 pm
Last modified: 12 July, 2021, 09:39 pm
৫০টি টেস্ট খেলে এই ফরম্যাট থেকে নিজেকে থামিয়ে নিলেন মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ মাস পরে টেস্টে ফিরেই কাণ্ডারি মাহমুদউল্লাহ রিয়াদ। আর ১৫০ রানের হার না মানা ইনিংস খেলেই ভেবে ফেললেন, টেস্টকে এবার বিদায় বলা দরকার। আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে হারারের টেস্টের শেষ দিনে তাকে দেওয়া সতীর্থদের 'গার্ড অব অনার' সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল। 

ধারাভাষ্যকারদের মুখেও ছিল তার টেস্ট অবসর প্রসঙ্গ। পরে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কথায় সব পরিষ্কার হয়ে যায়। মুমিনুল জানান, জয় দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহকে তার শেষ ম্যাচে জয় উপহার দিতে চেয়েছিল দল। হারারে টেস্ট জয়ের পর বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলা মাহমুদউল্লাহকে বিদায়ী অভিবাদনও জানিয়েছেন সতীর্থরা। 

আগামীর পথচলার জন্য অভিজ্ঞ এই ক্রিকেটারকে শুভ কামনা জানিয়ে জাতীয় দলের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। মাহমুদউল্লাহর সঙ্গে শিরোপা নিয়ে তোলা একটি ছবি পোস্ট করে টেস্ট অধিনায়ক মুমিনুল লিখেছেন, 'রিয়াদ ভাই, আপনার সঙ্গে পথ চলতে পরাটা ছিল দারুণ সম্মানের। আপনার অবদান ও ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।'

টেস্ট খেলার একটি ছবি দিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'আপনি যেভাবে লাল বলের ক্রিকেটে দেশকে সেবা দিয়ে গেছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত ওভারের ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।'

মাহমুদউল্লাহর টেস্ট অবসরে মন খারাপ মেহেদী হাসান মিরাজের। ডানহাতি এই স্পিনার লিখেছেন, 'অসাধারণ একজন ক্রীড়া ব্যক্তিত্ব, যার চেতনা দারুণ। আপনি টেস্ট ক্যাপ ছেড়ে দিচ্ছেন, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। খেলোয়াড়, সমর্থক আর ক্রিকেটের এই সংস্করণটা আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু শেখার অপেক্ষায়। যে নতুন চ্যালেঞ্জই নেন না কেন, উপভোগ করুন মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।'

মাহমুদউল্লাহর সঙ্গে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, 'রিয়াদ ভাই সব সময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমাদের একসঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল। ভবিষ্যতে আর একসঙ্গে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব, ইনশা আল্লাহ।'

বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস লিখেছেন,'আমার একজন কাছের মানুশ, বন্ধু, বড় ভাই, যাকে আমি সব সময় শ্রদ্ধা করি, তিনি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সিদ্ধান্তকে আমি সব সময় সম্মান করি। আশা করি তার বাকি ক্যারিয়ারটা সফল হোক। টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে।'

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / টেস্ট অবসর / তামিম ইকবাল / মেহেদী হাসান মিরাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net