Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
মাঠের অনুশীলনে ফিরে কষ্টই হয়েছে বিজয়ের

খেলা

টিবিএস রিপোর্ট
27 July, 2020, 04:55 pm
Last modified: 27 July, 2020, 05:06 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

মাঠের অনুশীলনে ফিরে কষ্টই হয়েছে বিজয়ের

গত ১৯ জুলাই থেকে ১৩ জন ক্রিকেটার দেশের চারটি ভেন্যুতে একক অনুশীলন করেছেন। সোমবার মিরপুরে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। এদিন জিম ও মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে রানিং করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
27 July, 2020, 04:55 pm
Last modified: 27 July, 2020, 05:06 pm

করোনাভাইরাসের প্রকোপের কারণে সবিকছুর মতো স্থবির হয়ে ছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনও। দীর্ঘ চার মাস পর মাঠের অনুশীলনে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ১০ জন ক্রিকেটার গত ১৯ জুলাই থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করে। ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরুতে সাতদিনের সূচি তৈরি করেছিল। ২৬ জুলাই শেষ হওয়ার কথা অনুশীলন। কিন্তু ক্রিকেটারদের আবদনের প্রেক্ষিতে অনুশীলন আরও দুদিন বাড়ানো হয়েছে।

ক্রিকেটার সংখ্যাও বেড়েছে। ১৩ জন ক্রিকেটার দেশের চারটি ভেন্যুতে একক অনুশীলন করেছেন। সোমবার মিরপুরে যোগ দেন এনামুল হক বিজয়। এদিন জিম ও মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে রানিং করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এতোদিন পর মাঠের অনুশীলন করতে কষ্টই হয়েছে বলে জানালেন কয়েক বছর ধরে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

প্রথমদিনের অনুশীলন শেষে বিজয় বলেন, ‌‌‌‌‌‌‌‌'আজ মিরপুরে অনুশীলন করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় চার মাস পর আমরা মিরপুরে অনুশীলন করার সুযোগ পেলাম, অনুশীলন করেছি। বলতে গেলে আজ অনেক কষ্টই হয়েছে। কারণ আমরা ইনডোরে করেছি বা যেখানেই করি না কেন, মিরপুরের অনুশীলন বিশেষ কিছু। কষ্ট হয়েছে অনেকদিন পরে অনুশীলন করতে গিয়ে।'

অনুশীলনের ব্যবস্থা করায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে ঈদের পরও অনুশীলন চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানান বিজয়। তিনি বলেন, ‌‌'আশা করি এভাবে চালিয়ে যাব ঈদের আগে, যতটা করতে পারি। এরপর ঈদের পর তো ধারাবাহিকভাবে করতেই থাকব। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি সামনেও এটা অব্যাহত থাকবে।'

মিরপুরে সাতজন ক্রিকেটার অনুশীলন করেছেন। তারা হলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। এদের মধ্যে মুশফিক, ইমরুল, মেহেদী রানা ও বিজয়ের অনুশীলনের সূচি দুদিন বাড়ানো হয়েছে। তবে দেশের আর কোনো ভেন্যুতে অনুশীলনের সূচি বাড়ানো হয়নি।

বিসিবির আগের সূচি অনুযায়ী খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছেন দুই ডানহাতি স্পিনার মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন চালিয়েছেন পেসার খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম একাই অনুশীলন করেছেন তরুণ স্পিনার নাঈম হাসান। 

Related Topics

টপ নিউজ

এনামুল হক বিজয় / ব্যক্তিগত অনুশীলন / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net