Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
মঈনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে তসলিমা নাসরিন

খেলা

টিবিএস ডেস্ক
07 April, 2021, 12:55 pm
Last modified: 07 April, 2021, 01:04 pm

Related News

  • ৭১ মঞ্চের ব্যানারে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ যাওয়ার খবর মিথ্যা: জেড আই খান পান্না
  • তসলিমা নাসরিনের বই রাখার কারণে একুশে বইমেলায় স্টল ঘেরাও
  • ‘উগ্রপন্থি কোনো সংগঠনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই’
  • শেষ রেসিডেন্স পারমিটের মেয়াদ, অমিত শাহর কাছে ভারতে থাকতে দেওয়ার অনুরোধ তসলিমার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

মঈনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে তসলিমা নাসরিন

ক্রিকেটার না হলে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী ইসলামিক স্টেটের সদস্য হতেন- এমন মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন তসলিমা নাসরিন। বিতর্কিত এই লেখিকার বিতর্কিত মন্তব্যের পর অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। ইংলিশ ক্রিকেটাররা রীতিমতো ক্ষুব্ধ তসলিমার এমন মন্তব্যে।
টিবিএস ডেস্ক
07 April, 2021, 12:55 pm
Last modified: 07 April, 2021, 01:04 pm
মঈন আলী ও তসলিমা নাসরিন। ছবি: সংগৃহীত

ক্রিকেটার না হলে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী ইসলামিক স্টেটের সদস্য হতেন- এমন মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন তসলিমা নাসরিন। বিতর্কিত এই লেখিকার বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। ইংলিশ ক্রিকেটাররা রীতিমতো ক্ষুব্ধ তসলিমার এমন মন্তব্যে। কড়া ভাষায় তার সমালোচনা করেছেন মঈন আলীর সতীর্থরা।

মঈন আলী তার জার্সিতে মদ প্রস্তুতকারক কোনো প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করেন না। ইংলিশ এই অলরাউন্ডারের এবারের আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে তেমন একটি লোগো আছে। মঈন ওই প্রতিষ্ঠানের লোগো নিজের জার্সিতে না রাখার অনুরোধ করেছেন বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। যদিও মঈনের দল চেন্নাই জানিয়েছে, এমন কোনো অনুরোধ মঈন করেননি।

তসলিমা নাসরিন খবরের সত্যতা যাচাই না করেই মঈনকে নিয়ে বিতর্কিত এক টুইট করে বসেন। নির্বাসিত এই লেখিকা তার টুইটে লেখেন, 'মঈন আলি যদি ক্রিকেটে না আসতো, সে সম্ভবত সিরিয়ায় গিয়ে আইএসআইএসে যোগ দিতো।'

তসলিমার এমন টুইট ইংলিশ ক্রিকেটারদের তাঁতিয়ে তোলে। সতীর্থকে নিয়ে এমন মন্তব্য করায় তসলিমাকে কড়া ভাষায় জবাব দেন ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। জফরা আর্চার রীতিমতো তসলিমার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইংলিশ অলরাউন্ডার তার টুইটে লেখেন, 'আপনি কি সুস্থ? সুস্থ আছেন বলে তো আমার মনে হয় না।'

বেন ডাকেট, স্যাম বিলিংস, সাকিব মাহমুদরাও তসলিমার সমালোচনা করে টুইট করেন। ডাকেট লেখেন, 'এই অ্যাপের এটাই সমস্যা। লোকে এমন কথাও বলতে পারে। বিরক্তিকর। অবস্থার পরিবর্তন হওয়া দরকার। দয়া করে এই অ্যাকাউন্ট রিপোর্ট করুন।' 

আরেকটি টুইটে ডাকেট লেখেন, 'বিশ্বাসই হচ্ছে না। বিরক্তিকর টুইট। বিরক্তিকর মানুষ।' ডাকেটের টুইটে মন্তব্য করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস। তিনি লেখেন, 'দয়া করে সবাই তসলিমার অ্যাকাউন্ট রিপোর্ট করুন। বিরক্তিকর।' 

সমালোচনার মুখে আজ আরেকটি টুইট করেন তসলিমা নাসরিন। যেখানে তিনি তার প্রথম টুইটকে ব্যঙ্গাত্মক বলে দাবি করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করা তসলিমা লেখেন, 'নিন্দুকেরা ভালো করেই জানে, মঈন আলীকে নিয়ে আমার টুইটটি ছিল ব্যঙ্গাত্মক। কিন্তু আমাকে হেনস্তা করার জন্য এটাকে ইস্যু বানানো হয়েছে। কারণ, আমি চেষ্টা করি মুসলিম সমাজকে ধর্ম নিরপেক্ষ করতে এবং আমি ইসলামি ধর্মান্ধতার বিরোধী। মানবজাতির অন্যতম দুর্ভাগ্য হলো, নারীবাদী বামপন্থিরাও নারীবিদ্বেষী ইসলামপন্থীদের সমর্থন করে।'

অবস্থান পরিস্কার করতে তসলিমা এমন টুইট করলেও সেটা খুব কাজে আসেনি। তসলিমার কারণ ব্যাখ্যা মনে ধরছে না আর্চারের। তরুণ এই ইংলিশ পেসার রিটুইটে লিখেছেন, 'ব্যঙ্গাত্মক? কেউ হাসছে না, এমনকি আপনি নিজেও না। আপনি অন্তত যেটা করতে পারেন, সেটা হলো টুইটটা মুছে ফেলতে পারেন।' ইংল্যান্ডের হয়ে ৪ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলা পেসার সাকিব মাহমুদ লিখেছেন, 'ব্যঙ্গাত্মক? অসুস্থতার পর্যায়ে পড়ে আপনার এই রসিকতার মানসিকতা।'   

Related Topics

টপ নিউজ

মঈন আলী / ইংলিশ অলরাউন্ডার / তসলিমা নাসরিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ৭১ মঞ্চের ব্যানারে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ যাওয়ার খবর মিথ্যা: জেড আই খান পান্না
  • তসলিমা নাসরিনের বই রাখার কারণে একুশে বইমেলায় স্টল ঘেরাও
  • ‘উগ্রপন্থি কোনো সংগঠনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই’
  • শেষ রেসিডেন্স পারমিটের মেয়াদ, অমিত শাহর কাছে ভারতে থাকতে দেওয়ার অনুরোধ তসলিমার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net