Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
রইল বাকি আট, কার কেমন সম্ভাবনা শেষ চারে ওঠার?

হাসান জামিলুর রহমান সৈকত
07 December, 2022, 07:45 pm
Last modified: 07 December, 2022, 08:39 pm

Related News

  • কিংবদন্তির রবিনহুডকে ‘আশ্রয়’ দেওয়া ১,২০০ বছর বয়সি ওক গাছটি মরে গেছে
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

রইল বাকি আট, কার কেমন সম্ভাবনা শেষ চারে ওঠার?

শেষ ষোলোর ৮ ম্যাচের মধ্যে দুটির নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারের মাধ্যমে, বাকি  ম্যাচগুলোর প্রায় সবগুলোই হয়েছে একপেশে, শেষ আটের লড়াইয়ে তাই উত্তেজনার বারুদ বাড়বে বলেই আশাবাদী ফুটবলপ্রেমিরা। 
হাসান জামিলুর রহমান সৈকত
07 December, 2022, 07:45 pm
Last modified: 07 December, 2022, 08:39 pm
ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপ পেয়ে গেছে তার ৮ কোয়ার্টার-ফাইনালিস্ট, লাতিন দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের সাথে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্স-আপ ক্রোয়েশিয়া, আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আর হ্যারি কেইনের ইংল্যান্ড, ৮ বছর পর বিশ্বমঞ্চে ফেরা নেদারল্যান্ডসের সাথে আছে আফ্রিকা এবং আরবের গর্ব, চমক দেখানো মরক্কো।

শেষ ষোলোর ৮ ম্যাচের মধ্যে দুটির নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারের মাধ্যমে, বাকি  ম্যাচগুলোর প্রায় সবগুলোই হয়েছে একপেশে, শেষ আটের লড়াইয়ে তাই উত্তেজনার বারুদ বাড়বে বলেই আশাবাদী ফুটবলপ্রেমিরা। 

শেষ আটে উঠা দলগুলোর এবারে বিশ্বকাপের পারফরম্যান্স, শেষ আটে উঠার আগে ইতিহাস এবং সেখানের পারফরম্যান্স নিয়ে জেনে নেওয়া যাক। 

ব্রাজিল

ছবিঃ এএফপি

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচই জিতে নক-আউট নিশ্চিত করেছিল সেলেকাওরা। শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন ব্রাজিল কোচ তিতে, যদিও ক্যামেরুনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে যায় তারা। 

গ্রুপ পর্বে ব্রাজিলের ফলাফল 

ব্রাজিল ২-০ সার্বিয়া 

ব্রাজিল ১-০ সুইজারল্যান্ড 

ব্রাজিল ০-১ ক্যামেরুন

শেষ ষোলো

ব্রাজিল ৪-১ দক্ষিণ কোরিয়া 

বিশ্বকাপে ব্রাজিলের কোয়ার্টার- ফাইনাল রেকর্ড

বিশ্বকাপে ১৬ বার অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল, যার মধ্যে ১১ বারই শেষ চারে পৌঁছায় সেলেকাওরা। ক্রোয়েশিয়ার বিপক্ষেও ফেভারিট হিসেবেই নামবেন নেইমাররা।

ব্রাজিলের শক্তি

শক্তির দিক থেকে ব্রাজিল বিশ্বের যেকোনো দল থেকেই এগিয়ে, সব পজিশনেই দুর্দান্ত সব খেলোয়াড় দিয়ে পূর্ণ তিতের দল। চোটের কারণে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি নেইমার। শেষ ষোলোর ম্যাচে ফিরেই দেখিয়েছেন কেন তিনি ব্রাজিলের সবথেকে বড় ভরসার জায়গা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মন মাতানো ফুটবল খেলেছে জোগো বনিতোর বাহকেরা। 

আর্জেন্টিনা 

ছবিঃ এএফপি

লাতিন আমেরিকার আরেক দল, ট্যাঙ্গো ফুটবলের অনুসারী লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউট পর্বে উঠে আলবিসেলেস্তেরা। 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার ফলাফল

সৌদি আরব ২-১ আর্জেন্টিনা 

আর্জেন্টিনা ২-০ মেক্সিকো 

আর্জেন্টিনা ২-০ পোল্যান্ড 

শেষ ষোলো

আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া 

বিশ্বকাপে আর্জেন্টিনার কোয়ার্টার- ফাইনাল রেকর্ড

বিশ্বকাপে ৮ বার কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যার মধ্যে ৫ বার শেষ চারে উত্তীর্ণ হয় আকাশি-নীলের দল।  নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল। 

আর্জেন্টিনার শক্তি

সৌদি আরবের বিপক্ষে হারের পর লিওনেল স্কালোনির দলের রসায়ন নিয়ে কিছুটা প্রশ্ন জেগেছিল। খেলোয়াড়রা সৌদি আরবকে হালকাভাবে নিয়েছেন কিনা সেই ব্যাপারেও কথা শোনা যাচ্ছিল। কিন্তু পরের দুই ম্যাচে নিজেদের আসল রূপে ফেরে আলবিসেলেস্তেরা। বিশেষ করে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের ছন্দময় ফুটবল দেখায় আর্জেন্টিনা।  অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষের কিছু সময় ব্যতিত বেশ চোখ জুড়ানো ফুটবলই দেখা গেছে মেসিদের পা থেকে। 

নেদারল্যান্ডস

ছবিঃ এএফপি

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ বিশ্বকাপে সুযোগ পায়নি ডাচরা। তবে এবার সুযোগ পেয়ে তারা বুঝিয়ে দিয়েছে, বিশ্বকাপে কেন তাদের সমীহ করা উচিত। 

'এ' গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় এসেছে ডাচরা। সেনেগাল এবং স্বাগতিক কাতারকে হারানোর সাথে ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছেন ভার্জিল ভ্যান ডাইকরা। 

গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের ফলাফল

নেদারল্যান্ডস ২-০ সেনেগাল 

নেদারল্যান্ডস ১-১ ইকুয়েডর

নেদারল্যান্ডস ২ -০ কাতার

শেষ ষোলো 

নেদারল্যান্ডস ৩-১ যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের রেকর্ড 

এখন পর্যন্ত ৬ বার বিশ্বকাপের শেষ আটে উঠেছে ডাচরা, যার মধ্যে ৫ বারই শেষ চারে পৌঁছায় টোটাল ফুটবলের জনকরা। 

নেদারল্যান্ডসের শক্তি

ডাচদের বড় শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। লিভারপুল ডিফেন্ডার এবং দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক অনেকের মতেই বিশ্বসেরা ডিফেন্ডার। এছাড়াও আছেন ম্যাথিস ডি লিট, নাথান একের মতো ডিফেন্ডাররা। গ্রুপ পর্বে মাত্র একটি গোলই হজম করেছে লুই ফন হালের দল। শেষ ষোলোতেও তাদের রক্ষণ বেশ ভালোই সামলেছে যুক্তরাষ্ট্রের আক্রমণ। ডাচ রক্ষণ ভাঙ্গতে লিওনেল মেসিদের বেশ বেগই পেতে হবে।

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ বিশ্বকাপে সুযোগ পায়নি ডাচরা। তবে এবার সুযোগ পেয়ে তারা বুঝিয়ে দিয়েছে, বিশ্বকাপে কেন তাদের সমীহ করা উচিত।

ফ্রান্স

ছবিঃ এএফপি

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শেষ আটে উঠেছে বেশ হেসেখেলেই। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলার পর বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে হারলেও সেটি মোটেও প্রভাব ফেলতে পারেনি। শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে লে ব্লুজরা।

গ্রুপ পর্বে ফ্রান্সের ফলাফল

ফ্রান্স ৪-১ অস্ট্রেলিয়া 

ফ্রান্স ২-১ ডেনমার্ক 

ফ্রান্স ০-১ তিউনিশিয়া 

শেষ ষোলো

ফ্রান্স ৩-১ পোল্যান্ড 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের রেকর্ড 

বিশ্বকাপে ৮ বার শেষ আটে উঠেছে ফ্রান্স, যার মধ্যে ৬ টিতেই জিতেছে তারা। 

ফ্রান্সের শক্তি

প্রতিটি জায়গাতেই ফ্রান্সের যথেষ্ট গোলাবারুদ মজুদ রয়েছে। আছেন একজন কিলিয়ান এমবাপ্পে, কাতার বিশ্বকাপের সব আলো এখন পর্যন্ত নিজের দিকে টেনে নিয়েছেন ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ৫ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়েও অন্যদের থেকে এগিয়ে এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষেও তিনি জ্বলে উঠলে ফ্রান্সের শেষ চারে যাওয়ার রাস্তা অনেকটাই সহজ হবে।  

ক্রোয়েশিয়া 

ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত গত বিশ্বকাপের রানার্স-আপরা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম পরপর দুই বিশ্বকাপের শেষ আটে উঠেছে ক্রোয়াটরা। গ্রুপ পর্বে এক জয় দুই ড্র নিয়ে অপরাজিত থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোয় উঠে লুকা মদরিচের দল। সেখানে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে তারা। 

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার ফলাফল 

ক্রোয়েশিয়া ০-০ মরক্কো 

ক্রোয়েশিয়া ৪-১ কানাডা 

ক্রোয়েশিয়া ০-০ বেলজিয়াম 

শেষ ষোলো

ক্রোয়েশিয়া ০-০ জাপান (টাইব্রেকারে ৩-১ গোলে জয়ী ক্রোয়েশিয়া) 

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার রেকর্ড

এই নিয়ে তৃতীয় বারের মতো শেষ আটে উঠল ক্রোয়েশিয়া। আগের দুইবারই এই বাধা পেরিয়েছে তারা। তবে এবার প্রতিপক্ষ ব্রাজিল, সেলেকাওদের টপকে শেষ চারে যাওয়াটা বেশ কঠিনই হবে ক্রোয়াটদের জন্য। 

ক্রোয়েশিয়ার শক্তি 

ক্রোয়াটদের মূল শক্তি তাদের হার না মানা মানসিকতা। রাশিয়া বিশ্বকাপেও এই মানসিকতার উপর ভর করেই ফাইনালে উঠেছিল তারা। কাতারেও সেটির প্রমাণ দেখিয়েছে দলটি। দলের অধিনায়ক লুকা মদরিচ খেলছেন নিজের শেষ বিশ্বকাপ, ৩৭ বছর বয়সে এসেও দলের মাঝমাঠের প্রাণ তিনি। ক্রোয়েশিয়ার রক্ষণভাগও ভালো করেছে এই পর্যন্ত, ৪ ম্যাচে মাত্র ১ টি গোল খেয়েছে ক্রোয়াটরা। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে ৩ টি শট ঠেকানো গোলরক্ষক লিভাকোভিচও বেশ উদ্বুদ্ধই থাকবেন ব্রাজিলের বিপক্ষে। 

ইংল্যান্ড 

ছবিঃ এএফপি

১৯৬৬ বিশ্বকাপ জেতার পর আর ফাইনালে উঠতে পারেনি ইংলিশরা। তবে এবার সেই খরা কাটাতে বদ্ধ পরিকর গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড। সেখানে তাদের কাছে পাত্তা পায়নি সেনেগাল। 

গ্রুপ পর্বে ইংল্যান্ডের ফলাফল 

ইংল্যান্ড ৬-২ ইরান 

ইংল্যান্ড ০–০ যুক্তরাষ্ট্র 

ইংল্যান্ড ৩-০ ওয়েলস 

শেষ ষোলো 

ইংল্যান্ড ৩-০ সেনেগাল 

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের রেকর্ড 

এবার নিয়ে ৮ বার শেষ আটে উঠেছে ইংল্যান্ড, যার মধ্যে ৩ বার শেষ চারে যেতে পেরেছে তারা। সাফল্যের থেকে ব্যর্থতার পাল্লাটাই ভারী ইংলিশদের। 

ইংল্যান্ডের শক্তি 

এবারের বিশ্বকাপে দল হিসেবে সর্বোচ্চ গোল করেছে ইংল্যান্ডই, তাদের ১২ টি গোলে করেছেন ৮ জন ভিন্ন খেলোয়াড়। ইংল্যান্ডের রক্ষণকে ফাঁকি দিয়ে গোল করাটাও খুব সহজ নয়, ৪ ম্যাচে মাত্র ২টি গোল খেয়েছে ইংলিশরা। সেটিও প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ৬-২ গোলে জেতা ম্যাচে। ২৭০ মিনিট ধরে ইংলিশদের জালে বল ঢুকাতে পারেনি কেউ। যদিও কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্সের বিপক্ষে এই রেকর্ড কতক্ষণ ধরে রাখতে পারেন ম্যাগুয়ার-স্টোনসরা, সেটির উপরেই নির্ভর করছে তাদের শেষ চারে যাওয়ার আশা। 

পর্তুগাল 

ছবিঃ এএফপি

ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে স্বপ্নের ট্রফিটা উঁচিয়ে ধরা থেকে আর মাত্র ৩ ধাপ দূরে তিনি এবং পর্তুগাল। যদিও পর্তুগালের শেষ আটে উঠার পেছনে রোনালদোর মাঠের অবদান সামান্যই। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিতে শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে বেগ পেতে হয়নি পর্তুগালের। শেষ ষোলোতে কাতার বিশ্বকাপে নিজেদের সবথেকে বড় জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। 

গ্রুপ পর্বে পর্তুগালের ফলাফল

পর্তুগাল ৩-২ ঘানা 

পর্তুগাল ২-০ উরুগুয়ে 

পর্তুগাল ১-২ দক্ষিণ কোরিয়া 

শেষ ষোলো 

পর্তুগাল ৬-১ সুইজারল্যান্ড 

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পর্তুগালের রেকর্ড 

এবারসহ মাত্র ৩ বার বিশ্বকাপে শেষ আটে উঠেছে পর্তুগিজরা। আগের দুইবারই এই পর্বের বাধা পেরিয়ে সেমি-ফাইনাল খেলেছে তারা। উজ্জীবিত মরক্কোর বিপক্ষে জিতলে স্বপ্নের দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। 

পর্তুগালের শক্তি 

বিশ্বকাপে আসার আগে দলের সবথেকে বড় শক্তির জায়গা ভাবা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু কাতারে রোনালদোর সাহায্য ছাড়াই দুর্বার গতিতে এগিয়ে চলেছে পর্তুগাল। তাদের করা ১২ গোলের মধ্যে কেবল একটি গোল করেছেন রোনালদো, সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে তার বদলে শুরুর একাদশে নামা গনসালো রামোস করেছেন হ্যাটট্রিক! মরক্কোর সামনে তাই পর্তুগিজ আক্রমণ সামলানোই সবথেকে বড় চ্যালেঞ্জ। 

মরক্কো 

ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপের সবথেকে বড় চমক মরক্কো, আফ্রিকা এবং আরবের আশা-ভরসার নাম এখন মরক্কো। বিশ্বকাপ শুরুর আগে অ্যাটলাসের সিংহদের সেভাবে হিসাবে না ধরলেও নিজেদের পারফম্যান্স দিয়ে সেটি আদায় করে নিয়েছে মরক্কো। বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডার গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে মরক্কো, সেখানে ফেভারিট স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠে তারা। যেটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠা। 

গ্রুপ পর্বে মরক্কোর ফলাফল

মরক্কো ০-০ ক্রোয়েশিয়া 

মরক্কো ২-০ বেলজিয়াম 

মরক্কো ২-১ কানাডা 

শেষ ষোলো 

মরক্কো ০-০ স্পেন (টাইব্রেকারে ৩-০ তে জয়ী মরক্কো) 

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর রেকর্ড 

এর আগে কখনো বিশ্বকাপের শেষ আটে উঠেনি মরক্কো, এটিই তাদের প্রথমবার। 

মরক্কোর শক্তি 

দুর্দান্ত রক্ষণের পাশাপাশি গতিশীল প্রতি-আক্রমণ মরক্কোর সবথেকে বড় শক্তি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠা দলগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার পাশাপাশি সবথেকে কম গোল খেয়েছে মরক্কোই, ৪ ম্যাচে মাত্র ১ বার তাদের জালে বল ঢুকেছে। শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে ৩ টি শট ঠেকানো মরক্কোর গোলরক্ষক ইয়াসিনে বোনু নিশ্চয়ই পাখির চোখ করছেন পর্তুগালের বিপক্ষে ম্যাচটিও। নিজেদের ইতিহাস নতুন করে লিখা মরক্কোও চাইবে পর্তুগালের বিপক্ষে জিতে বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে শেষ চারে পৌঁছাতে। 

 

 

 

 

  

 

 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / শেষ আট / ব্রাজিল / আর্জেন্টিনা / ফ্রান্স / ইংল্যান্ড / পর্তুগাল / ক্রোয়েশিয়া ফুটবল / মরক্কো / নেদারল্যান্ডস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • কিংবদন্তির রবিনহুডকে ‘আশ্রয়’ দেওয়া ১,২০০ বছর বয়সি ওক গাছটি মরে গেছে
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net