Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এশিয়ার বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে পারবে জাপান?

টিবিএস রিপোর্ট
27 November, 2022, 02:05 pm
Last modified: 27 November, 2022, 02:42 pm

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

এশিয়ার বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে পারবে জাপান?

২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছিল জাপান। কোস্টারিকার বিপক্ষে জিতলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠার রাস্তা আরো মসৃণ হবে তাদের।  
টিবিএস রিপোর্ট
27 November, 2022, 02:05 pm
Last modified: 27 November, 2022, 02:42 pm
ছবিঃ এএফপি

জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে জাপান। কাতার বিশ্বকাপে এশিয়ান দলগুলোর মধ্যে সবথেকে শক্তিশালীও তারাই। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতলেই নক-আউট পর্ব প্রায় নিশ্চিত হবে জাপানের। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছিল জাপান। কোস্টারিকার বিপক্ষে জিতলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠার রাস্তা আরো মসৃণ হবে তাদের।

জার্মানিকে হারানোটা অনেকের কাছেই চমক হিসেবে এলেও জাপানিদের কাছে সেটি নিশ্চিতভাবে কোনো অঘটন নয়। নিজেদের শক্তি-সামর্থ্যের উপর বেশ আস্থা আছে তাদের। সেজন্যই নিজেদের থেকে এগিয়ে থাকা দলকে হারানোটা জাপানের জন্য নতুন কিছুও নয়। 

কাতার বিশ্বকাপে এশিয়ার ৬টি দলের মধ্যে জাপান সবার থেকে এগিয়ে। সেই হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে এশিয়ার পতাকা জাপানের হাতেই ছিল। জার্মানিকে হারিয়ে সেটি অনেক উঁচুতেই তুলে ধরেছে সূর্যোদয়ের দেশটি। কোস্টারিকাকে হারালেই নক-আউট পর্ব প্রায় নিশ্চিত হবে জাপানের, প্রথম এশিয়ান দল হিসেবে এবারের নক-আউট পর্বে উঠার দৌড়েও এগিয়ে যাবে ব্লু সামুরাইরা।  

অবশ্য হেরে গেলে বা ড্র করলেও নক-আউটে উঠার সম্ভাবনা থাকবে জাপানের। কিন্তু জার্মানিকে হারিয়ে দারুণ উজ্জীবিত দলটি জয় ছাড়া অন্য কিছু ভাবছেই না। কাতারের আহমাদ বিল আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় কোস্টারিকার মুখোমুখি হবে জাপান। 

এশিয়ার অন্য দলগুলোর সবার অবস্থা তেমন ভালো নয়। টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক কাতারের। আর্জেন্টিনাকে হারিয়ে চমকে শুরু করা সৌদি আরব একই ধারায় থাকতে পারেনি, দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হেরে 'সি' গ্রুপে পিছিয়ে পড়েছে তারা।

বড় হারে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান, তাদের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করা দক্ষিণ কোরিয়া প্রথম জয়ের আশায় ২৮ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হবে।

Related Topics

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / জাপান ফুটবল দল / এশিয়ান দেশ / এশিয়ান ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net