Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
নির্ধারিত সময়েই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
25 July, 2020, 08:25 pm
Last modified: 25 July, 2020, 08:32 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

নির্ধারিত সময়েই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

গত মার্চে এক রাউন্ডের পর স্থগিত হয়ে যাওয়া প্রিমিয়ার লিগ শুরু করা নিয়ে সংশয় থাকায় বিপিএল আয়োজনের ব্যাপারে বেশি জোর দিচ্ছে বিসিবি। এই দুটি আসরেরই ভাগ্য নির্ধারণ হবে ঈদুল আযহার পর।
টিবিএস রিপোর্ট
25 July, 2020, 08:25 pm
Last modified: 25 July, 2020, 08:32 pm
বঙ্গবন্ধু বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপ এখনও শেষ হয়নি। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখনও দলীয় অনুশীলনের ব্যাপারে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

বিসিবির স্বাস্থ্যবিধি মেনে গত ১৯ জুলাই থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ১০ ক্রিকেটার। সংখ্যাটা এখন ১৩ তে। তবে সহসাই যে দলীয় অনুশীলন বা ম্যাচ আয়োজন হচ্ছে না, চোখ-কান বুজেই সেটা বলে দেওয়া যায়। বিসিবির দৃষ্টিও এ বছরের শেষের দিকে। পূর্ব নির্ধারিত সময় ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বিসিবি।

এরআগেই অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর করার ইচ্ছা বিসিবির। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরটি নিয়ে চিন্তিত বিসিবি। আগস্টে অবস্থা ভালো হলে প্রিমিয়ার লিগ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়রারম্যান জালাল ইউনুস। অবস্থা ভালো না হলে এই আসরটির ভাগ্য অন্ধকারে পড়ে যাবে। 

এই দুটি আসরের ভাগ্য নির্ধারণ হবে ঈদুল আযহার পর। গত মার্চে এক রাউন্ডের পর স্থগিত হয়ে যাওয়া প্রিমিয়ার লিগ শুরু করা নিয়ে সংশয় থাকায় বিপিএল আয়োজনের ব্যাপারে বেশি জোর দিচ্ছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, 'দ্রুতই আমরা আলোচনায় বসব। ঈদের পর বিসিবির ওয়ার্কিং কমিটির একটি সভা আছে। বিপিএল নিয়ে আলোচনা করব কখন করা যায়। বিপিএল করার সময়টা হাতে আছে। কারণ এটার জন্য নির্ধারিত সময় ডিসেম্বর-জানুয়ারি। চার মাস হাতে থাকবে। আমরা চেষ্টা করব বিপিএল ঠিক সময়েই করতে।'

বিপিএলের সপ্তম আসরে ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের সবগুলো দলের তত্ত্বাবধানে ছিল বিসিবি। নতুন নাম দেওয়া হয়েছিল দলগুলোর। তবে অষ্টম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছা করলে পুরনো নামে দল গঠন করতে পারবে। 

আগের দলগুলোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় অনেক কাজ বাকি আছে জানিয়ে জালাল ইউনুস বলেন, 'অনেক দলের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। আগের দলগুলো খেলবে কিনা, আমরা নতুন কোনো দলকে নেব কিনা বা নতুন কেউ আগ্রহ দেখিয়ে আসবে কিনা; অনেক ব্যাপার আছে। অনেক কাজ বাকি আছে। প্লেয়ার্স কন্ট্রাক্ট, নতুন টিমের সঙ্গে চুক্তি; এসব বিষয় আছে। ঈদের পর আমরা সভায় বসব, তখন বিপিএলের ভাগ্য নির্ধারণ হবে।'

বিপিএল আয়োজন করার ক্ষেত্রে হাতে সময় থাকায় বিসিবি আশাবাদী। কিন্তু প্রিমিয়ার লিগ শুরু হওয়া নিয়ে আছে যথেষ্ট সংশয়। বিসিবির এই পরিচালক বলেন, 'পরিস্থিতি অনুকূলে না থাকলে লিগ আয়োজন করা খুব কঠিন। আইসিসির দেওয়া নির্দেশনামাফিক সব ক্লাবগুলোর ব্যবস্থা আছে কিনা নিশ্চিত করতে হবে। প্রিমিয়ার লিগ শুরু করতে চাই আমরা। ক্লাবের সঙ্গে বিসিবির আলাপ-আলোচনা চলছে, দেখা যাক। আগস্টের দিকে করোনার অবস্থা কেমন হয়, সেটা আগে দেখতে হবে।'

Related Topics

বিপিএল / করোনার প্রভাব / বিসিবি / জালাল ইউনুস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net