Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
নিজে না খেয়ে তামিমের জন্য টাকা জমাতেন নাফিস

খেলা

টিবিএস রিপোর্ট
05 May, 2020, 04:15 pm
Last modified: 05 May, 2020, 05:22 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

নিজে না খেয়ে তামিমের জন্য টাকা জমাতেন নাফিস

পরিবারের দুঃসময় বুঝতে সময় নেননি তামিমের বড় ভাই ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। ১৫ বছর বয়সেই সংসারের বোঝা মাথায় তুলে নেন তিনি।
টিবিএস রিপোর্ট
05 May, 2020, 04:15 pm
Last modified: 05 May, 2020, 05:22 pm

তামিম ইকবালের বয়স তখন ১১। সে সেময় মারা যান তার বাবা ইকবাল খান। দুই সন্তানকে নিয়ে ঘোর সঙ্কটে পড়ে যান তামিম ইকবালের মা। পরিবারের দুঃসময় বুঝতে সময় নেননি তামিমের বড় ভাই ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। ১৫ বছর বয়সেই সংসারের বোঝা মাথায় তুলে নেন তিনি।

নিজের পেটে কিছু পড়ুক আর না পড়ুক, সংসার ও ছোট ভাই তামিমের চিন্তা সব সময় মাথায় থাকতো নাফিসের। নিজে কম খেয়ে তামিমের জন্য টাকা জমাতেন বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলা নাফিস। এসব তামিম বা নাফিসের মুখের কথা নয়, জানিয়েছেন নাফিসের বন্ধু মাশরাফি বিন মুর্তজা। 

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে লম্বা সময় ধরে আড্ডা দেন তামিম ইকবাল। সাবেক ওয়ানডে অধিনায়ক ও বর্তমান ওয়ানডে অধিনায়কের এই আড্ডায় অনেক বিষয়ের সঙ্গে উঠে আসে তামিম ইকবালের ছোট বেলার গল্পও। 

তামিম-নাফিসের বাবা ইকবাল খান চট্টগ্রামের জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। ফুটবল ও ক্রিকেট; দুই খেলাতেই সমান পারদর্শী ছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে চট্টগ্রাম লিগে প্রথম সেঞ্চুরিটি করেন তামিমের বাবা। ফুটবলে চট্টগ্রামসহ ঢাকার প্রথম বিভাগে খেলেছেন ইকবাল খান। 

খেলা ছাড়ার পর কোচ, ক্রীড়া সংগঠক হিসেবেও চট্টগ্রামে কাজ করেছেন তিনি। ২০০০ সালে তিনি মারা গেলে সংসারের হাল ধরেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিন বছর খেলা নাফিস। সে সময় তামিমকে আগলে রাখতে নিজের শখ-আহ্লাদ; সব জলাঞ্জলি দেন নাফিস। 

ফেসবুক লাইভে আড্ডার এক ফাঁকে মাশরাফিকে তামিম প্রশ্ন করেন, 'আপনি আমাকে প্রথম কবে দেখেছিলেন? মনে আছে?' তামিমের এই প্রশ্নের উত্তরের জন্য একটুও সময় নিতে হয়নি মাশরাফিকে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলে ওঠেন, 'তোর সঙ্গে আমার প্রথম দেখা, তুই হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরা ছিলি। আমি আর তোর ভাই নাফিস (ইকবাল) তো বন্ধু, চট্টগ্রামে টেস্ট ম্যাচের সময় তোদের বাড়ি গিয়েছিলাম। দেখলাম তুই আরও দুই-তিনজন বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে খেলছিস। আমার-তোর বাচ্চারা এখন যেমন খেলে গাড়ি নিয়ে।'

ছোট্ট তামিমের সঙ্গে কী কথা হয়েছিল, সেটাও স্পষ্ট মনে আছে মাশরাফির। দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে পথ দেখানো এই ক্রিকেটার বলেন, 'আমি বললাম, 'ভাইয়া তুমি ভালো আছো?', তুই বললি, 'জ্বী ভাইয়া', সেটা বলতেও লজ্জা পাচ্ছিলি। সেই তামিম এখন বাংলাদেশের অধিনায়ক, দেখতে ভালোই লাগে।'

নাফিসের প্রসঙ্গ উঠে আসায় তামিমকে মাশরাফি মনে করিয়ে দেন, তার ক্যারিয়ারে নাফিসের কতটা অবদান। মাশরাফি বলেন, 'একটা কথা বলি, তোর আজকে এই পর্যায়ে আসার পেছনে তোর ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোর বাবা অন্যরকম মানুষ ছিলেন। তোর মা, চাচারা, যে যেটাই বলুক, তোর ভাইকে তো আমি কাছ থেকে দেখেছি, নাফিস তোর জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তা অবিশ্বাস্য।'

তামিমের জন্য নাফিসের লড়াইটা কেমন ছিল, সেটা জানিয়ে মাশরাফি বলেন, 'বাবা মারা যাওয়ার পর তোর মা সংসার সামলেছে। কিন্তু তোর জন্য তোর ভাই যা করেছে, আমরা জানি। মনে আছে, এক পেন্সের বার্গার খেত নাফিস। আমি একদিন ওকে বলেছিলাম, 'তুই যদি শরীরে না দিস (যথেষ্ট খাবার), তাহলে বাঁচবি কীভাবে আর খেলবি কীভাবে।' পরে বুঝেছি, ও আসলে তোর জন্যই সব করত। টাকা বাঁচাত তোর জন্য, তুই যেন একটা ভালো ব্যাট দিয়ে খেলতে পারিস।'

মাশরাফি যেন প্রজন্মের মেলবন্ধন। তামিম ইকবালের কাকা আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, এনামুল হক মনিদের সঙ্গে খেলেছেন মাশরাফি। তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে খেলেছেন তিনি। তামিম ইকবালের সঙ্গেও দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছেন মাশরাফি। নাফিস ছিল বন্ধু। তামিম বয়সে ছোট হলেও দীর্ঘ সময় একই পথের পথিক হওয়ায় তার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে মাশরাফির। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / নাফিস ইকবাল / ক্রিকেটার / জীবনযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net