Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
দুই রাউন্ড পরই স্থগিত জাতীয় ক্রিকেট লিগ!

খেলা

টিবিএস রিপোর্ট
01 April, 2021, 06:25 pm
Last modified: 01 April, 2021, 06:43 pm

Related News

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ববি হাজ্জাজ
  • বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

দুই রাউন্ড পরই স্থগিত জাতীয় ক্রিকেট লিগ!

বিকেএসপির দুটি মাঠ ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠে জাতীয় লিগের ম্যাচগুলো আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কিন্তু বিকেএসপিতে দুটি ম্যাচ আয়োজন করার সুযোগ থাকলেও কক্সবাজারে তা সম্ভব নয়।
টিবিএস রিপোর্ট
01 April, 2021, 06:25 pm
Last modified: 01 April, 2021, 06:43 pm

করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সব ধরনের ক্রিকেট। দুটি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলাও শুরু করে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে (এনসিএল) গত ২২ মার্চ মাঠে গড়ায় ঘরোয়া ক্রিকেট। কিন্তু দুই রাউন্ড শেষ হতেই আবার স্থগিত হয়ে যাচ্ছে লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্টটি। 

হঠাৎ-ই করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতি মাথায় রেখে দ্বিতীয় রাউন্ড চলাকালেই বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল দুটি ভেনুতে জাতীয় লিগের চারটি ম্যাচ আয়োজন করার। কিন্তু বৃহস্পতিবার জানা গেল, আপতত স্থগিত রাখা হচ্ছে জাতীয় লিগ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, 'বাড়তি সতর্কতার অংশ হিসেবে আপাতত জাতীয় লিগ স্থগিত করা হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য নয়, এটা খুবই সাময়িক। যতো দ্রুত সম্ভব আমরা শুরু করব। এটা প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে আটটি দল খেলছে। একাধিক ভেন্যু ব্যবহৃত হচ্ছে। সে কারণেই এই পরিস্থিতিতে একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু খেলাধুলার কোনো কার্যক্রমই বন্ধ নেই। বাংলাদেশ গেমসও চলছে।'

বিকেএসপির দুটি মাঠ ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠে জাতীয় লিগের ম্যাচগুলো আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কিন্তু বিকেএসপিতে দুটি ম্যাচ আয়োজন করার সুযোগ থাকলেও কক্সবাজারে তা সম্ভব নয়। কক্সবাজারে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে সেখানে ম্যাচ আয়োজন করা যাচ্ছে না।

জাতীয় লিগ শুরুর পর বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। মোহাম্মদ আশরাফুল, সাদমান ইসলাম অনিক, আকবর আলী, অলোক কাপালি, নাঈম ইসলাম, আলাউদ্দিন বাবুরা করোনা পজিটিভ হন। এ ছাড়া প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ কারণেই লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

স্থগিত হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে লিগ শুরু করা হবে। যেখানে স্থগিত হচ্ছে, সেখান থেকেই লিগ শুরু করার পরিকল্পনা বিসিবির। গত ২২ মার্চ জাতীয় লিগ শুরু হয়। ১ এপ্রিল দ্বিতীয় রাউন্ড শেষে কয়েক দিনের বিরতির পর আগামী ৫ এপ্রিল থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা ছিল।

Related Topics

টপ নিউজ

জাতীয় ক্রিকেট লিগ / করোনার প্রভাব / স্থগিত / ঘরোয়া ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ববি হাজ্জাজ
  • বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net