Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
দারুণ শুরুর পরও বাংলাদেশের ছোট পূঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
09 August, 2021, 07:45 pm
Last modified: 09 August, 2021, 07:46 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

দারুণ শুরুর পরও বাংলাদেশের ছোট পূঁজি

দারুণ শুরু কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশ। মাঝপথে এলোমেলো হওয়ার পর শেষ দিকে রীতিমতো হতাশার ব্যাটিং করেছেন সবাই। শেষ ৫ ওভারে মাত্র ২০ রান তোলে বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
09 August, 2021, 07:45 pm
Last modified: 09 August, 2021, 07:46 pm
নাঈম শেখের খেলা ২৩ রানই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনার সুফল মিলেছিল। সৌম্য সরকারকে সরিয়ে নাঈম শেখের সঙ্গে পাঠানো হয় মাহেদী হাসানকে। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো দাপুটে শুরু পায় বাংলাদেশ। দারুণ শুরুর পর মনে হচ্ছিল বড় সংগ্রহের পথেই হাঁটছে ঘরের মাঠের দলটি। যদিও শেষ পর্যন্ত তেমন হয়নি। আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। 

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ১২২ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন  নাঈম। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন নাঈম ও মাহেদী। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান ৪২ রান যোগ করেন, এই রান তুলতে তাদের খরচা ৪.৩ ওভার। দারুণ শুরুর ভালো লাগা অবশ্য বেশি সময় টেকেনি। দলীয় ৪২ রানে থামেন মাহেদী। অজি স্পিনার অ্যাশটন টার্নারের ডেলিভারিটি বুঝতে না পেরে ক্যাচ তুলে বিদায় নেন ১৩ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। 

নাঈম ও সাকিব আল হাসান মিলে দলকে ছন্দে ফেরানোর চেষ্টা করেন। যদিও তাদের জুটি দীর্ঘ হয়নি। দলীয় ৫৭ রানে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ২৩ বলে একটি চার ও একটি ছক্কায় ২৩ রান করা নাঈম। এরপর সাকিবও পারেননি দলের হয়ে ব্যাট চালাতে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও রান তুলতে হিমশিম খেতে হয় বাঁহাতি এই অলরাউন্ডারকে। ১১ রান করেই সাজঘরে ফেরেন তিনি। 

উদ্বোধনী থেকে চারে নামিয়ে দেওয়া সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চাপ সামলে নেওয়ার চেষ্টায় মন লাগান। তারাও পারেননি জুটি বড় করতে। চতুর্থ উইকেটে ২৪ রান যোগ করেন তারা। এ সময় বিদায় নেন ১৪ বলে একটি ছক্কায় ১৯ রান করা মাহমুদউল্লাহ। 

দেখেশুনে খেলতে থাকা সৌম্য ১৮ বলে একটি চার ও একটি ছক্কায় ১৬ রান করে ড্যান ক্রিশ্চিয়ানের শিকারে পরিণত হন। এরপর উইকেটে কঠিন সময় কাটানো নুরুল হাসান সোহান ৮ রান করে বিদায় নেন। আফিফ হোসেন ধ্রুব করেন ১০ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ৮ বলে ৪ রান করেন। শেষের ৫ ওভারে মাত্র ২০ রান তোলে বাংলাদেশ। 

বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন টি-টোয়েন্টি অভিষেক হ্যাটট্রিক করে বিশ্ব রেকর্ড করা নাথান এলিস। ডানহাতি এই অজি পেসার ৪ ওভারে মাত্র ১৪ রান খরচা করেন, উইকেট নেন ২টি। অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানও দারুণ ছিলেন, ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন তিনি। এ ছাড়া একটি করে উইকেট নেন তিন স্পিনার অ্যাশটন অ্যাগার, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জ্যাম্পা।     

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net