Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
দলে জায়গা হয়নি, সেই রেলওয়ের বিপক্ষেই প্রথম ম্যাচ জেতেন ধোনি

খেলা

টিবিএস ডেস্ক
16 August, 2020, 04:55 pm
Last modified: 16 August, 2020, 05:00 pm

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের

দলে জায়গা হয়নি, সেই রেলওয়ের বিপক্ষেই প্রথম ম্যাচ জেতেন ধোনি

খড়গপুর রেলওয়ে বিভাগে টিকেট চেকারের চাকরি নেওয়া ধোনি ট্রেনে করে অনেক জায়গায় ঘুরে বেড়ান ঠিকই, কিন্তু তার ক্রিকেট স্বপ্ন আটকা পড়ে যায় রেল স্টেশনে। রঞ্জি ট্রফি খেলার জন্য দল বানানো হয়, সে দলে জায়গা হয় না ধোনির। 
টিবিএস ডেস্ক
16 August, 2020, 04:55 pm
Last modified: 16 August, 2020, 05:00 pm

রেলওয়েতে চাকরি নিয়েছিলেন জীবিকার তাগিদে। কাজটা টিকেট চেকারের। কিন্তু আসল জীবনের খোঁজ পেতে সময় লাগেনি মহেন্দ্র সিং ধোনির। ট্রেনে টিকেট চেক করেন ঠিকই, মনে পড়ে থাকে ২২ গজে। রেলওয়ের ক্রিকেট দল ছিল। যে দলের হয়ে রঞ্জি ট্রফি খেলা স্বপ্ন হয়ে ওঠে ভারতের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়কের।

খড়গপুর রেলওয়ে বিভাগের টিকেট চেকারের চাকরি নেওয়া ধোনি ট্রেনে করে অনেক জায়গায় ঘুরে বেড়ান ঠিকই, কিন্তু তার ক্রিকেট স্বপ্ন আটকা পড়ে যায় রেল স্টেশনে। রঞ্জি ট্রফি খেলার জন্য দল বানানো হয়, সে দলে জায়গা হয় না ধোনির। 

নির্বাচকদের পর্যবেক্ষণ ছিল, রেলওয়ে দলকে প্রতিনিধিত্ব করার মতো কৌশলগত গুণাবলী নেই ধোনির মধ্যে। যে কারণে তাকে ছাড়াই দল গঠন করেন নির্বাচকরা। কিন্তু হাল ছাড়ার পাত্র নন ধোনি। দল বদলালেও স্বপ্ন বদলায়নি তার। 

ঝাড়খন্ডের হয়ে খেলতে শুরু করেন কিংবদন্তি এই ক্রিকেটার। এই দলটির হয়েই প্রথম ম্যাচ জেতেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। আর প্রথম জয়টি সেই রেলওয়ে দলের বিপক্ষেই। ১১৫ রানের সেই জয়ের ম্যাচে দুটি ছক্কা ও একটি চারে ৩০ বলে ৩৭ রান করে জয়ে দারুণ অবদান রাখেন ধোনি। 

হঠাৎ করেই শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ধোনির ক্রিকেটের গল্প এভাবেই শুনিয়েছেন তার ছেলেবেলার কোচ চঞ্চল ভট্টাচার্য্য।

তিনি বলেন, 'মাহি সব সময় রেলওয়ে দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলার স্বপ্ন দেখতো। কিন্তু প্রতিবার তাকে বাদ দিয়ে দল গঠন করা হতো। বৃহস্পতিবার (ম্যাচের দিন) প্রথম দৃষ্টান্ত স্থাপন হয়, যখন মাহি রেলওয়ে দলের বিপক্ষে খেলে।'

ঝাড়খন্ড দলের ফিজিও ড. অমিত দুবে বলেন, 'সে কিছুই বলতো না। কিন্তু খেলার জন্য তার মধ্যে যে গভীর তাড়না ছিল, সেটা তার মুখে স্পষ্ট হয়ে উঠতো। অভিষিক্তর মতো ধোনি অধীর আগ্রহে অপেক্ষা করছিল ব্যাটিং করার জন্য।'

ব্যাটিংয়ে নেমেই নিজেরে জাত চেনান ধোনি। কৌশলগত গুণাবলীর অজুহাত দেখিয়ে যে দল থেকে প্রত্যাখ্যাত হন ধোনি, সেই দলের বোলিং বিভাগকেই দুমড়ে-মুচড়ে দেন ভারতীয় ক্রিকেটের এই মহানায়ক। এরপর একটা করে কদম ফেলেছেন, আর একটু করে স্বপ্নের পথে এগিয়ে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

২০০৪ সালে ভারত দলে অভিষেক, এরপর বিশ্বজয়ের গল্প লিখেছেন ধোনি। যে বিশ্বজয়ের সফরে রাজার ভূমিকায় থেকেছেন টিকেট চেকার হয়ে পেশাদার জীবন শুরু করা ভারতীয় ক্রিকেটের এই মহিরুহ। 

Related Topics

টপ নিউজ

মহেন্দ্র সিং ধোনি / ভারতীয় ক্রিকেটার / কিংবদন্তি অধিনায়ক / অবসরের ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net