Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
তামিমদের পথ আরও কঠিন করলো চট্টগ্রাম

খেলা

টিবিএস রিপোর্ট
10 December, 2020, 09:05 pm
Last modified: 10 December, 2020, 09:11 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

তামিমদের পথ আরও কঠিন করলো চট্টগ্রাম

এই হারে প্লে-অফের পথ আরও কঠিন হলো ৭ ম্যাচে ২ জয় পাওয়া বরিশালের। বাকি থাকা ম্যাচটি জিতেও মিনিস্টার গ্রুপ রাজশাহীর হারের কামনায় থাকতে হবে তামিম ইকবালের দলকে।
টিবিএস রিপোর্ট
10 December, 2020, 09:05 pm
Last modified: 10 December, 2020, 09:11 pm

এমনিতেই খাদের কিনারে আছে ফরচুন বরিশাল। পা হড়কালেই পতিত হতে হবে নিকষ কালো অন্ধকারে। এমন সময়ে তাদেরকে বড় ধাক্কাই দিল প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ নিশ্চিত করা গাজী গ্রুপ চট্টগ্রাম। 

বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। অথচ এই ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও শরিফুলকে ছাড়াই মাঠে নেমেছিল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টে ৭ ম্যাচে এটা চট্টগ্রামের ষষ্ঠ জয়। এই জয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছে চট্টগ্রামের। 

অন্যদিকে এই হারে প্লে-অফের পথ আরও কঠিন হলো ৭ ম্যাচে ২ জয় পাওয়া বরিশালের। বাকি থাকা ম্যাচটি জিতেও মিনিস্টার গ্রুপ রাজশাহীর হারের কামনায় থাকতে হবে তাদের। বরিশাল ও রাজশাহী দুই দলই জিতলে রান রেটের হিসাবে প্লে-অফের চতুর্থ দল চূড়ান্ত হবে। শেষ ম্যাচে রাজশাহী হারলে এবং বরিশাল জিতলে প্লে-অফে উঠবে তামিমের দল। দুই জয়ে দুটি দলের পয়েন্টই চার।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। সাইফ হাসান, অধিনায়ক তামিম ইকবাল ও আফিফ হোসেনের ব্যাটে ৬ উইকেটে ১৪৯ রান তোলে তামিম ইকবালের দল। জবাবে দুই ওপেনার সৈকত আলী ও সৌম্য সরকারের ব্যাটেই জয়ের খুব কাছে পৌঁছে যায় চট্টগ্রাম। ১৮.৪ ওভারে ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে দলটি। 

জয়ের লক্ষ্যে চট্টগ্রামকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সৈকত আল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৭৯ রান করেন তারা। সৈকত ৩৯ রান করে থামলেও ম্যাচসেরা সৌম্য টুর্নামেন্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ২৭ ও মোসাদ্দেক হোসেন ১২ রান করে দলের জয় নিশ্চিত করেন। বরিশালের সুমন খান ২টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন। 

এরআগে ব্যাটিং করা ফরচুন বরিশালের হয়ে চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন। উইকেট পতনে দিক হারিয়েছে তারা, তেমনও নয়। তবু বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। উদ্বোধনী জুটিতেই ৮৭ রান যোগ করেন সাইফ হাসান ও তামিম ইকবাল। সাইফ ৩৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন। ৩৯ বলে ৫ চারে ৪৩ রান করেন তামিম। ১৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ। চট্টগ্রামের সঞ্জিত সাহা, মোসাদ্দেক হোসেন ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / গাজী গ্রুপ চট্টগ্রাম / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net