Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
টোকিও অলিম্পিকে থাকছে চাকায় চালিত মসজিদ

খেলা

টিবিএস ডেস্ক
11 February, 2020, 09:50 am
Last modified: 11 February, 2020, 10:02 am

Related News

  • কোভিড সংক্রান্ত বিধিনিষেধ কি অলিম্পিকে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে?
  • জাপানের দর্শনীয় অলিম্পিক ভেন্যুগুলো
  • পর্দা নামল টোকিও অলিম্পিকের, পদক তালিকায় যুক্তরাষ্ট্রের দাপট
  • টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতলো ব্রাজিল
  • বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবর্তন আসছে নারী অলিম্পিয়ানদের প্রশিক্ষণে, শিখতে পারবেন আপনিও

টোকিও অলিম্পিকে থাকছে চাকায় চালিত মসজিদ

স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রসারিত হবে ট্রাকের প্রস্থ । ফলে মুহূর্তেই মোট ৪৮ বর্গমিটার আয়তনের প্রার্থনার জায়গা পাবেন মুসল্লিরা।
টিবিএস ডেস্ক
11 February, 2020, 09:50 am
Last modified: 11 February, 2020, 10:02 am
টোকিও অলিম্পিক ২০২০ এ থাকছে চাকায় চালিত ভ্রাম্যমান মসজিদ।ছবি: স্পিডফিড।

চাকায় চালিত মসজিদের কথা আগে কখনো শোনা না গেলেও, এবারের টোকিও অলিম্পিক আয়োজনে এই সুব্যবস্থা রাখা হচ্ছে। সমগ্র জাপানে বর্তমানে ২০০টি মসজিদ আছে। এদের অধিকাংশই আয়তনে খুবই ছোট। তাই চলতি বছরের গ্রীষ্মকালীন অলিম্পিকে আসা মুসলিমদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। খবর স্পিডফিডের।

উদ্ভাবনী জাপানিরা মসজিদ সংকটের সমাধান করতেই বড় আকারের ট্রাকের পেছনে যুক্ত এক বিশেষ কেবিনে নামাজের ব্যবস্থা করেছেন। নির্দিষ্ট একটি পার্কিং লটে ট্রাকটি অবস্থান নেয়ার পরেই এর পেছনের দরজা মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হবে।

এসময় স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রসারিত হবে ট্রাকের প্রস্থ । ফলে মুহূর্তেই মোট ৪৮ বর্গমিটার আয়তনের প্রার্থনার জায়গা পাবেন মুসল্লিরা।

আর ভ্রাম্যমাণ মসজিদের প্রবেশদ্বারের কাছেই থাকবে অজু করার জন্য জায়গা।

চলতি বছরের আয়োজন উপভোগ করতে বিপুল সংখ্যক পর্যটক আসবেন। আরও আসবেন নানা মুসলিম দেশের ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং তাদের সমর্থকগণ। এসব পর্যটকের নামাজ আদায়ের সুবিধার্থে বিশেষ এই ভ্রাম্যমাণ মসজিদের ব্যবস্থা করা হচ্ছে।

এই প্রকল্পের উদ্যোক্তা এবার টোকিও অলিম্পিক আয়োজন কমিটির সহায়তাকারী সংস্থা ইয়াসু প্রজেক্ট। সংগঠনটি অলিম্পিক ভেন্যুগুলোর বাইরে নামাজের জন্য বিশেষ ক্যাম্পও স্থাপন করবে।       

উল্লেখ্য, এবারের ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। ৪ জুলাই শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হবে ৯ আগস্ট।

এর আগে ১৯৬৪ সালে টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল। ২০২০ সালে টোকিও হবে পৃথিবীর পঞ্চম শহর (এশিয়ার প্রথম) যে দ্বিতীয়বার এই প্রতিযোগিতার আয়োজন করার সুযোগ পেয়েছে।

Related Topics

টপ নিউজ

টোকিও অলিম্পিক / চাকায় চালিত মসজিদ / গ্রীষ্মকালীন অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • কোভিড সংক্রান্ত বিধিনিষেধ কি অলিম্পিকে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে?
  • জাপানের দর্শনীয় অলিম্পিক ভেন্যুগুলো
  • পর্দা নামল টোকিও অলিম্পিকের, পদক তালিকায় যুক্তরাষ্ট্রের দাপট
  • টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতলো ব্রাজিল
  • বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবর্তন আসছে নারী অলিম্পিয়ানদের প্রশিক্ষণে, শিখতে পারবেন আপনিও

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net