Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
টেস্ট অবসরের চার মাস পর আনুষ্ঠানিক ঘোষণা মাহমুদউল্লাহর

খেলা

টিবিএস রিপোর্ট
24 November, 2021, 07:20 pm
Last modified: 24 November, 2021, 09:24 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

টেস্ট অবসরের চার মাস পর আনুষ্ঠানিক ঘোষণা মাহমুদউল্লাহর

টেস্ট থেকে অবসর নেওয়ার চার মাস পর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।
টিবিএস রিপোর্ট
24 November, 2021, 07:20 pm
Last modified: 24 November, 2021, 09:24 pm

মাহমুদউল্লাহ রিয়াদ যে আর টেস্ট খেলবেন না, সেটা জানা গিয়েছিল গত জুলাই মাসেই। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের মাঝপথে মাহমুদউল্লাহ সতীর্থদের জানান, ওটাই তার শেষ টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। এরপর তার টেস্ট অবসর নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু মুখ খোলেননি তিনি। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। 

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেছেন, 'অনেক দিন ধরে খেলা আসা ফরম্যাটকে বিদায় বলা সহজ কাজ নয়। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি টেস্টকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।'

মাহমুদউল্লাহ আরও বলেছেন, 'টেস্ট দলে ফেরার সময় সমর্থন দেওয়ার জন্য বিসিবি সভাপতিকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাকে উৎসাহ দেওয়া ও আমার সামর্থ্যের ওপর বিশ্বার রাখার জন্য সতীর্থ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয় এবং অনেক স্মৃতি আমি রোমন্থন করব।'

'যদিও আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি, আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাব এবং সাদা বলে খেলার সময় আমি দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।' যোগ করেন মাহমুদউল্লাহ। 

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে নিজের কার্যকারিতা প্রমাণ করেন মাহমুদউল্লাহ। একে দলের দুঃসময়, এর সঙ্গে নিজের ফেরার পর্ব; কিন্তু চাপের বোঝা মাথায় নিয়েও ১৫০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সবখানে যখন তার বীরোচিত ফেরার গল্প লেখা হচ্ছিল, তখন টেস্ট থেকে তার বিদায় নেওয়ার বিষয়টি সবখানে ছড়িয়ে পড়ে। 

টিম মিটিংয়ে টেস্ট অবসরের বিষয়টি জানান মাহমুদউল্লাহ। সে সময় নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এক ক্রিকেটার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন রিয়াদ ভাই। আমাদের কোনো ধারণাই ছিল না। উনি টিম মিটিংয়ে হঠাৎ বলে ওঠেন, টেস্ট থেকে অবসর নেবেন। উনি বলেন, "এটাই হবে আমার শেষ টেস্ট। এরপর আর টেস্ট খেলতে চাই না আমি।"

টেস্টের শেষ দিন মাঠে নামার সময় পুরো দল মাহমুদউল্লাহকে 'গার্ড অব অনার' দেয়। টিভি ধারাভাষ্যকাররা জানান, টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর জাতীয় দলের অনেক ক্রিকেটার টেস্ট অবসরের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহমুদউল্লাহকে শুভ কামনা জানান। অবশেষে অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়ে দিলেন তার বিদায়ের কথা। 

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ থিতু হতে হয় তাকে। বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ ইনিংসে ১৫০ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতে ৪৩টি উইকেটও আছে তার নামের পাশে। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / টেস্ট অবসর / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net