Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
এমবাপ্পেকে মাথা উঁচু রাখতে বলছেন পেলে

খেলা

টিবিএস ডেস্ক
29 June, 2021, 11:25 am
Last modified: 29 June, 2021, 12:05 pm

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • এমবাপ্পেকে বরণ করার দিনক্ষণ জানাল রিয়াল মাদ্রিদ
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

এমবাপ্পেকে মাথা উঁচু রাখতে বলছেন পেলে

২০১৮ বিশ্বকাপে যে ফরাসি সৌরভে পুরো বিশ্ব আচ্ছন্ন হয়েছিল, তার অন্যতম রূপকার ছিলেন এমবাপ্পে। সেই এমবাপ্পেই তার প্রথম ইউরোতে দেখলেন কঠিন বাস্তবতা। 
টিবিএস ডেস্ক
29 June, 2021, 11:25 am
Last modified: 29 June, 2021, 12:05 pm
পেনাল্টি মিসের পর হতাশ এমবাপ্পে। ছবি: রয়টার্স

১৯ বছর বয়সেই ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা ঝুলিতে জমা পড়েছিল কিলিয়ান এমবাপ্পের। প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন ফ্রান্সের তারকা এই ফরোয়ার্ড। যে ফরাসি সৌরভে পুরো বিশ্ব আচ্ছন্ন হয়েছিল, তার অন্যতম রূপকার ছিলেন এমবাপ্পে। 

ক্ষিপ্ত গতির তরুণ এমবাপ্পে জোড়া গোল করে ২০১৮ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দিয়েছিলেন। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও খুঁজে নিয়েছিলেন জাল। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর প্রথম কিশোর হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোলের কীর্তি ছিল সেটা। কিন্তু এই এমবাপ্পেই তার প্রথম ইউরোতে দেখলেন কঠিন বাস্তবতা। 

তার ব্যর্থতাতেই ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ফ্রান্স। পুরো আসরে একটি গোলও করতে পারেননি এমবাপ্পে। চার ম্যাচে নিস্প্রভ থাকার পর শেষ ষোলোর লড়াইয়ে পেনাল্টি মিস করলেন পিএসজির এই তারকা। স্বভাবতই চরম সমালোচনার মুখে পড়ে গেছেন এমবাপ্পে। এমন সময়ে ফরাসি স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন পেলে। 

পেনাল্টি মিসের ব্যর্থতায় এমবাপ্পের ওপর দিয়ে কী যাবে, তা ভালো করেই জানেন পেলে। তাই এমবাপ্পেকে চলার সাহস যোগাতে এগিয়ে এসেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। এমবাপ্পেকে মাথা উঁচু রেখে চলতে বলছেন পেলে। 

এমবাপ্পেকে সাহস যুগিয়ে সামাজিক যোগাযোগামধ্যম টুইটারে একটি টুইট করেছেন পেলে। এক লাইনের টুইটে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, 'কিলিয়ান, তোমার মাথা উঁচু রাখো, আগামীকাল তোমার নতুন সফরের প্রথম দিন।'

Keep your head up, Kylian! Tomorrow is the first day of a new journey, @KMbappe.

— Pelé (@Pele) June 28, 2021

টাইব্রেকারে হার মানা ফ্রান্স পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে। ৫৫ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখেন গ্রিজম্যান-এমবাপ্পেরা। আক্রমণেও ছিল তাদের দাপট। অবিরত আক্রমণে সুইসদের কাঁপিয়ে দেওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা গোলমুখে ২৬টি শট নেয়, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। ইতিহাস গড়া সুইজারল্যান্ডের নেওয়া ১২টি শটের ৫টি ছিল লক্ষ্যে। 

৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও স্কোর লাইন থাকে ৩-৩। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে সুইজারল্যান্ড। দলের পক্ষে এমবাপ্পের নেওয়া পঞ্চম শটটি ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমের।   

Related Topics

টপ নিউজ

কিলিয়ান এমবাপ্পে / পেলে / ব্রাজিলিয়ান কিংবদন্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • এমবাপ্পেকে বরণ করার দিনক্ষণ জানাল রিয়াল মাদ্রিদ
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net