Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ইসলামবিরোধী মন্তব্যের জেরে ভারতকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার নিন্দা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 June, 2022, 11:50 am
Last modified: 08 June, 2022, 02:39 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া

ইসলামবিরোধী মন্তব্যের জেরে ভারতকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার নিন্দা

মঙ্গলবার (৭ জুন) উভয় দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।
টিবিএস ডেস্ক
08 June, 2022, 11:50 am
Last modified: 08 June, 2022, 02:39 pm
ছবি: রয়টার্স

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই সদস্য কর্তৃক মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া মঙ্গলবার (৭ জুন) ভারতের রাষ্ট্রদূতদের তলব করেছে।

গত ২৬ মে মহানবী (স.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মুসলিম বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দিল্লির রাষ্ট্রদূতদের তলব করে। সেইসঙ্গে, কুয়েতের একটি সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলারও খবর পাওয়া গেছে। 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ক্ষোভের জন্ম দিলে মুসলিমদের তোপের মুখে পড়ে বিজেপি। এ ঘটনার পর তাকে পদ থেকে বরখাস্ত করে ভারতের ক্ষমতাসীন এই দল। 

গেল সপ্তাহে দিল্লিতে বিজেপির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালও মহানবী (সা.) সম্পর্কে একটি বিতর্কিত টুইট পোস্ট করেছিলেন। পরে অবশ্য তিনি ওই পোস্ট মুছে দেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাস্যাহ জানান, মুসলিম বিরোধী বক্তব্যের জেরে জাকার্তায় ভারতের রাষ্ট্রদূত মনোজ কুমার ভারতীকে তলব করেছে সরকার।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, মহানবী (সা.) এর বিরুদ্ধে দুই ভারতীয় রাজনীতিবিদের অগ্রহণযোগ্য অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানায়।

তবে মন্ত্রণালয়ের ওই টুইটটিতে অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন জিন্দালের নাম উল্লেখ করা হয়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের দুজনকেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি ভারতীয় রাজনীতিবিদদের 'অসম্মানজনক ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানায়। এ মন্তব্য মালয়েশিয়া সরকার 'সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান' করেছে- এমন বার্তাও দেওয়া হয়েছে ভারতীয় রাষ্ট্রদূতকে। 

মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, "মালয়েশিয়া ভারতকে ইসলামোফোবিয়া অবসানে একসঙ্গে কাজ করার এবং শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যে কোনো উস্কানিমূলক কাজ বন্ধ করার আহ্বান জানায়।" 

অন্যদিকে, মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলোর প্রতিবাদের পর, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার সদস্যদের পাবলিক প্ল্যাটফর্মে ধর্ম নিয়ে কথা বলার সময় 'অত্যন্ত সতর্ক' হওয়ার নির্দেশ দিয়েছে।

বিজেপির দুই জনের মন্তব্যের জেরে গত এক সপ্তাহ ধরেই ভারতীয় মুসলিমদের তোপের মুখে দেশটির ক্ষমতাসীন দল। ভারতের সংখ্যালঘু মুসলিমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছে। এ ইস্যুকে কেন্দ্র করে অভিযুক্ত দুইজনকে দায় সারাভাবে বহিষ্কার করা হলেও তেমন শক্ত প্রতিক্রিয়া দেখায়নি দলটি। 

বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নূপুর শর্মার বক্তব্যের সঙ্গে ভারত সরকার একমত নয়। যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, তা ভারত সরকারের অবস্থান নয়। সেই মন্তব্য ভারত সরকারের মতাদর্শ নয়। সমাজের কোনো একটি অংশের মনোভাব সেটি।

বিতর্কিত মন্ত্যবের ঘটনায় ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ অন্তত ১৫টি দেশ বিবৃতি দিয়ে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।


  • সূত্র: ডন

Related Topics

টপ নিউজ

ইসলামোফোবিয়া / মালয়েশিয়া / ইন্দোনেশিয়া / ভারত / বিতর্কিত মন্তব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net