Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মেয়েদের স্কুলের পোশাক নিয়ে কেনো হইচই!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 December, 2021, 04:10 pm
Last modified: 22 December, 2021, 04:18 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

মেয়েদের স্কুলের পোশাক নিয়ে কেনো হইচই!

শিক্ষার্থীদের একজন বিবিসিকে বলে, নতুন পোশাক আগের চেয়ে অনেক আরামদায়ক হওয়ায় তার খুব পছন্দ হয়েছে। এই পোশাকেই সে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ। 
টিবিএস ডেস্ক
22 December, 2021, 04:10 pm
Last modified: 22 December, 2021, 04:18 pm
নতুন পোশাক পরে আনন্দ করতে দেখা যাচ্ছে একদল শিক্ষার্থীকে। ছবি: বিবিসি

কেরালার এক সরকারি স্কুলে মেয়ে শিক্ষার্থীদের ট্রাউজার পরার অনুমতি দেওয়ার পর তুমুল বিতর্কের জন্ম নিয়েছে। দিল্লি থেকে সাম্প্রতিক এই ঘটনার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন বিবিসির গীতা পাণ্ডে ও কেরালায় আশরাফ পাদান্না। 

১৭ বছরের কিশোরী শ্রিংগি সিকে বাসস্টপে অপেক্ষা করছিল নতুন স্কুলড্রেস পরে। সকাল সকাল অপরিচিত এক নারীর প্রশংসা শুনেই মন ভালো হয়ে যায় তার। তার স্কুলড্রেস নিয়ে প্রশংসা করেছিলেন ওই নারী। 

কিন্তু সেদিন তার স্কুলে ঢুকতে হয় বিক্ষোভকারীদের ভীড় ঠেলে। বিক্ষোভের কারণ মেয়েদের পোশাক। স্কুলটির মেয়ে শিক্ষার্থীরাও ছেলেদের মতো ট্রাউজার আর শার্ট পরতে পারবে তা-ই মানতে পারছিলেন না এসব বিক্ষোভকারী। তাদের সামাল দিতে কড়া পাহারায় ছিল পুলিশ। 

ট্রাউজার পরতে দেওয়ার আগ পর্যন্ত স্কুলটির মেয়ে শিক্ষার্থীরা কেরালার ঐতিহ্যবাহী এক পোশাকের মতো লম্বা কামিজের সঙ্গে ঢিলেঢালা ট্রাউজার ও কোমর পর্যন্ত কোট পরত। 

স্কুলটির অধ্যক্ষ ইন্দু আর বিবিসিকে জানান, স্কুলটির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা গত বছর তাদেরকে ছেলেদের মতো একই পোশাক পরার অনুমতি দেওয়ার দাবি তোলে। তার কাছেও প্রস্তাবটি যৌক্তিক মনে হয়, কেননা কেরালার আর্দ্র আবহাওয়ায় কোমর পর্যন্ত কোট পরা আরামদায়ক না। 

এরপরই স্কুলটির কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর অভিভাবক ও শিক্ষকদের সংগঠনের (পিটিএ) বৈঠক ডাকে। বৈঠকে অধিকাংশ একই পোশাক পরার অনুমতি দেওয়া নিয়ে সম্মত হয়। তারপরই পোশাকরীতি পরিবর্তনের ঘোষণা দেয় স্কুলটির কর্তৃপক্ষ। তবে নতুন পোশাকরীতি আসলেও, আগের পোশাক পরার বিষয়েও কোনো বাধা নেই। যে অল্প কয়জন শিক্ষার্থী ও অভিভাবক আগের পোশাকের পক্ষে, চাইলে আগের পোশাকই পরতে পারবে বলে জানানো হয় তাদের।  

অধ্যক্ষ ইন্দু শিক্ষার্থীদের কিছু ছবি পাঠিয়েছেন বিবিসিকে। ছবিতে শিক্ষার্থীদের নতুন পোশাক পরে সেলফি তুলতে, বিজয় ও আনন্দ উদযাপন করতে দেখা যাচ্ছে। বন্ধুরা একসাথে মিলে অনেকে আনন্দে লাফালাফিও করছিল। 

শিক্ষার্থীদের একজন বিবিসিকে বলে, নতুন পোশাক আগের চেয়ে অনেক আরামদায়ক হওয়ায় তার খুব পছন্দ হয়েছে। এই পোশাকেই সে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ। 

পোশাক রীতি পরিবর্তনের এই সিদ্ধান্তে সমর্থন আছে কেরালা রাজ্য সরকারেরও। 

রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি বিবিসিকে বলেন, 'সময়ের সাথে পোশাকরীতি ও স্কুলের পাঠদান ব্যবস্থায়ও পরিবর্তন আসা উচিত। অন্যান্য স্কুলও এমন উদ্যোগ নেবে বলে আশা করি আমরা।' এই সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই লিঙ্গবৈষম্য নিয়ে সচেতন হবে বলে মনে করেন তিনি। 

তবে এই সিদ্ধান্তই মেনে নিতে পারেনি রাজ্যটির রক্ষণশীল মুসলিম গোষ্ঠীগুলো। তাদের দাবি, তাদের সন্তানদের নতুন পোশাক পরতে বাধ্য করা হচ্ছে। 

বিরোধীদের একজন মুসলিম কো-অর্ডিনেশন কমিটির সদস্য মুজাহিদ বালুসেরি দাবি করেন, অভিভাবক-শিক্ষক সংগঠনের বৈঠক না ডেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের মেয়েদের ছেলেদের মতো ট্রাউজার ও শার্ট পরতে বাধ্য করা হচ্ছে। 

কেরালার রক্ষণশীল মুসলিম গোষ্ঠীগুলো এর প্রতিবাদে বিক্ষোভ করছে। ছবি: বিবিসি

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেরালার কমিউনিস্ট সরকারের 'নাস্তিক' মতাদর্শ শিশুদের উপর চাপিয়ে দেওয়ার জন্যই- এমন অভিযোগও তুলেছেন বালুসেরি। তার আশঙ্কা, এরফলে তাদের সন্তানরা বিপথগামী হবে, তারা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সমঝোতা করবেন না। 

সার্বজনীন পোশাক পরার অনুমতি দেওয়ার মানে শিশুদের অবাধ যৌন সম্পর্কে উৎসাহী করে তোলা এমন অভিযোগও তোলেন বিরোধী দলের মুজাহিদ বালুসেরি। 

ভারতের সবগুলো রাজ্যের মধ্যে সবচেয়ে উদারপন্থী ও প্রগতিশীল হিসেবে পরিচিত কেরালা। এটিই ভারতের একমাত্র নিরক্ষরমুক্ত রাজ্য। কেরালার স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীর হার মোট শিক্ষার্থীর ৪৮.৯৬ শতাংশ। এসব শিক্ষার্থীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করে স্নাতকোত্তর ডিগ্রি নেন। 

তবে সমালোচকদের মতে, সমাজের গভীরে গেড়ে বসা নারীবিদ্বেষের কারণে  ভারতের বাকি অংশের মতো কেরালায়ও পুরুষতান্ত্রিকতা বেশ প্রকটভাবেই দেখা যায়। 

স্কুলটির অধ্যক্ষ ইন্দু এই বিতর্ক-বিক্ষোভ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। কেননা কেরালার অনেক প্রাইভেট স্কুলে মেয়েরা এখনই ট্রাউজার পরে। ২০১৮ সালেই সরকারি জুনিয়র স্কুলে সার্বজনীন পোশাক চালু করা হয়েছে। তিনি জানান, এই সিদ্ধান্তের কারণ লিঙ্গ নিরপেক্ষতা নিশ্চিত করা।

তিনি বলেন, মেয়েরা ট্রাউজার আর শার্ট পরে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করলেই তাদেরকে তা-ই পরতে দেওয়া উচিত।

"আমি মনে করি সব শিশুকে একই স্বাধীনতা আর সুযোগ দেওয়া উচিত," বলেন তিনি।  
 

Related Topics

টপ নিউজ

ভারত / কেরালা / নারী শিক্ষার্থী / স্কুল ড্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net