Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
মুসলিমবিশ্বকে ব্রিটিশ ও কানাডার প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 July, 2020, 09:45 pm
Last modified: 31 July, 2020, 09:49 pm

Related News

  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মুসলিমবিশ্বকে ব্রিটিশ ও কানাডার প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভিডিও বার্তায় ও কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখিত বার্তায় এই শুভেচ্ছা জানান। দুজনই তাদের শুভেচ্ছা বার্তায় বর্তমান করোনা পরিস্থিতির উল্লেখ করেন।
টিবিএস ডেস্ক
31 July, 2020, 09:45 pm
Last modified: 31 July, 2020, 09:49 pm
বাঁয়ে- বরিস জনসন; ডানে- জাস্টিন ট্রুডো

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বরিস ভিডিও বার্তায় এবং ট্রুডো লিখিত বার্তায় এই শুভেচ্ছা জানান। দুজনই তাদের শুভেচ্ছা বার্তায় বর্তমান করোনা পরিস্থিতির উল্লেখ করেন। 

ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, 'বিগত কয়েকটি মাস কারও জন্যই সহজ কাটছে না। তবে এরই মধ্যে ব্রিটিশ মুসলমান, আপনাদের রমজান দেখতে হলো- যেটি সাধারণত সামাজিকভাবে একসঙ্গে কাটানোর কথা, সে সময় কেটেছে লকডাউনে। তারপর অনেকেই হজে যেতে চেয়েছিলেন, সেই আশা ধূলিসাৎ করে দিয়েছে ভাইরাসটির কারণে আরোপ করা কঠোর বিধি-নিষেধ।'

ওই বার্তায় তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের উৎসর্গ করা সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ করেন, ওই যোদ্ধাদের মধ্যে মুসলমানরাও রয়েছে।

তিনি ধর্মীয় মূল্যবোধ ও ত্যাগের মহিমায় ঈদ উদযাপনের জন্য মুসলমানদের আহ্বান জানান। একইসঙ্গে সামাজিক দূরত্বসহ করোনাকালীন অন্যান্য নিয়ম মানারও আহ্বান জানান বরিস জনসন। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'ঈদের নামাজ পড়াসহ বিভিন্নভাবে এই ঈদুল আজহাও নিশ্চিতভাবেই ভিন্ন রকম হবে; তবে আমি আন্তরিকভাবে আশা করব, আপনার উৎসব উপভোগ এবং খুবই ভালো কিছু খানাদানা করবেন। যুক্তরাজ্যে ও পৃথিবীর সর্বত্র থাকা মুসলমানদের আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি: ঈদ মুবারক।'

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সানিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, 'কানাডা ও পৃথিবীর নানা প্রান্তের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করছেন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে প্রার্থনা করার, খাবার ভাগাভাগির এবং পরস্পরকে শুভ কামনা জানানোর জন্য এ এক অনভ্যস্ত সময়। এ বছর আমরা যেহেতু কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ে যাচ্ছি, তার মুসলমান পরিবারগুলোকে (ঈদ উদযাপন) ভিন্নভাবে করতে হচ্ছে।'

তিনি সবাইকে 'ঈদ মুবারক' জানিয়ে ওই বার্তা শেষ করেন।

Related Topics

টপ নিউজ

বরিস জনসন / জাস্টিন ট্রুডো / ঈদুল আজহা / যুক্তরাজ্য / কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net