Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
মিয়ানমারে একদিনেই ৯০ জনের বেশি বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 March, 2021, 05:05 pm
Last modified: 27 March, 2021, 06:23 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

মিয়ানমারে একদিনেই ৯০ জনের বেশি বিক্ষোভকারী নিহত

অং সান সু চির নির্বাচিত সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৪০০ জন মারা গেছেন।
টিবিএস ডেস্ক
27 March, 2021, 05:05 pm
Last modified: 27 March, 2021, 06:23 pm
ছবি: রয়টার্স

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার অন্তত ৯০ জন আন্দোলনকারী মারা গেছেন। 

বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা গেছে, দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং দেশের মানুষকে ও গণতন্ত্র রক্ষায় লড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে এত প্রাণহানি ঘটে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকেই দেশটির অসংখ্য মানুষ বিক্ষোভ করছেন। এদিকে আজ দেশটিতে 'সশস্ত্র বাহিনী দিবস' দিবস উদযাপন করেছে সামরিক বাহিনী।

বহিষ্কৃত নীতিনির্ধারকদের নিয়ে গঠিত সিআরপিএইচের মুখপাত্র ড. সাশা বলেন, "আজ সশস্ত্র বাহিনীর জন্য লজ্জার দিন,"

"সামরিক বাহিনী ৩০০ জনেরও বেশি নিরীহ নাগরিককে হত্যা করার পর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করছে," বলেন তিনি। 

ছবি: রয়টার্স

মিয়ানমার নাও এর তথ্যমতে, শনিবার ভোরে ইয়াঙ্গুনের ডালা শহরতলিতে একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভরত জনতার উপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে কমপক্ষে চার জন নিহত হয়। কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

ইনসেইনের এক প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় অনূর্ধ্ব -২১ ফুটবল দলের খেলোয়াড়সহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

মিয়ানমার নাও জানিয়েছে, মান্ডালের একাধিক ঘটনায় অন্তত ১৩ জন মানুষ মারা গেছেন। মান্ডালের পার্শ্ববর্তী সাগায়িং, বাগো অঞ্চলের লাশিও শহর ও অন্যান্য স্থানের ঘটনায়ও একাধিক মৃত্যু সংবাদ পাওয়া গেছে।

মিয়ানমার নাও এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিনেই বিভিন্ন স্থানে অন্তত ৯০ জন মানুষ মারা গেছেন। 

ছবি: রয়টার্স

এবিষয়ে জানতে চাওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

রাজধানীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামরিক প্যারেডের পর নির্বাচন দেওয়ার ঘোষণা দেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, তবে কবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এসম্পর্কে কিছু জানাননি তার বক্তব্যে।

"গণতন্ত্র রক্ষায় দেশবাসীর সঙ্গে একত্রে কাজ করবে সেনাবাহিনী," রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের লাইভে বলেন তিনি। 

অং সান সু চির নির্বাচিত সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৪০০ জন মারা গেছেন। দেশটির নাগরিক অধিকারবাদী এক সংগঠনের প্রকাশিত হিসাবে এ তথ্য জানা গেছে। 

  • সূত্র: রয়টার্স 
     

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / মিয়ানমার বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net