Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
বিশ্ব অর্থনীতিতে সাড়ে ৪ শতাংশ সঙ্কোচনের পূর্বাভাস ওইসিডির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 September, 2020, 06:40 pm
Last modified: 17 September, 2020, 08:50 am

Related News

  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • ভোক্তা মূল্যসূচক ও জিডিপি হিসাব পদ্ধতিতে সংস্কার আনছে সরকার, গঠন হচ্ছে কমিটি
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব অর্থনীতিতে সাড়ে ৪ শতাংশ সঙ্কোচনের পূর্বাভাস ওইসিডির

জুনে যা প্রাক্কালন করা হয়েছিল, তার চাইতে ভালো করবে চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরো জোনের অর্থনীতি। সেই তুলনায় ব্যাপক নেতিবাচক চিত্র লক্ষ্য করা যাবে; ভারত, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর মতো উদীয়মান অর্থনীতির দেশসমূহে। ভারতের জিডিপি ১০ শতাংশের বেশি হ্রাসের আশঙ্কা করছে ওইসিডি।
টিবিএস ডেস্ক
16 September, 2020, 06:40 pm
Last modified: 17 September, 2020, 08:50 am
২০২০ সালের প্রথমার্ধ নাগাদ ১৫ শতাংশ কমেছে বিশ্ব বাণিজ্যের পরিধি। ছবি: এএফপি

মহামারিকালে বিশ্ব অর্থনীতি যতটা শঙ্কা করা হয়েছিল তার চাইতে কিছুটা ভালো করছে, তারপরও বছর শেষে সার্বিক উৎপাদন প্রবৃদ্ধি ব্যাপক সংকোচনের মুখে পড়তে চলেছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিকশিত অর্থনীতির দেশের জোট- অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। 

বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক পূর্বাভাস সূচক প্রতিবেদনে ওইসিডি জানায়, চলতি বছরের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতি ৪.৫ শতাংশ সংকুচিত হবে। গত জুনে দেওয়া সংস্থাটির প্রাক্কালনের চাইতে যা কিছুটা ইতিবাচক। জুনে সাড়ে ৬ শতাংশ সার্বিক পণ্য ও সেবা উৎপাদন (জিডিপি) সংকোচনের আভাস দিয়েছিল সংস্থাটি।    

প্রতিবেদনের মন্তব্য অংশে বলা হয়, 'জিডিপি সংকোচনের পরিমাণ পূর্বানুমানের চাইতে কম হলেও, যে পরিমাণ হ্রাস পাবে- সেটাও সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা।'

তাছাড়া আগামী বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্ব অর্থনীতি ৫ শতাংশ ইতিবাচক বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করছে ওইসিডি। তবে এ প্রত্যাশার ফলাফল নির্ভর করবে মহামারি পরিস্থিতির সার্বিক উন্নতির উপর। 'বিষয়টি খুবই অনিশ্চিত' বলেই উল্লেখ করা হয় প্রতিবেদনে। খবর সিএনবিসির। 

অতিমারির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভ্রমণ এবং পর্যটন খাতে। চলতি বছরের শুরুর দিকে অধিকাংশ দেশে যে কঠোর লকডাউন চালু করা হয়েছিল, তার প্রভাবমুক্ত থাকেনি প্রভাবিত অন্যান্য শিল্পও। এর মধ্যেই আবার অনেক দেশকে লড়তে হচ্ছে, দ্বিতীয় দফায় সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ নিয়ে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নানা দেশের কর্তৃপক্ষ ভাইরাসের নতুন জোয়ার রুখতে আবারও কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, যা সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতিকে আরও চাপের সম্মুখীন করবে।

''জনগণের চলাচলের নিষেধাজ্ঞা শিথিল এবং ব্যবসা প্রতিষ্ঠান আংশিক চালুর সুযোগে; উৎপাদনের হার দ্রুত বাড়ে। তবে চলতি গ্রীষ্মকালীন কয়েক মাসে সেই পুনরুত্থানের গতি অনেকটাই শিথিল হয়ে এসেছে'' ওইসিডি জানিয়েছে।   

প্যারিস-ভিত্তিক সংস্থাটি আন্তঃসরকার অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের লক্ষ্যে গঠিত ৩৭টি উন্নত দেশের জোট। সংস্থাটি দেশভেদে চলতি বছর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক পরিস্থিতির বিভাজন দেখা যেতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে।  

জুনে যা প্রাক্কালন করা হয়েছিল, তার চাইতে ভালো করবে চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরো জোনের অর্থনীতি। সেই তুলনায় ব্যাপক নেতিবাচক চিত্র লক্ষ্য করা যাবে; ভারত, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর মতো উদীয়মান অর্থনীতির দেশসমূহে। 

শীর্ষ অর্থনীতির মধ্যে একমাত্র প্রবৃদ্ধির পথে আছে চীন। বছর শেষে দেশটি ১.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। 

সেই তুলনায় বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের জিডিপি ৩.৮ শতাংশ সংকোচনের মুখে পড়বে। ইউরো জোনে এর সার্বিক আকার হবে আরও ব্যাপক; ৭.৯ শতাংশ হারে। 

সবচেয়ে শোচনীয় অবস্থায় পড়তে চলেছে; ভারত, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। এসব দেশের অর্থনীতিতে ১০ শতাংশের বেশি সংকোচনের আভাস দিয়েছে ওইসিডি।
 
Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ওইসিডি / অর্থনৈতিক পূর্বাভাস / বিশ্ব অর্থনীতি / জিডিপি / করোনাভাইরাস অতিমারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • ভোক্তা মূল্যসূচক ও জিডিপি হিসাব পদ্ধতিতে সংস্কার আনছে সরকার, গঠন হচ্ছে কমিটি
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net