Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার পূর্ণ ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 July, 2021, 12:05 pm
Last modified: 22 July, 2021, 01:23 pm

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়
  • নেপাল-তিব্বত বন্যায় অনুঘটক হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন: গবেষণা

ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার পূর্ণ ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর: গবেষণা

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এ দুটি ভ্যাকসিন উচ্চ মাত্রায় কার্যকর, তবে এজন্য ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ অর্থাৎ দুটি ডোজই নিতে হবে। শুধু একটি ডোজ নিলে পূর্ণ সুরক্ষা মিলবে না। 
টিবিএস ডেস্ক
22 July, 2021, 12:05 pm
Last modified: 22 July, 2021, 01:23 pm
ছবি: রয়টার্স

ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ভ্যাকসিনই ইতোপূর্বের অধিক সংক্রামক আলফা ভ্যারিয়েন্টের মতোই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও প্রায় সমান সুরক্ষা দিতে সক্ষম। বুধবার প্রকাশিত এক গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে ভীতি সৃষ্টিকারী ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এ দুটি ভ্যাকসিন উচ্চ মাত্রায় কার্যকর, তবে এজন্য ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ অর্থাৎ দুটি ডোজই নিতে হবে। শুধু একটি ডোজ নিলে পূর্ণ সুরক্ষা মিলবে না। 

গত মে মাসে পাবলিক হেলথ ইংল্যান্ডের অনুসন্ধানে উঠে আসা ফাইজার ও অ্যস্ট্রাজেনেকার কার্যকারিতার ফলাফলের তথ্য নিশ্চিত হয়েছে এ গবেষণার মাধ্যমে।

নতুন প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা গেছে, ফাইজারের দুটি ডোজ ডেল্টা ভ্যারিয়েন্ট সৃষ্ট উপসর্গযুক্ত রোগ প্রতিরোগে ৮৮ শতাংশ কার্যকর। আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই কার্যকারিতার হার ৯৩.৭ শতাংশ। 

অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৭ শতাংশ কার্যকর। আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই কার্যকারিতার হার ৭৪.৫ শতাংশ। 

"ডেল্টা ও আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার হারে খুব সামান্যই পার্থক্য দেখা গেছে," গবেষণাটিতে লিখেছেন পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষকরা। 

ইসরায়েল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপসর্গযুক্ত রোগের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিনের কম কার্যকারিতার কথা জানা গেলেও, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে উচ্চ সুরক্ষার কথাই জানানো হয়। 

পাবলিক হেলথ ইংল্যান্ড এর আগে জানিয়েছিল, দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রথম ডোজ ডেল্টা ভ্যারিয়েন্ট সৃষত উপসর্গযুক্ত রোগের ক্ষেত্রে ৩৩ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। 

নতুন প্রকাশিত গবেষণাটিতে থেকে জানা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ ৩৬ শতাংশ ও অ্যস্ট্রাজেনেকার প্রথম ডোজ ৩০ শতাংশ কার্যকর। 

"ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পরিস্থিতিতে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে পূর্ণ ডোজ নেওয়ার প্রচেষ্টা জোরদার করবে এই ফলাফল," বলেন গবেষণাটির সঙ্গে যুক্ত গবেষকরা। 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / ডেল্টা ভ্যারিয়েন্ট / ফাইজার / অ্যাস্ট্রাজেনেকা / কোভিড-১৯ / গবেষণা / ভ্যাকসিনের কার্যকারিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়
  • নেপাল-তিব্বত বন্যায় অনুঘটক হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন: গবেষণা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net