Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
জনপ্রিয় থ্রিলার লেখক উইলবার স্মিথ আর নেই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 November, 2021, 02:15 pm
Last modified: 14 November, 2021, 02:32 pm

Related News

  • ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলা, নিহত ২৭
  • দ. আফ্রিকার উপকূলে ভেসে আসছে অজস্র মৃত সার্ডিন মাছ, পানি প্রবেশের পথ রুদ্ধ, কমাতে হয়েছে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
  • দক্ষিণ আফ্রিকায় বাড়ির সামনে গুলিতে নিহত সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন তেতে
  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

জনপ্রিয় থ্রিলার লেখক উইলবার স্মিথ আর নেই

১৯৬৪ সালে প্রথম উপন্যাস 'হোয়েন দ্য লায়ন ফিডস' প্রকাশের পরপরই তা বেস্ট সেলার হয়। উইলবার স্মিথের ব্যক্তিগত জীবনও ছিল তার বইয়ের মতোই রোমাঞ্চকর। 
টিবিএস ডেস্ক
14 November, 2021, 02:15 pm
Last modified: 14 November, 2021, 02:32 pm
ছবি: বিবিসি

কিংবদন্তি থ্রিলার লেখক উইলবার স্মিথ আর নেই। শনিবার বিকেলে কেপটাউনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।  

জীবদ্দশায় সব মিলিয়ে ৪৯টি বই লিখেছেন জাম্বিয়ায় জন্ম নেওয়া লেখক উইলবার স্মিথ। বিশ্বের ৩০টি ভাষায় অনুবাদ হয়েছে তার বইগুলো, বিক্রি হয়েছে ১৪০ মিলিয়নেরও বেশি কপি।

১৯৬৪ সালে প্রথম উপন্যাস 'হোয়েন দ্য লায়ন ফিডস' প্রকাশের পরপরই তা বেস্ট সেলার হয়। উইলবার স্মিথের ব্যক্তিগত জীবনও ছিল তার বইয়ের মতোই রোমাঞ্চকর। 

দক্ষিণ আফ্রিকান এই লেখকের টুইটার পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়- "আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে আমাদের অতি প্রিয় ও বিশ্বব্যাপী বেস্টসেলার বইয়ের লেখক উইলবার স্মিথ আর নেই। আজ (গতকাল) বিকালে কেপটাউনের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্ত্রী নিসো তার পাশে ছিলেন।" 

উইলবার স্মিথ ১৯৩৩ সালের ৯ জানুয়ারি জাম্বিয়াতে জন্মগ্রহণ করেন। বিগত চার দশক ধরে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ইতিহাস সমৃদ্ধ বই রচনা করেছেন উইলবার স্মিথ। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ, দুই ধরনের মানুষের দৃষ্টিকোণ থেকেই লিখেছেন তিনি।     

চলতি বছরের শুরুর দিকে স্মিথের সর্বশেষ বই 'লিগ্যাসি অব ওয়ার' প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে রচিত এই বইটি 'কোর্টনি'স ওয়ার' এর সিক্যুয়েল হিসেবে আসে। 

লেখক পরিচয়ের বাইরেও উইলবার স্মিথ ছিলেন একজন খ্যাতনামা বুশম্যান এবং সারভাইভালিস্ট। তিনি একজন বড় গেম হান্টার, পাইলট এবং দক্ষ স্কুবা ড্রাইভারও ছিলেন।

গত ১১ বছর ধরে উইলবার স্মিথের লিটারারি এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন কেভিন কনরয় স্কট। তিনি বলেন, "উইলবার স্মিথ ছিলেন একজন আদর্শ, জীবনের চাইতেও বড়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার বই যারা সংগ্রহ করেছে, সেসব পাঠকের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তিনি।" 

স্কট আরও বলেন, "আফ্রিকা সম্পর্কে তার জ্ঞান ও কল্পনাশক্তির কোনো সীমা-পরিসীমা ছিল না। তার কাজের নীতি এবং চমৎকার লিখনশৈলী তাকে লাখো পাঠকের কাছে পরিচিত করে তুলেছে। তার ফিকশনাল জগতকে বাঁচিয়ে রাখতে তার স্ত্রী নিসো এবং উইলবার অ্যান্ড নিসো ফাউন্ডেশনের সাথে কাজ করে যেতে চাই আমি।" 

সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

উইলবার স্মিথ / থ্রিলার লেখক / দক্ষিণ আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলা, নিহত ২৭
  • দ. আফ্রিকার উপকূলে ভেসে আসছে অজস্র মৃত সার্ডিন মাছ, পানি প্রবেশের পথ রুদ্ধ, কমাতে হয়েছে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
  • দক্ষিণ আফ্রিকায় বাড়ির সামনে গুলিতে নিহত সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন তেতে
  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net