Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বেইজিংয়ে ফিরে আসছে করোনা, স্কুল-কলেজ বন্ধ, বাতিল হচ্ছে বিমান চলাচল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 June, 2020, 06:45 pm
Last modified: 17 June, 2020, 08:15 pm

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

বেইজিংয়ে ফিরে আসছে করোনা, স্কুল-কলেজ বন্ধ, বাতিল হচ্ছে বিমান চলাচল

উহানে করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর প্রথমদিকে যে অবহেলা করা হয়েছিল, বেইজিংকে ঘিরে সে ঘটনার পুনরাবৃত্তি চায় না চীন। চীনা কমিউনিস্ট পার্টির জন্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের সঙ্গে তাদের ভাবমূর্তি জড়িয়ে পড়েছে।
টিবিএস ডেস্ক
17 June, 2020, 06:45 pm
Last modified: 17 June, 2020, 08:15 pm
যাত্রী স্বল্পতায় বুধবারে বেজিং আন্তর্জাতিক বিমানবন্দরের ৬০ শতাংশ নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস

চীনের রাজধানী বেইজিংয়ের একটি কৃষিপণ্যের বাজার থেকে করোনাভাইরাসের গোষ্ঠীবদ্ধ সংক্রমণ শনাক্ত হয় গত শনিবার। সেদিন শনাক্ত হওয়া অধিকাংশই ছিলেন উপসর্গহীন রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উপসর্গহীন কোভিড-১৯ সংক্রমিতদের থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম। তারপরও, ঝুঁকি নিতে চায়নি চীন। প্রথমদিকে সংক্রমণ উৎস ও আশেপাশের ১০টি এলাকায লকডাউন করা হলেও, তা এখন ব্যাপক আকারে করেছে বেইজিং শহর কর্তৃপক্ষ। ফলে, আবারও প্রাণচাঞ্চল্যহীন হয়েছে পড়ছে দেশটির রাজধানী। 

সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে বাতিল করা হয়েছে বেইজিং থেকে নির্ধারিত বাণিজ্যিক উড়োজাহাজের শত শত ফ্লাইট। আচমকা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায়, একে-অন্যের কাছ থেকে বিদায় না নিয়েই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। খবর নিউইয়র্ক টাইমসের।  

কর্তৃপক্ষ অবরোধ জারি করছে একের পর এক নতুন আবাসিক এলাকায়। ফলে সীমিত খাবারের মজুদ নিয়েই বাসাবাড়িতে আটকা পড়েছেন অনেক মানুষ। বাড়ি বাড়ি খাবার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা নিয়েও অভিযোগ জানাচ্ছেন আটকে পড়া লোকজন। নতুন করে করোনার আকস্মিক এ প্রাদুর্ভাবের মধ্যেই স্থানীয় স্বাস্থ্য কর্মীরা প্রতিদিন লাখো মানুষের করোনা পরীক্ষা করছেন। 

শনিবার থেকে আজ বুধবার নাগাদ মোট আক্রান্ত হয়েছে ১৩৭ জন। এদের মধ্যে ৩১ জনই শনাক্ত হয়েছে বুধবারে। 

করোনার নিউক্লিক এসিড টেস্টের জন্য লাইনে দাঁড়ানো মানুষ। নগর কর্তৃপক্ষ জানায়, তারা এখন পর্যন্ত সাড়ে ৩ লাখ মানুষকে পরীক্ষা করেছে।ছবি: নিউ ইয়র্ক টাইমস

চলতি বছরের শুরুর দিকে করোনাভাইরাসের প্রথম ঢেউ মোকাবিলায় চীনজুড়ে যে কঠোর লকডাউন চালু করা হয়েছিল, বেইজিংবাসী এখনও তার মধ্যে পড়েননি। কিন্তু সংক্রমণ হার বাড়তে থাকলে পরিস্থিতি সেদিকেই মোড় নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির শাসকগোষ্ঠী তথা চীনা কমিউনিস্ট পার্টির জন্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের সঙ্গে তাদের ভাবমূর্তি জড়িয়ে পড়েছে। জনগণের আস্থা ধরে রাখার কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে তারা। তাই কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না এমন আভাসই পাওয়া যাচ্ছে। 

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতেও চীনের অব্যাহত প্রভাব বৃদ্ধির চেষ্টাও এর সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে, দেশের ভেতরে ও বাইরে চীনের পদস্থ কর্মকর্তাদের ভাইরাস নিয়ন্ত্রণের সফলতা নিয়ে গৌরব করতে দেখা গেছে। ২ কোটি ১০ লাখ জনসংখ্যার বেইজিংয়ে ভাইরাসের এই হানা দেওয়া বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে তাদের জন্য। সংক্রমণ নিয়ন্ত্রণে তাই কোনো রকম ফাঁক রাখতে চাইছেনা কর্তৃপক্ষ।

চীনের সমাজতন্ত্রী দলের হয়ে যারা বেইজিং শহর নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তাদের মাঝে অন্যতম নগরীর পার্টি সেক্রেটারি শাই কি। তিনি ইতোমধ্যেই জিয়ানফেদি কৃষি বাজার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অধস্তনদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। 

তবে উহানে করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর প্রথমদিকে যে অবহেলা করা হয়েছিল, বেইজিংকে ঘিরে সে ঘটনার পুনরাবৃত্তি চায় না চীন।

ভাইরাস নিয়ন্ত্রণের জন্য লকডাউনের আওতায় থাকা একটি আবাসিক এলাকায় প্রয়োজনীয় পণ্যের পার্সেল ডেলিভারি দেওয়া হচ্ছে।ছবি: নিউ ইয়র্ক টাইমস

বেইজিংয়ের নগরবাসীদের মধ্যে লকডাউনের প্রস্তুতি দৃশ্যমান হচ্ছে। আজ বুঝবার লকডাউনের বাইরে থাকা নগরীর অধিকাংশ রাস্তায় যানবাহন চলাচল করেছে, তবে তা আগের চাইতে অনেক কম। 

মানুষের মধ্যেও চাপা উদ্বেগ দেখা গেছে। রেস্তোরাগুলো খোলা আছে বটে, কিন্তু তাদের সরকারি নির্দেশনার আওতায় স্বাস্থ্যবিধি মেনে, জীবাণুনাশক দিয়ে সবকিছু পরিষ্কার করেই ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। তারপরও খদ্দেরের সংখ্যা ছিল অনেক কম। 

শনিবারই বেইজিংয়ে সকল পর্যটন ও ক্রীড়ানুষ্ঠান বাতিল করা হয়। আজ বুধবার নাগাদ বেইজিং বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এবং অবতরণ করা বাণিজ্যিক ফ্লাইটের ৬০ শতাংশ বাতিল করা হয়েছে। সংক্রমণের ভয়ে অনেক যাত্রী ভ্রমণ পরিকল্পনা স্থগিত করায় যাত্রী স্বল্পতায় বাতিল হয়েছে অনেক ফ্লাইট। 

ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তেমন অবস্থা চলছে যেন বেইজিং নগর প্রশাসন এবং মানুষের মধ্যে। 

ঝাও গ্যাং নামক এক চীনা ব্যবসায়ী ও বিমান পরিবহন শিল্পের বিশেষজ্ঞ লেখক বলেন, ''ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে অনেককিছুই প্রতিভাত হয়। করোনাভাইরাস পরিস্থিতি যেকোনো মুহূর্তে যেকোনো শিল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।'' 

তবে সবখানে দ্রুত স্থবিরতা নেমে এলেও ব্যতিক্রম দৃশ্য ছিল বুলেট ট্রেন স্টেশনগুলোয়। স্টেশনগুলোর যাত্রী ছাউনিতে ট্রেনের জন্য অনেককে অপেক্ষা করতে দেখা গেছে। এই যাত্রীদের অধিকাংশই আসলে নগরী ছাড়ছেন, তারা আরও কঠোর লকডাউন চালুর হওয়ার আগেই বেইজিং ছেড়ে চলে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

চীনা রাজধানী / দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net