Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
চীনা টিকা প্রয়োগকারী দেশগুলোতে বাড়ছে সংক্রমণ, টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
25 June, 2021, 11:35 am
Last modified: 25 June, 2021, 12:38 pm

Related News

  • বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন
  • সিনোভ্যাক ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে, অনুমোদন বিলম্ব কারণ
  • প্লাজমা-বেজড ওষুধে ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে সিনোভ্যাক
  • সিনোভ্যাকের ২ লাখ ডোজ টিকা ঢাকায়
  • আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা পৌঁছেছে 

চীনা টিকা প্রয়োগকারী দেশগুলোতে বাড়ছে সংক্রমণ, টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন 

বিশেষজ্ঞদের মত, সাম্প্রতিক করোনা স্ট্রেইন রুখতে ব্যর্থ চীনা টিকা। তাই ফের সেই দেশগুলোতে সংক্রমণ বাড়ছে। 
হিন্দুস্তান টাইমস
25 June, 2021, 11:35 am
Last modified: 25 June, 2021, 12:38 pm
ছবি-রয়টার্স

চীনা টিকার উপর নির্ভরশীল দেশগুলোতে ক্রমাগত বাড়ছে করোনার সংক্রমণ। ফলে চীনের তৈরি টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

সেশেলস, মঙ্গোলিয়া, চিলির মতো যে দেশগুলোতে চীনা টিকা প্রয়োগ করা হচ্ছে সেখানে গত বেশ কয়েকদিন ধরে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মূলত টিকা কূটনীতির অংশ হিসেবে এই দেশগুলোকে টিকা দিয়েছিল চীন। এতে চীনের টিকা নিয়ে বাড়ছে সংশয়।

মঙ্গোলিয়াতে ইতিমধ্যেই ৫৮.৭ শতাংশ মানুষকে অন্তত একটি টিকা দেওয়া হয়েছে। সেশেলসে এই হার ৭২ শতাংশ। তবে এই দেশগুলোতে নতুন করে করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাহরাইন তাদের দেশের জনগণকে তৃতীয় বুস্টার নেওয়ার অনুমতি দিয়েছে। বাহরাইনও চীনের টিকা প্রয়োগ করছে। সেই দেশে ৫০ শতাংশেরও বেশি মানুষ টিকার দুটি ডোজ পেয়েছিলেন। তবে তা সত্ত্বেও সংক্রমণ বাড়তে থাকায় তৃতীয় ডোজের অনুমোদন দেয় সে দেশের সরকার। যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

অনেক বিশেষজ্ঞের মত, এই সংক্রমণ বাড়ার নেপথ্যে মূল কারণ চীনা টিকাগুলোই। বিশেষজ্ঞদের মত, সাম্প্রতিক করোনা স্ট্রেইন রুখতে ব্যর্থ চীনা টিকা। তাই ফের সেই দেশগুলোতে সংক্রমণ বাড়ছে।

এই প্রসঙ্গে হংকং বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট জিন ডোনজ্ঞান নিউইয়র্ক টাইমসকে বলেন, 'যদি টিকাগুলো সত্যি কার্যকর হত তাহলে এই ধরন দেখতে হত না আমাদের। এই পরিস্থিতি ঠিক করার দায়িত্ব চীনাদের উপর বর্তায়।'

উল্লেখ্য, চীনের দুই সংস্থা সিনোভ্যাক এবং সিনোফার্মকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিনোভ্যাকের টিকার কার্যকারিতা ৭৯ শতাংশ বলে দাবি করে সংস্থাটি।  
 
 

Related Topics

টপ নিউজ

চীনা টিকা / সিনোফার্মের কোভিড-১৯ টিকা / সিনোভ্যাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন
  • সিনোভ্যাক ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে, অনুমোদন বিলম্ব কারণ
  • প্লাজমা-বেজড ওষুধে ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে সিনোভ্যাক
  • সিনোভ্যাকের ২ লাখ ডোজ টিকা ঢাকায়
  • আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা পৌঁছেছে 

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net