Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ক্যাপিটলে হামলা যুক্তরাষ্ট্রের 'দ্য নাইট অব ব্রোকেন গ্লাস': শোয়ার্জনেগার

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 January, 2021, 01:40 pm
Last modified: 11 January, 2021, 01:43 pm

Related News

  • ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব
  • জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প, দিলেন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের ক্ষমার প্রতিশ্রুতিও
  • হোয়াইট হাউজের প্রথম দিনেই যা করতে পারেন ট্রাম্প
  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • নায়কদের বয়স বাড়ে, নায়কেরা বুড়ো হয়!

ক্যাপিটলে হামলা যুক্তরাষ্ট্রের 'দ্য নাইট অব ব্রোকেন গ্লাস': শোয়ার্জনেগার

ক্যাপিটলে হামলাকে জার্মানিতে নাৎসিদের প্ররোচিত ক্রিস্টালনাচের সহিংসতার সাথে তুলনা করেছেন বিখ্যাত অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার।
টিবিএস রিপোর্ট
11 January, 2021, 01:40 pm
Last modified: 11 January, 2021, 01:43 pm
আর্নল্ড শোয়ার্জনেগার। ছবি: এরিক এস লেজার/ইপিএ

গত সপ্তাহে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলাকে জার্মানিতে নাৎসিদের প্ররোচিত ক্রিস্টালনাচের সহিংসতার সাথে তুলনা করেছেন বিখ্যাত অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। ১৯৩৮ সালের এ ঘটনায় উচ্ছৃঙ্খল জনতা সিনাগগে হামলা চালায় এবং ইহুদিদের মালিকানাধীন বাড়ি ও দোকান-পাট ভাংচুর করে।  

রোববার টুইটারে এ ভিডিও বার্তা পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ১০ কোটি ২ লাখ ভিউ হয়। প্রায় ৮ মিনিট দীর্ঘ এ ভিডিও বার্তার শুরুতেই তিনি 'দ্য নাইট অব ব্রোকেন গ্লাস' নামে পরিচিত ক্রিস্টালনাচের সহিংসতার ব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। সে রাতে ইহুদিদের বাড়ি ও দোকানপাটে হামলা, ইহুদিদের লাইন বেঁধে কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো, হত্যা; এসব ঘটনা পরবর্তী সময়ে নিজের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

"গত বুধবার ছিল যুক্তরাষ্ট্রের 'দ্য নাইট অব ব্রোকেন গ্লাস," বলেন শোয়ার্জনেগার। "ইউরোপ থেকে আসায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কী হতে পারে তা আমি সরাসরি দেখেছি।" 

শোয়ার্জনেগার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দুই বছর পর অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। নাৎসিদের কর্মকান্ডে অংশ নেয়া জনতার মধ্যেই বড় হয়েছেন তিনি। 

"ইতিহাসের সবচেয়ে সহিংস সরকারের ঘৃণ্য কর্মকান্ডে অংশ নেয়া জনতার মধ্যে বেড়ে ওঠার সময়ে আমি দেখেছি, তারা মদ্যপান করে অপরাধবোধ ভুলে থাকতে চাইতেন। তাদের সকলেই ইহুদি বিরোধী ছিলেন এমনও নয়, কিন্তু তারা সকলেই সে রাতে ঘৃণ্য হামলায় অংশ নিয়েছিলেন," 

My message to my fellow Americans and friends around the world following this week's attack on the Capitol. pic.twitter.com/blOy35LWJ5— Arnold (@Schwarzenegger) January 10, 2021

শোয়ার্জনেগার কয়েক দশক পর জানতে পারেন তার বাবা ছিলেন নাৎসি পার্টির সদস্য। যুদ্ধের পর তার বাবার পরিবারের সাথে আচরণ, ক্রোধ, পরিবারের সদস্যদের সাথেও সহিংস আচরণ; শৈশবের এসব অভিজ্ঞতার কথা বলেন তিনি। তার প্রতিবেশিরাও এমনটাই ছিল, একারণে তিনি ধরেই নিয়েছিলেন এটিই স্বাভাবিক। 

"তাদের সবাইকে মিথ্যা দিয়ে প্ররোচিত করা হয়। এবং এসব মিথ্যা পরিস্থিতিকে কোনদিকে নিয়ে যেতে পারে তা আমি দেখেছি,"

"ডোনাল্ড ট্রাম্প একজন ব্যর্থ নেতা, ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসেবেই তার নাম লেখা থাকবে।" বলেন তিনি।

ক্যালিফোর্নিয়ার সাবেক এ গভর্নর রিপাবলিকান সমর্থক হলেও, বিভিন্ন সময়ে ট্রাম্পের বিরোধিতা করেছেন তিনি। ভিডিও বার্তায় ট্রাম্পের সমর্থনে থাকা রিপাবলিকান পার্টির সদস্যের নিন্দা জানান তিনি। 

ক্যাপিটলে হামলার কয়েক ঘন্টা পরেই আবার অধিবেশন শুরু হওয়ার ঘটনার উল্লেখ করে তিনি একে 'গণতন্ত্রের অপূর্ব নিদর্শন; আখ্যা দেন। 

ভিডিও বার্তার শেষের দিকে ১৯৮২ সালে মুক্তি পাওয়া তার অভিনীত 'কোনান দ্য বারবারিয়ান' চলচ্চিত্রের কথা উল্লেখ করে ডেস্ক থেকে একটি তলোয়ার বের করে বলেন, 'এটিই সেই কোনান তলোয়ার'। "হাতুড়ি দিয়ে আঘাত করে, গরম করে ঠান্ডা হওয়ার পরই তলোয়ার আরও শক্তিশালী হয়ে ওঠে,"

"আমাদের গণতন্ত্র এ তলোয়ারের ইস্পাতের মতোই। যতো আঘাত করা হবে, আরও শক্তিশালী হয়ে উঠবে।" বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

আর্নল্ড শোয়ার্জনেগার / ক্যাপিটল হামলা / ক্রিস্টালনাচ সহিংসতা / দ্য নাইট অব ব্রোকেন গ্লাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব
  • জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প, দিলেন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের ক্ষমার প্রতিশ্রুতিও
  • হোয়াইট হাউজের প্রথম দিনেই যা করতে পারেন ট্রাম্প
  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • নায়কদের বয়স বাড়ে, নায়কেরা বুড়ো হয়!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net