Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 June, 2020, 11:25 am
Last modified: 01 June, 2020, 11:53 am

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিক বাসস্থান ও কার্যালয় হোয়াইট হাউসের পার্শ্ববর্তী উদ্যানে বিক্ষোভকারী এবং পুলিশের মাঝে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে।
টিবিএস ডেস্ক
01 June, 2020, 11:25 am
Last modified: 01 June, 2020, 11:53 am
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কৃষ্ণাঙ্গদের নিগ্রহ-নির্যাতন নতুন কোনো বিষয় নয়। দেশটির এই বর্ণ বিভেদ দীর্ঘদিন ধরেই এক বড় সামাজিক সমস্যা। এই সমস্যাকে কেন্দ্র করে পুঞ্জিভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশি নির্যাতনে হত্যার ঘটনায়। 

এরপর থেকেই গোটা যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি সহিংসতার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। অগ্নিকাণ্ড এবং লুটপাটের ঘটনাও ঘটেছে এসব কিছু কেন্দ্র করে। তবে অধিকাংশ ক্ষেত্রেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশি অ্যাকশনের প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটে। 

'ব্ল্যাক লাইভস ম্যাটার'সহ যুক্তরাষ্ট্রের নানা মানবাধিকার গোষ্ঠী এই আন্দোলনের সমর্থনে রাজপথে নেমেছে। রোববার হোয়াইট হাউজের নিকটবর্তী একটি উদ্যানেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। 

এদিন যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান শহরে দাঙ্গা ও সহিংসতা বন্ধে কারফিউ জারি করা হয়। এর মাঝেই বিক্ষোভকারীদের 'দেশি সন্ত্রাসী' বলে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন। এরপরে রোববার রাতে হোয়াইট হাউসের পার্শ্ববর্তী ওই পার্কে বিক্ষোভকারীরা সমবেত হয়। 

ট্রাম্প প্রশাসনের বর্ণবাদী বিশেষণে ক্ষুদ্ধ বিক্ষোভকারীরা এদিন পুলিশের সঙ্গে আরও বেশি মুখোমুখি সংঘর্ষেও লিপ্ত হয়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল, মরিচের গুড়োর স্প্রে এবং শব্দ ও আলোর বিস্ফোরণে চোখ ও কানে তালা লাগিয়ে দিতে সক্ষম 'ফ্ল্যাশ ব্যাং' গ্রেনেড ব্যবহার করে। পুলিশি বাঁধার মুখে বিক্ষুদ্ধ জনতা এসময় বেশকিছু স্থানীয় সম্পত্তিতে আগুন লাগিয়ে দেয়। 

চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যের গভর্নর এবং রাজনৈতিক নেতারা বিক্ষোভকারীদের রাজপথের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, গঠনমূলক লিফলেট বিলির মাধ্যমে নিজেদের ক্ষোভের দিকটি তুলে ধরার পরামর্শ দেন তারা। পরিস্থিতি শান্ত হতেই পারত, কিন্তু এর মাঝেই আন্দোলনকারীদের 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে ট্রাম্প প্রশাসন। 

এর আগে প্রশাসনকে দিয়ে সব 'ঠান্ডা' করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট করে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার কথাও বলেছেন। শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের আগুন তবু জ্বলছে। করোনা-ত্রাসের আবহেও শিকেয় উঠেছে লকডাউন। নির্বিচার হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপথ। 

পরিস্থিতি সামলাতে অন্তত আটটি প্রদেশে নেমেছে 'ন্যাশনাল গার্ড'। রোববার সন্ধ্যার পর থেকে ঘটনাস্থল মিনিয়াপোলিসের প্রায় সব রাস্তা বন্ধ করে আকাশে চক্কর কাটে একাধিক সেনা-কপ্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথমবার মিনেসোটা প্রদেশে ন্যাশনাল গার্ডের পুরো বাহিনীই এখন রাস্তায়।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / কৃষ্ণাঙ্গ যুবক হত্যা / পুলিশি নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net