Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 November, 2020, 01:50 pm
Last modified: 16 November, 2020, 01:54 pm

Related News

  • ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের
  • ঋষি সুনাকের নির্বাচন যুক্তরাজ্যের জন্য নতুন দৃষ্টান্ত, কিন্তু তার পথ কতখানি মসৃণ!

আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

বরিস জনসন বৃহস্পতিবার সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিছু সংসদ সদস্যের সাথে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন অ্যাশফিল্ডের সাংসদ লি অ্যান্ডারসন। পরে তার করোনাভাইরাস ধরা পড়ে বলে।
টিবিএস ডেস্ক
16 November, 2020, 01:50 pm
Last modified: 16 November, 2020, 01:54 pm

কোভিড-১৯ আক্রান্ত সংসদ সদস্যের সংস্পর্শে আসার পর নিজেকে আইসোলেশনে নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বরিস জনসন বৃহস্পতিবার সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিছু সংসদ সদস্যের সাথে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন অ্যাশফিল্ডের সাংসদ লি অ্যান্ডারসন। পরে তার করোনাভাইরাস ধরা পড়ে বলে জানায় স্কাই নিউজ।

ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়, 'প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার মাঝে কোভিড-১৯-এর কোনো লক্ষণ নেই।'

মুখপাত্র জানান, করোনাভাইরাস মহামারি বিষয়ে সরকারের কার্যক্রমে নেতৃত্ব দেয়াসহ অন্যান্য কাজ প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিট থেকে করবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রোববার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ প্রটেকশন (এনএইচএস) তার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু এ পর্যন্ত তার মধ্যে কোভিড-১৯ এর কোনো লক্ষণ দেখা যায়নি। 

বরিস জনসন রবিবার রাতে টুইটারে লিখেন, 'আজ এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেস থেকে আমাকে অবহিত করা হয়েছে যে আমার নিজেকে আইসোলেশনে নেয়া উচিত। কারণ কোভিড-১৯ ধরা পড়া একজনের সংস্পর্শে এসেছিলাম আমি।'

'আমার মাঝে কোনো লক্ষণ নেই। তবে আমি নিয়মগুলো অনুসরণ করছি এবং মহামারিতে সরকারের সাড়াদানে নেতৃত্ব দেয়া অব্যাহত রাখতে ১০ নম্বরে কাজ চালিয়ে যাব,' বলেন বরিস জনসন।

তিনি গত মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং অসুস্থতার জন্য তাকে এপ্রিলের শুরুর দিকে তিন দিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকতে হয়েছিল।

ব্রিটেনে করোনাভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার পর ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো জাতীয় লকডাউনে রয়েছে। মাসব্যাপী এ লকডাউন চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। 
 
Related Topics

টপ নিউজ

বরিস জনসন / আইসোলেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের
  • ঋষি সুনাকের নির্বাচন যুক্তরাজ্যের জন্য নতুন দৃষ্টান্ত, কিন্তু তার পথ কতখানি মসৃণ!

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net