Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
অযোধ্যায় রূপোর ইটে তৈরি হতে চলেছে রামমন্দির, ভূমিপূজা করবেন মোদী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 August, 2020, 12:35 pm
Last modified: 05 August, 2020, 12:39 pm

Related News

  • মোগল স্থাপত্য বনাম ধর্মীয় টানাপড়েন: তাজমহলের পরিচয় পাল্টে দিতে চাচ্ছে এক বলিউড সিনেমা
  • রামমন্দির, মোদি ম্যাজিক, বুথফেরত সমীক্ষা- কোনোটাই কাজে দিল না মোদির
  • অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বলিউড তারকাদের ভিড়
  • অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় হিন্দু মন্দির, উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি
  • রাম মন্দির উদ্বোধনের আচার: ‘মেঝেতে ঘুমাচ্ছেন, ডাবের পানি পান করছেন’ নরেন্দ্র মোদি

অযোধ্যায় রূপোর ইটে তৈরি হতে চলেছে রামমন্দির, ভূমিপূজা করবেন মোদী

কয়েক দশক ধরে আদালতে বিচারাধীন থেকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে আছে এ অযোধ্যা মামলা। ২ দশমিক ৭৭ একর জমি নিয়ে এ দ্বন্দ্ব। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই এ জমির দাবিদার। অবশেষে রামমন্দিরের পক্ষেই যায় আদালতের রায়।  
টিবিএস ডেস্ক
05 August, 2020, 12:35 pm
Last modified: 05 August, 2020, 12:39 pm
ভূমিপূজার আগে অযোধ্যার হনুমান গঢ়ি মন্দিরে পূজো করছেন মোদী (ছবি: এএনআই)

আজ ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ আরও অনেকে এ অনুষ্ঠানে যোগ দেবেন। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে অযোধ্যার উদ্দেশ্যে দিল্লি ছেড়েছেন মোদি, বেলা ১১টায় পৌঁছে গেছেন সেখানে।

সেই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে রামনগরী। ঝলমল করছে শহরের বিভিন্ন এলাকা। প্রতিটি বাড়িতেই নয়া রঙের ছোপ পড়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির শহর।

নানা সমালোচনার মুখেই বিতর্কিত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে ৪০ কেজি রূপার ইট ব্যবহার করে ৫ আগস্ট মন্দিরের ভিত্তি স্থাপনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মূল অনুষ্ঠানের তিনদিন আগে থেকেই অযোধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভূমি পূজায় উপস্থিত থাকবেন। এছাড়া থাকবেন বিজেপি'র মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত ছাড়াও অন্য সিনিয়র নেতারা।

বিতর্কিত ওই জমির মালিকানা নিয়ে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের লোকজন গত কয়েক যুগ ধরে এই মামলা লড়ছিল।

কয়েক দশক ধরে আদালতে বিচারাধীন থেকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে আছে এ অযোধ্যা মামলা। ২ দশমিক ৭৭ একর জমি নিয়ে এ দ্বন্দ্ব। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই এ জমির দাবিদার। অবশেষে রামমন্দিরের পক্ষেই যায় আদালতের রায়।  

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে মুসলিমরা ষোড়শ দশকে বাবরী মসজিদ নির্মাণ করে। সেকারণে ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটি গুড়িয়ে দেয়। মসজিদ ভাঙা নিয়ে হিন্দু-মুসলিম সহিংসতায় ভারতজুড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই রাম মন্দির ও বাবরি মসজিদের বিষয়টি ছিল ১৯৮০'র দশকের অন্যতম রাজনৈতিক ইস্যু। 

বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে হিন্দু-মুসলমানের শতাব্দী প্রাচীন এই বিরোধের আইনি নিষ্পত্তি হয় গত বছরের নভেম্বরে। ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ ও বিকল্প স্থানে মুসলমানদের মসজিদ নির্মাণের জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্দির নির্মাণে একটি ট্রাস্ট গঠনের নির্দেশনাও দেওয়া হয় ওই রায়ে। ৯০ দশকের শুরু দিকে বেশ কিছু উগ্র হিন্দুদের হামলায় ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। এ নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম হয়।

এদিকে করোনা মহামারী রোধে ঘোষিত বিধিনিষেধ দ্বিতীয় ধাপে তুলে নিয়ে ভারতে ধর্মীয় স্থানগুলো খুলে দেওয়ার পর গত ৮ জুন অযোধ্যায় অস্থায়ীভাবে নির্মিত মন্দিরটি দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এর আগে মার্চ মাসে সেখানে রাম মূর্তি স্থাপন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত কয়েক দশক ধরে ওই মূর্তিটি একটি টিনের অবকাঠামোর ওপর রাখা ছিল।

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের মধ্যেই গত (২০ জুন) অযোধ্যায় বহুল আলোচিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে হঠাৎ লাদাখে ভারত-চীন সীমান্ত যুদ্ধ উন্মাদনা তৈরি হওয়ায় রাম মন্দির নির্মাণের কাজ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার ঘোষণা দেয় ট্রাস্ট।

প্রস্তাবিত মন্দিরটি হবে নির্মিত হবে মোট ১২৫ ফুটের। যদিও তা বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব আসে নানা মহল থেকে। মন্দিরের প্রথম তলা হবে ১৮ ফুটের। সেখানে থাকবে রামের মূর্তি। দ্বিতীয় তলা হবে ১৫ ফুট ৯ ইঞ্চির। সেখানে গড়ে তোলা হবে রামের দরবার।

Related Topics

টপ নিউজ

অযোধ্যা / রাম মন্দির / বাবরি মসজিদ / নরেন্দ্র মোদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • মোগল স্থাপত্য বনাম ধর্মীয় টানাপড়েন: তাজমহলের পরিচয় পাল্টে দিতে চাচ্ছে এক বলিউড সিনেমা
  • রামমন্দির, মোদি ম্যাজিক, বুথফেরত সমীক্ষা- কোনোটাই কাজে দিল না মোদির
  • অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বলিউড তারকাদের ভিড়
  • অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় হিন্দু মন্দির, উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি
  • রাম মন্দির উদ্বোধনের আচার: ‘মেঝেতে ঘুমাচ্ছেন, ডাবের পানি পান করছেন’ নরেন্দ্র মোদি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net