Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
অক্সফোর্ড ভ্যাকসিন: গরিব দেশের ভরসা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 November, 2020, 04:05 pm
Last modified: 22 November, 2020, 04:06 pm

Related News

  • জাপান থেকে দেশে এসে পৌঁছেছে ২.৪৫ লাখ ডোজ অক্সফোর্ডের ভ্যাকসিন
  • করোনাজয়ীদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট, দাবি বিজ্ঞানীদের
  • জনসন এন্ড জনসনের কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদন দিলো বাংলাদেশ
  • রোববার ৬ লাখ ডোজ চীনা সিনোফার্ম ভ্যাকসিন পাবে বাংলাদেশ
  • গরিবদের কোভিড ভ্যাকসিন কিনে দিতে জি ৭-এর প্রতি সাবেক বিশ্বনেতাদের আহ্বান

অক্সফোর্ড ভ্যাকসিন: গরিব দেশের ভরসা

অ্যাস্ট্রা-অক্সফোর্ড ভ্যাকসিনের ওপর ভরসা করার অন্যতম প্রধান কারণ এটির প্রাথমিক দাম। অ্যাস্ট্রা জানিয়েছে, মহামারিকালে তারা মুনাফা করবে না। তাই প্রতি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিনের দাম ৪ থেকে ৫ ডলারের মধ্যে রাখবে।
টিবিএস ডেস্ক
22 November, 2020, 04:05 pm
Last modified: 22 November, 2020, 04:06 pm

কোভিড-১৯-এর দাপটে দীর্ঘদিন ধরেই কাবু পৃথিবীর মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসের কাছ থেকে সুরক্ষা পাওয়ার ভ্যাকসিন কবে আসবে, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী।

ভ্যাকসিনের দৌড় বেশ কয়েক মাস ধরেই জোরেশোরে চলছে। কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিনের চলছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালও। এরইমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে, ভ্যাকসিনের দরদাম। এ নিয়েও চলছে জোর আলোচনা।

স্বাস্থ্য পরামর্শকদের ধারণা, প্রতি ডোজ ভ্যাকসিনের দাম ৩ থেকে ৩০ ডলারেরও বেশি হতে পারে। দাম যেন গরিব দেশগুলোর সাধ্যের মধ্যে থাকে, এ নিয়ে বিল গেটস-সহ জনস্বাস্থ্য অ্যাডভোকেটরা বেশ সরব।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ভ্যাকসিন দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অ্যাস্ট্রা-অক্সফোর্ড ভ্যাকসিন। সম্ভাব্য এই ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে।

অ্যাস্ট্রা-অক্সফোর্ড ভ্যাকসিনের ওপর ভরসা করার অন্যতম প্রধান কারণ এটির প্রাথমিক দাম। অ্যাস্ট্রা জানিয়েছে, মহামারিকালে তারা মুনাফা করবে না। তাই প্রতি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিনের দাম ৪ থেকে ৫ ডলার বা প্রায় ৩৪০ থেকে ৪২৫ টাকার মধ্যে রাখবে। 

সংকট বিবেচনায় এই কোম্পানিসহ অন্যরা ডোজপ্রতি ভ্যাকসিনের দাম শেষ পর্যন্ত কত করে নেবে, এ নিয়ে অবশ্য স্বাস্থ্য পরামর্শকদের মনে উৎকণ্ঠা রয়েছে।

এর আগে, জুলাইয়ে ফাইজার ও বায়োটেকের ভ্যাকসিন প্রতি ডোজ ১৯.৫০ ডলার বা প্রতি দুই-শট ইমুনাইজেশন ৩৯ ডলারে কেনার ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র। 

এদিকে, অর্ডারের ওপর নির্ভর করে মডার্নার ভ্যাকসিনের দাম ডোজপ্রতি ২৫ থেকে ৩৭ ডলারের মধ্যে পড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেন। 

সব মিলিয়ে, অক্সফোর্ড ভ্যাকসিনই ভরসা হয়ে উঠতে পারে গরিব দেশগুলোর জন্য।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিন / অক্সফোর্ড ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • জাপান থেকে দেশে এসে পৌঁছেছে ২.৪৫ লাখ ডোজ অক্সফোর্ডের ভ্যাকসিন
  • করোনাজয়ীদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট, দাবি বিজ্ঞানীদের
  • জনসন এন্ড জনসনের কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদন দিলো বাংলাদেশ
  • রোববার ৬ লাখ ডোজ চীনা সিনোফার্ম ভ্যাকসিন পাবে বাংলাদেশ
  • গরিবদের কোভিড ভ্যাকসিন কিনে দিতে জি ৭-এর প্রতি সাবেক বিশ্বনেতাদের আহ্বান

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net