Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ইডিএফের ডলার ঋণের সুদ বাড়ছে, নির্ধারিত হবে সোফরের ভিত্তিতে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
02 September, 2024, 07:55 pm
Last modified: 03 September, 2024, 01:59 pm

Related News

  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • বৈদেশিক বাণিজ্যে অর্থায়নের খরচ কমছে; চার্জের সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক

ইডিএফের ডলার ঋণের সুদ বাড়ছে, নির্ধারিত হবে সোফরের ভিত্তিতে

এর আগে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের সুদহার নির্ধারণ করে দিত বাংলাদেশ ব্যাংক। তবে এখন থেকে এটি সোফরের ভিত্তিতে নির্ধারিত হবে বলে আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে। 
টিবিএস রিপোর্ট 
02 September, 2024, 07:55 pm
Last modified: 03 September, 2024, 01:59 pm
প্রতীকী ছবি: রয়টার্স

রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে মার্কিন ডলারে দেওয়া সুদের হার বাড়তে চলেছে। এখন থেকে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) এর ওপর ভিত্তি করে এই সুদহার নির্ধারিত হবে। আন্তর্জাতিক এই পদ্ধতিতে ইডিএফের ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের সুদহার নির্ধারণ করে দিত বাংলাদেশ ব্যাংক। তবে এখন থেকে এটি সোফরের ভিত্তিতে নির্ধারিত হবে বলে আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক আর্থিক বাজারের প্রবণতার সঙ্গে মিল রেখে ইডিএফের সুদের হার নির্ধারণের এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রতি কার্যদিবসে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ বা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নিউইয়র্ক শাখা স্থানীয় সময় সকাল আটটায় সোফর সুদহার প্রকাশ করে।

আজকে সোফর সুদহার ছিল ৫.৩৩ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রতি বছর সোফর সুদহারের সাথে আরও দশমিক ৫ শতাংশ সুদে ইডিএফ থেকে ঋণ নিতে পারবে। আর গ্রাহকপর্যায়ে রপ্তানিকারকদের থেকে সোফর সুদহারের সাথে আরও ১.৫০ শতাংশ সুদ নিতে পারবে। 

সে ক্ষেত্রে ইডিএফ থেকে এখন ঋণ নিলে আগের তুলনায় বেশি সুদ দিতে হবে। অর্থাৎ রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের সুদের হার কার্যত আগের তুলনায় বেড়ে গেছে এবং সুদের হার বাজারভিত্তিক হয়েছে।

Related Topics

টপ নিউজ

রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) / সুদহার / ডলার ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • বৈদেশিক বাণিজ্যে অর্থায়নের খরচ কমছে; চার্জের সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net