Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বঙ্গবন্ধু শিল্পনগর থেকে প্রথমবারের মতো বড় আকারে পণ্য রপ্তানি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 June, 2024, 10:50 am
Last modified: 14 June, 2024, 01:42 pm

Related News

  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩০.৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩,০০০ কর্মসংস্থানের আশা
  • স্থবির ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করল সরকার
  • বন ধ্বংস করে গড়ে উঠছে কারখানা, মিরসরাইয়ের আশঙ্কাজনক বাস্তবতা
  • যে কারণে বিজিএমই-এর গার্মেন্টস পার্কসহ ১০ অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল হলো
  • বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: বিডা প্রধান

বঙ্গবন্ধু শিল্পনগর থেকে প্রথমবারের মতো বড় আকারে পণ্য রপ্তানি

খাইশি লিনজেরি কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিটি ১ লাখ স্কয়ার ফিট আয়তনের আরো দুটি ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি মাস থেকেই সেগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। তবে শ্রমিক ও অন্যান্য সংকটের কারণে আপাতত কারখানা স্থাপনের কাজ স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি।
টিবিএস রিপোর্ট
14 June, 2024, 10:50 am
Last modified: 14 June, 2024, 01:42 pm
ছবি: টিবিএস

মীরসরাইয়ের বেপজা ইকোনমিক জোনের কারখানা খাইশি লিনজেরি প্রথমবারের মতো স্পেনে ১২ মিলিয়ন ইউএস ডলারের তৈরি পোষাক পণ্য রপ্তানি করছে। ১ লাখ ৮০ পিস তৈরি পোশাকের (অন্তর্বাস) চালানটি গতকাল (১৩ জুন) কারখানা থেকে কনটেইনার ডিপোতে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম বন্দর দিয়ে স্পেনে এই রপ্তানি পণ্যের চালানটির শিপমেন্ট হবে বলে জানিয়েছে খাইশি লিনজেরি কর্তৃপক্ষ। মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত চীনের এই প্রতিষ্ঠানটি বেজপা ইকোনমিক জোনে ৬০.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগে তিনটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছিল। ১ লাখ স্কয়ার ফিটের প্রথম ইউনিটে চলতি বছরের শুরুতে এটির উৎপাদন শুরু হয়।

কোম্পানিটির হিউমেন রিসোর্স অফিসার জামান উল্লাহ টিবিএসকে বলেন, "১৩ জুন কারখানা থেকে আমাদের প্রথম রপ্তানি চালান ডেলিভারি দেওয়া হয়েছে। স্পেনের ক্রেতা প্রতিষ্ঠানটির ১৩ কোটি ৬০ লাখ পিসের অন্তর্বাস এর অর্ডার রয়েছে। পর্যায়ক্রমে বাকি অর্ডারগুলো সরবরাহ করবো।"

তিনি বলেন, "আমাদের কারখানায় চার হাজার শ্রমিক কাজ করতে পারে। কিন্তু শিল্পনগরে শ্রমিকদের আবাসন সুবিধা এখনো নিশ্চিত না হওয়ায় এখানে শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। আমরা এখন পর্যন্ত ১ হাজার শ্রমিক নিয়োগ দিতে পেরেছি। অর্থাৎ সক্ষমতার আমরা মাত্র ২৫ শতাংশ উৎপাদন করতে পারছি।"

খাইশি লিনজেরি কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিটি ১ লাখ স্কয়ার ফিট আয়তনের আরো দুটি ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি মাস থেকেই সেগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। তবে শ্রমিক ও অন্যান্য সংকটের কারণে আপাতত কারখানা স্থাপনের কাজ স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি।

বেপজার তথ্য অনুযায়ী, খাইশি লিনজেরি ছাড়াও চীনের বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি (বিডি) লিমিটেড, কেপিএসটি শুজ (বিডি) কোম্পানি লিমিটেড উৎপাদনে রয়েছে।

বেপজা ইকোনমিক জোনের পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল) শিবু রঞ্জন দাস বলেন, "গত নভেম্বর থেকে বেপজা ইকোনমিক জোনের কারখানাগুলোতে রপ্তানি শুরু হয়। এ পর্যন্ত বেপজা ইকোনমিক জোনের কারখানাগুলো থেকে ১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।"

বেপজা ইকোনমিক জোন সম্পূর্ণরূপে চালু হলে প্রায় ২.৭০ বিলিয়ন ডলারের বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আনবে বলে আশা করা হচ্ছে। মোট ১,১৩৮.৫৫ একর জমিতে ৫৩৯টি শিল্পপ্লট নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে।

বেপজা কর্মকর্তারা জানান, অর্থনৈতিক অঞ্চলটির মধ্যে শিল্প প্লট বরাদ্দের জন্য ১০০টিরও বেশি কোম্পানি আবেদন করেছে। এখন পর্যন্ত ২৩টি কোম্পানিকে প্লট দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এই কোম্পানিগুলো জুতার আনুষঙ্গিক জিনিসপত্র, প্যাকেজিং উপকরণ, ফিনিশড লুব্রিকেন্ট, ক্যাম্পিং সরঞ্জাম, আউটডোর প্রোডাক্ট, কাজুবাদাম প্রক্রিয়াকরণ, তাঁবু, পোশাকসহ বিভিন্ন পণ্য উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ইকোনমিক জোন / মিরসরাই অর্থনৈতিক অঞ্চল / অর্থনৈতিক অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩০.৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩,০০০ কর্মসংস্থানের আশা
  • স্থবির ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করল সরকার
  • বন ধ্বংস করে গড়ে উঠছে কারখানা, মিরসরাইয়ের আশঙ্কাজনক বাস্তবতা
  • যে কারণে বিজিএমই-এর গার্মেন্টস পার্কসহ ১০ অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল হলো
  • বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: বিডা প্রধান

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net