Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
আধুনিক সুবিধা বাড়ানোর ফলে মোংলা বন্দরে জাহাজ আসা বেড়েছে

অর্থনীতি

আওয়াল শেখ
11 May, 2024, 11:25 am
Last modified: 11 May, 2024, 11:23 am

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

আধুনিক সুবিধা বাড়ানোর ফলে মোংলা বন্দরে জাহাজ আসা বেড়েছে

মোংলা বন্দরের উন্নয়নে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ হাজার ৮৯৯ কোটি টাকা ব্যয়ে মোট ১৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। 
আওয়াল শেখ
11 May, 2024, 11:25 am
Last modified: 11 May, 2024, 11:23 am
ছবি: টিবিএস

আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সুবাদে মোংলা বন্দরে জাহাজ আসা বাড়ায় কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব দুটোই বেড়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে কনটেইনার হ্যান্ডলিং কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩০.৫৯ শতাংশ, আর আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা বেড়েছে ২১.২৮ শতাংশ। 

কনটেইনার জাহাজ আগমনের নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)। এপ্রিল মাসে মোংলা বন্দরে ৮টি কনটেইনারবাহী জাহাজ এসেছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। 

এমপিএর উপপরিচালক মো. মাকরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'এপ্রিল মাসে যে আটটি কনটেইনারবাহী জাহাজ এসেছিল, তাতে ১,৮৭৫ টিইইউএস (বিশ ফুট দৈর্ঘ্যের কনটেইনার) পণ্য ছিল।'

তিনি জানান, ২০১৯ ও ২০২০ সালের এপ্রিল মাসেও আটটি জাহাজ বন্দরে এসেছিল। তবে সেই সময়ে কনটেইনারের সংখ্যা কম ছিল।

চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যাও বেড়েছে জানিয়ে মাকরুজ্জামান বলেন, এই অর্থবছরের প্রথম নয় মাসে মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৫ হাজার ২৮ টিইইউএস। গত অর্থবছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১৯ হাজার ১৬৫ টিইইউএস। 

এসব কনটেইনারবাহী জাহাজ আগমনের ফলে চলতি অর্থবছরে মোংলা বন্দরের রাজস্বও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মোংলা বন্দরের নিট মুনাফা হয়েছে ৭০.১৯ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে যা ছিল ৫৭.৮৭ কোটি টাকা। 

কনটেইনারবাহী জাহাজের আগমন ও মুনাফা বাড়ার কারণ জানিয়ে এমপিএর উপপরিচালক বলেন, 'বন্দরে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কনটেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে জেটি থেকে দ্রুত কনটেইনার খালাস ও বোঝাই করা সম্ভব হচ্ছে। 

'একইসঙ্গে গিয়ারলেস জাহাজ হ্যান্ডলিংয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় কনটেইনারবাহী জাহাজ আসা বেড়েছে। এতে ব্যবসায়ীদের বন্দরের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি অর্থ খরচও কমেছে। আমরা প্রতিনিয়ত ব্যসায়ীদের সঙ্গে সভা করে তাদের বন্দর ব্যবহারে জন্য উৎসাহিত করছি।'

মোংলা বন্দরের উন্নয়নে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ হাজার ৮৯৯ কোটি টাকা ব্যয়ে মোট ১৯টি উন্নয়ন প্রকল্প এবং ৪টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। 

মাকসুজ্জামান জানান, বিভিন্ন ধরনের ১৩৬টির বেশি কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে বন্দরের জন্য। এছাড়া বর্তমানে ৫টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে।

উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে প্রায় ৩৬ কিলোমিটার এলাকায় ৩.১১ কোটি ঘনমিটার ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে স্বাভাবিক জোয়ারে অ্যাংকরেজ পর্যন্ত ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ এবং জেটি এলাকায় ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ নির্বিঘ্নে আগমন-নির্গমন করতে পারছে।

একইসঙ্গে ১২৮টি বিভিন্ন ধরনের বয়া, দুটি রোটেটিং বিকন, ছয়টি জিআরপি লাইট টাওয়ার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে বন্দর চ্যানেলে। 

ফলে মোংলা বন্দরে এখন দিবারাত্র জাহাজ আগমন-নির্গমন করতে পারছে। এতে বন্দরে কার্গো ও কনটেইনার সুষ্ঠুভাবে ও দ্রুততার সঙ্গে হ্যান্ডলিং করা যাচ্ছে।

১৯৯০-৯১ অর্থবছর বছর থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত মোংলা বান্দর ধারাবাহিকভাবে লাভজনক ছিল। তবে ২০০২-০৩ থেকে ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত লোকসানের শিকার হয়। এরপর ২০০৭-০৮ অর্থবছর থেকে আবারও লাভের মুখ দেখছে বন্দরটি। 

সর্বশেষ ৪-৫ চার বছর ধরে এ বন্দর থেকে বছরে ১০০ কোটি টাকার বেশি লাভ হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / মোংলা বন্দর কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net