Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বেসিক ব্যাংকে ৩,৫০০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, ৫৯ মামলার বিচার শুরুর অপেক্ষা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 April, 2024, 10:25 am
Last modified: 09 April, 2024, 11:10 am

Related News

  • জনতা ব্যাংকের ৬,২৪৩ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, এস আলম গ্রুপের বিরুদ্ধে আরও ৩ মামলা দুদকের
  • বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির অধিকতর তদন্তের নির্দেশ আদালতের, দুদকের কাজে ধীরগতি
  • বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা
  • যেভাবে এক ভুতুড়ে কোম্পানি ন্যাশনাল ব্যাংক থেকে হাতিয়ে নিল ১ হাজার ১৬২ কোটি টাকা
  • একটি টেবিল, দুটি চেয়ারের কোম্পানি: যেভাবে আইএফআইসি থেকে হাতিয়ে নিয়েছে ৭,১২৯ কোটি টাকা

বেসিক ব্যাংকে ৩,৫০০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, ৫৯ মামলার বিচার শুরুর অপেক্ষা

টিবিএস রিপোর্ট
09 April, 2024, 10:25 am
Last modified: 09 April, 2024, 11:10 am

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি করে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকায় আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ৫৯টি মামলায় গত বছরের জুলাইয়ে ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলা এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে।

৫৯টি মামলার মধ্যে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান—এবং এসব কেলেঙ্কারির মূল হোতা—আব্দুল হাই বাচ্চুকে ৫৮ মামলায় আসামি করা হয়েছে।

সাড়ে ৩ হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ থাকলেও মামলাগুলোর অভিযোগপত্রে ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের সুনির্দিষ্ট প্রমাণের বিষয়টি উঠে এসেছে বলে জানায় দুদক।

ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলাগুলোর আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর অপেক্ষায় বলে জানিয়েছে দুদক।

২০০৯ সালে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল হাই বাচ্চুকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। 

তার নিয়োগের পর থেকে ২০১৩ সালের মধ্যে ব্যাংকটির গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণের অভিযোগ ওঠার পরপরই অনুসন্ধানে নামে দুদক। ২০১৪ সালে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বাচ্চুকে।

ঋণের কাগজপত্র যাচাই না করে জামানত ছাড়া, জাল দলিলে ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণদানসহ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে ঋণ অনুমোদনের অভিযোগ ওঠে ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন ব্যাংক থেকে প্রায় ২ হাজার ২৬৫ কোটি টাকা পাচার হয়েছে।

২০১৫ সালে ৫৬টি এবং ২০১৯ সালে আরও দুটি মামলা করে দুদক। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় আসামি করা হয় ১২০ জনকে। মামলার তদন্ত সম্পন্ন করার পর আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।

দীর্ঘদিন এসব মামলার তদন্ত সম্পন্ন না করায় দুদকের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয় জাতীয় সংসদ ও দেশের সর্বোচ্চ আদালতে।

এছাড়াও মামলা দায়েরর সময় আব্দুল হাই বাচ্চুকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।

এই মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় চার দফায় তিন মাস করে সময় বেঁধে দেন হাইকোর্টের তিনটি পৃথক বেঞ্চ।

আদালতে অভিযোগপত্র দাখিলের পর এসব কেলেঙ্কারির মূল হোতা হিসেবে পরিচিত বাচ্চুকে গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই বলে জানায় দুদক। এরপরও এখন পর্যন্ত বাচ্চুকে গ্রেপ্তার করা হয়নি। 

বাচ্চু যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠিও লেখে দুদক। 

দুদকের একটি সূত্র জানিয়েছে, অভিযোগপত্র দাখিলের আগেই বাচ্চু দেশ ছেড়ে পালিয়েছেন। তাই এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে বেসিক ব্যাংক কেলেঙ্কারির এই মূল হোতা।

Related Topics

টপ নিউজ

বেসিক ব্যাংক / বেসিক ব্যাংক কেলেঙ্কারি / আব্দুল হাই বাচ্চু / ঋণ কেলেঙ্কারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • জনতা ব্যাংকের ৬,২৪৩ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, এস আলম গ্রুপের বিরুদ্ধে আরও ৩ মামলা দুদকের
  • বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির অধিকতর তদন্তের নির্দেশ আদালতের, দুদকের কাজে ধীরগতি
  • বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা
  • যেভাবে এক ভুতুড়ে কোম্পানি ন্যাশনাল ব্যাংক থেকে হাতিয়ে নিল ১ হাজার ১৬২ কোটি টাকা
  • একটি টেবিল, দুটি চেয়ারের কোম্পানি: যেভাবে আইএফআইসি থেকে হাতিয়ে নিয়েছে ৭,১২৯ কোটি টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net