Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
চট্টগ্রাম বন্দর: নভেম্বরে বেড়েছে পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 09:50 am
Last modified: 05 December, 2023, 05:46 pm

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

চট্টগ্রাম বন্দর: নভেম্বরে বেড়েছে পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং

বন্দরের তথ্য মতে, চলতি বছরের শেষ দিকে টানা কয়েকমাস আমদানি-রপ্তানি কমে গেলেও নভেম্বর থেকে পুনরায় বাড়তে শুরু করেছে। ডিসেম্বরেও একই ধারা অব্যাহত থাকবে। 
টিবিএস রিপোর্ট
05 December, 2023, 09:50 am
Last modified: 05 December, 2023, 05:46 pm
ইনফোগ্রাফ: টিবিএস

চট্টগ্রাম বন্দরে অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং  বেড়েছে। 

চট্টগ্রাম বন্দর দিয়ে অক্টোবরে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিং হোয়েছিল ৫৩,৪৬৪ টিইইউ কন্টেইনার। আর নভেম্বরে হয়েছে হয়েছে ৫৭,৫৬০ টিইইউ। অর্থাৎ, অক্টোবরের তুলনায় নভেম্বরে ৭.১১ শতাংশ বা ৪,০৯৬  টিইইউ কন্টেইনার হ্যান্ডেলিং বেশি হয়েছে। 

একইভাবে, অক্টোবরে আমদানী পন্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল ১,০৩,৭৬৭ টিইইউ। নভেম্বরে হ্যান্ডলিং হয়েছে ১,০৭,৩৬৩ টিইইউ। অর্থাৎ, অক্টোবরের তুলনায় নভেম্বরে ৩.৫৯ শতাংশ বা ৩৮৬৯ টিইইউ বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। 

বন্দরের তথ্য মতে, চলতি বছরের শেষ দিকে টানা কয়েকমাস আমদানি-রপ্তানি কমে গেলেও নভেম্বর থেকে পুনরায় বাড়তে শুরু করেছে। ডিসেম্বরেও একই ধারা অব্যাহত থাকবে। 

ব্যবসায়ী এবং বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকট শুরু হয়। পণ্য আমদানি করতে এলসি ওপেন করতে পারছিল না ব্যবসায়ীরা। এখনও পুরোপুরি এই সংকট না কাটলেও আগের তুলনায় পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক টিবিএসকে বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকটসহ যেসব সংকট ছিল, সেগুলো ক্রমান্বয়ে কমে আসছে। এর প্রভাবে আমদানি রপ্তানি বাড়তে শুরু করেছে। যার ফলে নভেম্বর মাসে আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বৈশ্বিক বাণিজ্য মন্দা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটলে হ্যান্ডলিং পরিমাণ আরও বড়বে বলে আমাদের প্রত্যাশা।" 

তিনি আরো বলেন, "বর্তমানে যে হারে কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে, তার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডলিং করার প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে বন্দরের।" 

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে পণ্যবাহী রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬,৪৯,৫৬৫ টিইইউ। ২০২২ সালের একই সময়ে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৭,৫৩,৫৪৯ টিইইউ। ২০২৩ সালে ২০২২ সালের তুলনায় পণ্যবাহী ১,০৩,৯৮৪ টিইইউ বা ১৩.৮০ শতাংশ রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং কম হয়েছে। 

একইভাবে, ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে পণ্যবাহী আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১১,২৯,৩১৯ টিইইউ। ২০২২ সালের একই সময়ে পণ্যবাহী আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ১২,৫৭,৩৭৯ টিইইউ। ২০২২ সালের তুলনায় পণ্যবাহী ১,২৮,০৬২ টিইইউ বা ১০.১৮ শতাংশ আমদানি কন্টেইনার হ্যান্ডলিং কম হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

কন্টেইনার হ্যান্ডলিং / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net