Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ডলারের দাম ৫০ পয়সা কমলো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 November, 2023, 08:25 pm
Last modified: 22 November, 2023, 08:38 pm

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: শফিকুর রহমান

ডলারের দাম ৫০ পয়সা কমলো

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)-এর মধ্যে এক বৈঠকে ডলারের ক্রয়-বিক্রয় দর ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজার ভালো অবস্থানে থাকায় টাকার বিপরীতে ডলারের দাম কমেছে।
টিবিএস রিপোর্ট
22 November, 2023, 08:25 pm
Last modified: 22 November, 2023, 08:38 pm
প্রতিনিধিত্বমূলক ছবি।

এক বছরের বেশি সময় ধরে দাম বাড়ার পর ডলারের ক্রয়-বিক্রয় দর ৫০ পয়সা কমেছে।

রপ্তানি আয় এবং রেমিট্যান্সের জন্য ডলারের ক্রয়মূল্য ১১০ টাকা ৫০ পয়সা থেকে কমে ১১০ টাকায় নেমে এসেছে। আমদানি নিষ্পত্তির জন্য ডলার বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ১১১ টাকা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)-এর মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবিবি'র চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজার ভালো অবস্থানে থাকায় টাকার বিপরীতে ডলারের দাম কমেছে।

এর আগে ৩১ অক্টোবর এবিবি ও বাফেদা রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের জন্য ডলারের আনুষ্ঠানিক ক্রয়-বিক্রয় হার যথাক্রমে ১১০ টাকা ৫০ পয়সা এবং ১১১ টাকায় বাড়ায়। এর আগে ব্যাংকগুলো ১১০ টাকায় ডলার কিনে তা ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে পারত বলে টিবিএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল।

ঘোষিত অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ডলারের আন্তঃব্যাংক বিক্রয় হার ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। ব্যাংকগুলোকে তাদের মাসিক রেমিট্যান্স আয়ের ১০ শতাংশ আন্তঃব্যাংক বাজারে বিক্রি করতে নির্দেশনাও দেওয়া হয়েছে।

অর্থাৎ যদি কোনো ব্যাংক অক্টোবরে ১০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পায়, তাহলে নভেম্বরে আন্তঃব্যাংক বাজারে অন্য ব্যাংকগুলোর কাছে এটিকে এক মিলিয়ন ডলার বিক্রি করতে হবে। তবে ব্যাংকগুলো এখনও গ্রাহকদের কাছে সর্বোচ্চ ১১১ টাকা হারে ডলার বিক্রি করতে পারবে।

Related Topics

টপ নিউজ

ডলারের দাম / ডলার কেনাবেচা / টাকা-ডলার / টাকা / ডলারের দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: শফিকুর রহমান

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net