Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বাংলাদেশি পণ্য ক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা চেয়ে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে বিজিএমইএর চিঠি

অর্থনীতি

ইউএনবি
13 November, 2023, 03:40 pm
Last modified: 13 November, 2023, 03:44 pm

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান

বাংলাদেশি পণ্য ক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা চেয়ে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে বিজিএমইএর চিঠি

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান চিঠিতে লেখেন, "১ ডিসেম্বর থেকে যেসব পণ্য জাহাজিকরণ করা হবে, নতুন মজুরির আলোকে তার মূল্য সমন্বয় করা প্রয়োজন।"
ইউএনবি
13 November, 2023, 03:40 pm
Last modified: 13 November, 2023, 03:44 pm

আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) সভাপতি স্টিভেন ল্যামারের উদ্দেশে লেখা এক চিঠিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বাংলাদেশ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় প্রত্যাশা করেছে।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান চিঠিতে লেখেন, এই খাতে নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে আগামী ১ ডিসেম্বর থেকে যেসব পণ্য জাহাজিকরণ করা হবে, নতুন মজুরির আলোকে তার মূল্য সমন্বয় করা প্রয়োজন।

আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) হলো যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক, জুতা কোম্পানি ও তাদের সরবরাহকারীদের জাতীয় পর্যায়ের একটি বাণিজ্য সংগঠন। 

বিজিএমইএ সভাপতি বলেন, এখন থেকে নতুন ন্যূনতম মজুরির সাপেক্ষে সমস্ত ব্যবসায়িক আলোচনা ও চুক্তি সম্পন্ন হবে।

চিঠিতে তিনি লিখেন, "এএএফএর সদস্যবৃন্দ যেন যথাযথ বিবেচনার সঙ্গে বাংলাদেশি সরবরাহকারীদের বিষয়টি বিবেচনা ও তাদের সহযোগিতা করেন।"

ল্যামারকে দেওয়া চিঠিতে বিজিএমইএ প্রধান জানান, সরকার গত ৭ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের জন্য ২০২৩ সালের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে।

ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক পেশ করা প্রস্তাবের ভিত্তিতেই ঘোষণাটি আসে এবং শ্রমিকপক্ষ ও নিয়োগকর্তাদের প্রতিনিধি সহ অংশীদারদের সম্মতিতেই এটি গৃহীত হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

নতুন ন্যূনতম মজুরি নীতি অনুযায়ী, সপ্তম গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা, যা ১১৩.৬৩ মার্কিন ডলারের সমতুল্য। শ্রমিকদের মোট মজুরি বেড়েছে ৫৬.২৫ শতাংশ। এবার শ্রমিকদের মূল মজুরি নির্ধারণ করা হয়েছে মোট মজুরির ৬৩.৪১ শতাংশ। 

বিজিএমইএ প্রধান বলেন, নতুন ন্যূনতম মজুরি এমন এক সময়ে ঘোষণা করা হয়েছে, যখন বৈশ্বিক আর বাংলাদেশের অর্থনীতি-উভয়ই একটি নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।  

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / ন্যূনতম মজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net