Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
রেমিটেন্স ও রপ্তানি আয়ে ডলার রেট বাড়িয়ে ১১০ টাকা নির্ধারণ 

অর্থনীতি

তন্ময় মোদক
25 September, 2023, 02:10 pm
Last modified: 25 September, 2023, 03:18 pm

Related News

  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম আবার কেন বাড়ছে?
  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

রেমিটেন্স ও রপ্তানি আয়ে ডলার রেট বাড়িয়ে ১১০ টাকা নির্ধারণ 

গত এক বছর ধরে প্রতি মাসে ডলার রেট নির্ধারণ করছে বাফেদা ও এবিবি। চলতি অর্থবছরে ডলারের দাম বেড়েছে তিনবার।
তন্ময় মোদক
25 September, 2023, 02:10 pm
Last modified: 25 September, 2023, 03:18 pm

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতার মধ্যে রেমিটেন্স, রপ্তানি আয় এবং আমদানি নিষ্পত্তির জন্য ব্যাংকগুলো আবারও ডলার রেট ৫০ পয়সা বাড়ানো হয়েছে।

রেমিটেন্স ও রপ্তানি আয়ের জন্য ডলার রেট নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আমদানি নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা।

রোববার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম টিবিএসকে বলেন, সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে ব্যাংকগুলোতে নতুন হার কার্যকর হবে।

এর আগে ৩১ আগস্ট রেমিটেন্সের জন্য ডলারের দর ৫০ পয়সা ও রপ্তানি আয়ের বেলায় ১ টাকা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সায় উন্নীত করা হয়। আমদানি নিষ্পত্তির বেলায় ডলার দর ৫০ পয়সা বাড়িয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়। 

গত এক বছর ধরে প্রতি মাসে ডলার রেট নির্ধারণ করছে বাফেদা ও এবিবি। চলতি অর্থবছরে ডলারের দাম বেড়েছে তিনবার।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, কিছু ব্যাংকের এমডি রেমিটেন্স বাড়াতে গ্রাহকদের বিভিন্ন মূল্যে রেমিটেন্স পাঠানোর সুযোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রস্তাবটি প্রবর্তন করা হলে ব্যাংকগুলোর মধ্যে রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে একটি অন্যায্য প্রথা চালু হতে পারে বিধায় এটি গৃহীত হয়নি।

একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, ডলারের দাম বাড়লে রেমিটেন্স বাড়ার কথা। "কিন্তু বাস্তবে, আমরা তা দেখছি না। এর একটি কারণ হল কিছু ব্যাংক উচ্চ ডলার রেটের কারণে বেশি রেমিট্যান্স পাচ্ছে। তবে, এখন ইনফরমাল চ্যানেলে ডলারের রেট বেশি। আমাদের ধারণা, হুন্ডির মাধ্যমে রেমিটেন্স বাড়ছে।"

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হাসান টিবিএসকে বলেন, "রপ্তানি আয়ের ডলারের রেট বেড়েছে; এটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো খবর। তবে ডলারের দাম হওয়া উচিত বাজারভিত্তিক। আনুষ্ঠানিক ও বাজারভিত্তিক রেটের মধ্যে বড় ফারাক রয়েছে।"

ডলারের দাম বাড়লে রপ্তানির পাশাপাশি রেমিটেন্সও বাড়বে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে বাংলাদেশ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১.০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।

আগস্টে রেমিট্যান্স প্রাপ্তি ১.৬ বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে রেমিটেন্স আসে ২১.৬১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২.৭৫% বেশি৷
 
Related Topics

টপ নিউজ

বাফেদা / ডলারের দাম / রেমিটেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম আবার কেন বাড়ছে?
  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net