Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ইএফডিতে চালান ইস্যু না হলে জরিমানা গুণতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 August, 2023, 10:45 am
Last modified: 29 August, 2023, 01:19 pm

Related News

  • নষ্ট ১ হাজারের বেশি মেশিন, চট্টগ্রামে মুখ থুবড়ে পড়েছে ইএফডির ভ্যাট আদায় কার্যক্রম
  • আদায় বাড়াতে ব্যর্থ ভ্যাট মেশিন, বিকল্পের সন্ধানে এনবিআর 
  • ধীরগতিতে চলছে  ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপনের কাজ
  • ২৪ দিন ধরে চট্টগ্রাম বন্দরে আটকা ভারতীয় ট্রানজিট কন্টেইনার
  • জুনের মধ্যে বসছে ১০ হাজার ইএফডি মেশিন

ইএফডিতে চালান ইস্যু না হলে জরিমানা গুণতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে

ইএফডির মাধ্যমে চালানপত্র ইস্যু না করলে অন্তত ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে প্রতিষ্ঠানকে
টিবিএস রিপোর্ট
29 August, 2023, 10:45 am
Last modified: 29 August, 2023, 01:19 pm

দেশব্যাপী ব্যাপকভাবে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু করার জন্য যেসব প্রতিষ্ঠান বাছাই করা হবে, ওইসব প্রতিষ্ঠান তা ব্যবহার না করলে কিংবা এ ব্যবস্থায় চালানপত্র ইস্যু না করলে জরিমানা গুণতে হবে।

সোমবার (২৮ আগস্ট) ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) এ সংক্রান্ত এক জেনারেল অর্ডার (সাধারন আদেশ) জারি করেছে, যেখানে বলা হয়েছে ইএফডি মেশিনে চালানপত্র ইস্যু না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অর্থাৎ, ইএফডির মাধ্যমে চালানপত্র ইস্যু না করলে অন্তত ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে প্রতিষ্ঠানকে।

পাশাপাশি, কোন প্রতিষ্ঠান যদি ইএফডি মেশিন ব্যবহার না করে এবং তা উদ্ঘাটন হয়, সেক্ষেত্রে কর্মকর্তারা ফাঁকির পরিমাণ উদ্ঘাটন করতে পারলে ওই পরিমাণ অর্থের পাশাপাশি ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত জরিমানা গুণতে হবে ওই প্রতিষ্ঠানকে।

বিদ্যমান মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন-এ সরাসরি ইএফডির অনিয়মে জরিমানার কথা বলা নেই।

তবে এনবিআরের ভ্যাট আইন বিশেষজ্ঞ কর্তকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনের ৮২ ধারায় কর্তৃপক্ষের আদেশ অমান্য করার ক্ষেত্রে জরিমানার বিষয়টি বলা আছে, যেখানে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার কথা বলা আছে।
 
জেনারেল অর্ডার এর মাধ্যমে ইএফডি ব্যবহারের জন্য প্রতিষ্ঠান কারা বাছাই করবে, কী প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

প্রায় ৬ বছর ধরে ইএফডি মেশিন নিয়ে বিস্তর আলোচনার পর গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চালু হলো এ কার্যক্রম।

এনবিআরের পক্ষ থেকে ইএফডি মেশিন স্থাপন ও পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডকে। ঢাকা এবং চট্টগ্রামের তিনটি জোন থাকবে এর অধীনে। ২৫ ধরণের ব্যবসা প্রতিষ্ঠানে এ মেশিন স্থাপন করতে হবে।

এগুলো হলো- হোটেল, রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের দোকান, ডেকোরেটর, ক্যাটারার, মোটর গ্যারেজ, ওয়ার্কশপ, ডকইয়ার্ড, বিজ্ঞাপনী সংস্থা, প্রিন্টিং প্রেস, কমিউনিটি সেন্টার, মিষ্টির দোকান, গহনার দোকান, আসবাবপত্রের দোকান, কুরিয়ার সার্ভিস, বিউটি পার্লার, ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ক্লাব, তৈরি পোশাকের দোকান, বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতির দোকান, শপিং সেন্টার, মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর, সুপার শপ, ছোট ও মাঝারি আকারের দোকান, লন্ড্রি, সিনেমা হল এবং নিরাপত্তা পরিষেবাগুলো।

Related Topics

টপ নিউজ

ইএফডি / চালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • নষ্ট ১ হাজারের বেশি মেশিন, চট্টগ্রামে মুখ থুবড়ে পড়েছে ইএফডির ভ্যাট আদায় কার্যক্রম
  • আদায় বাড়াতে ব্যর্থ ভ্যাট মেশিন, বিকল্পের সন্ধানে এনবিআর 
  • ধীরগতিতে চলছে  ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপনের কাজ
  • ২৪ দিন ধরে চট্টগ্রাম বন্দরে আটকা ভারতীয় ট্রানজিট কন্টেইনার
  • জুনের মধ্যে বসছে ১০ হাজার ইএফডি মেশিন

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net