Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
ডলারের বিপরীতে টাকার মূল্যমান আরো কমলো

অর্থনীতি

তন্ময় মোদক
02 August, 2023, 11:35 am
Last modified: 02 August, 2023, 04:06 pm

Related News

  • চাহিদা নেই, এক সপ্তাহে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা
  • আইএমএফ ঋণ পেতে বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা গভর্নরের
  • ডলারের রেফারেন্স রেট, ক্রয়-বিক্রয়ে দামের ব্যবধান ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম বেড়ে ১১৯.৪০ টাকা
  • রেমিট্যান্সের ডলারের দর ১১৮ টাকার বেশি না দেওয়ার নির্দেশ

ডলারের বিপরীতে টাকার মূল্যমান আরো কমলো

এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয়বারের মতো টাকার অবমূল্যায়ন হলো। চলতি বছরের জুলাইয়ে ডলার রেট ছিল ১০৯ টাকা।
তন্ময় মোদক
02 August, 2023, 11:35 am
Last modified: 02 August, 2023, 04:06 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বৈদেশিক রিজার্ভ থেকে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা করেছে কেন্দ্রীয় ব্যাংক। কলে টাকার মান আরো কমলো।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (১ আগস্ট) নতুন রেটে প্রায় ৬৯ মিলিয়ন ডলার বিক্রি করেছে।

এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয়বারের মতো টাকার অবমূল্যায়ন হলো। চলতি বছরের জুলাইয়ে ডলার রেট ছিল ১০৯ টাকা।

গত এক বছরে দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৫ টাকা ৫ পয়সা। এক বছর আগের ডলার রেট ৯৪ টাকা ৪৫ পয়সা থেকে হিসাব করলে এ অবমূল্যায়ন ১৬% এর সমতূল্য।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক রেটে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। ডলারের আন্তঃব্যাংক রেট ৫০ পয়সা বেড়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে ডলার বিক্রির রেট বাড়িয়েছে।

বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) সোমবার মার্কিন ডলারের বিনিময় হার সমন্বয় করেছে। দুটি সংস্থার ঘোষণা অনুযায়ী নতুন আন্তঃব্যাংক ডলারের রেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে, রপ্তানিকারকরা বর্তমানে প্রতি ডলার পাচ্ছেন ১০৮ টাকা ৫০ পয়সা করে, যেখানে রেমিটেন্সের ক্ষেত্রে ডলার রেট ১০৯ টাকা এবং আমদানি নিষ্পত্তির জন্য লেনদেন চলছে ১০৯ টাকা ৫০ পয়সা।

বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আফজাল করিম টিবিএসকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক আমাদের ঘোষিত রেট অনুযায়ী ডলার বিক্রি করছে। সোনালী ব্যাংক ডলার পরিচালনা এবং সময়মতো আমদানি ঋণ পরিশোধের চেষ্টা করছে।"

"আমাদের দেশে লেটার অফ ক্রেডিট পেমেন্টে সাধারণত এক বা দুই দিন বিলম্বিত হয়। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ডলার সহায়তা পাচ্ছি। পাশাপাশি, আমরা বাজার থেকে ডলারও কিনছি। সামগ্রিকভাবে পরিস্থিতি আগের চেয়ে ভালো," বলেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, চলতি অর্থবছরের জুলাইয়ে রিজার্ভ থেকে ১.১৫ বিলিয়ন ডলার বিক্রি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ থেকে ১৩.৫৮ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছিল।

এসব কারণে, যেখানে গত বছরের জুলাইয়ের শেষে মোট রিজার্ভ ছিল ৩৯.৬০ বিলিয়ন ডলার, তা সোমবার ২৯.৭২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে, এটি পুরনো হিসাব অনুযায়ী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশিকা অনুসারে, কেন্দ্রীয় ব্যাংকের নতুন মোট রিজার্ভ ২৩.৩০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয় শুধুমাত্র জ্বালানি ও সার আমদানির অর্থ পরিশোধের জন্য। রিজার্ভ এখনও উদ্বেগজনক পর্যায়ে কমেনি।"

"গত অর্থবছরে প্রতি মাসে গড় আমদানি ব্যয় ছিল ৫.৮৩ বিলিয়ন ডলার। সে অনুযায়ী গ্রস রিজার্ভ দিয়ে আমরা কমপক্ষে চার মাসের আমদানি ব্যয় মেটাতে পারি। সেক্ষেত্রে আমরা এখনও নিরাপদ," বলেন তিনি।

তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা সহায়তা ও বিদেশি বিনিয়োগ বাড়লে দেশের রিজার্ভ ইতিবাচক হবে। বাংলাদেশ ২০২৩ সালের জুলাই মাসে জাপানের কাছ থেকে ৩০ বিলিয়ন জাপানিজ ইয়েন (২১০ মিলিয়ন ডলার) পেয়েছে। এ ধরনের আরও সহায়তা এবং বিনিয়োগ পাওয়া গেলে রিজার্ভ বাড়বে।

এদিকে, চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুদ্রার অবমূল্যায়ন ঘটে। মাত্র একদিনে টাকার মান কমে ২ টাকা ৮৫ পয়সা। এদিন বাংলাদেশ ব্যাংক ১০৮ টাকা ৮৫ পয়সা রেটে ডলার লেনদেন করে। এরপর ডলার রেট বাড়িয়ে ১০৯ টাকা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগগুলোর লক্ষ্য হলো একটি সমন্বিত এবং বাজার-চালিত বিনিময় হার ব্যবস্থা বাস্তবায়ন করা, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর জন্য একাধিক বিনিময় হার প্রক্রিয়া বন্ধ করা ও ৪.৭ বিলিয়ন ডলারের ঋণের জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে চলা।

চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক একীভূত ও বাজার-চালিত একক বিনিময় হার ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। এই পদ্ধতির মাধ্যমে টাকা এবং মার্কিন ডলার, বা অন্য কোনো বৈদেশিক মুদ্রার মধ্যে বিনিময় হার মার্কেট ফোর্সের মাধ্যমে নির্ধারিত হতে পারবে।

গত বছরের সেপ্টেম্বরে ডলারের রেট বৃদ্ধি নিয়ন্ত্রণে রপ্তানি, আমদানি ও রেমিট্যান্সের জন্য বাফেদাকে ভিন্ন ভিন্ন রেট নির্ধারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

ডলারের রেট ১১৫ টাকায় উন্নীত হওয়ার পরপরই একাধিক বিনিময় হার চালু করা হয়।

 

Related Topics

টপ নিউজ

ডলার রেট / টাকার অবমূল্যায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • চাহিদা নেই, এক সপ্তাহে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা
  • আইএমএফ ঋণ পেতে বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা গভর্নরের
  • ডলারের রেফারেন্স রেট, ক্রয়-বিক্রয়ে দামের ব্যবধান ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম বেড়ে ১১৯.৪০ টাকা
  • রেমিট্যান্সের ডলারের দর ১১৮ টাকার বেশি না দেওয়ার নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net