Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
স্বল্পমেয়াদী বিদেশি ঋণের সুদ পরিশোধ পাঁচ মাসে ৩০০ মিলিয়ন ডলার ছাড়ালো

অর্থনীতি

তন্ময় মোদক
18 July, 2023, 11:30 am
Last modified: 18 July, 2023, 11:34 am

Related News

  • বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
  • মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, মূল্যস্ফীতি বাড়তে পারে: অর্থনীতিবিদ আশিকুর রহমান  
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক

স্বল্পমেয়াদী বিদেশি ঋণের সুদ পরিশোধ পাঁচ মাসে ৩০০ মিলিয়ন ডলার ছাড়ালো

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ঋণের সুদ ও মূল পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ১৪.১৫ বিলিয়ন ডলার
তন্ময় মোদক
18 July, 2023, 11:30 am
Last modified: 18 July, 2023, 11:34 am
ইনফোগ্রাফ: টিবিএস

আন্তর্জাতিক সুদহার বৃদ্ধি এবং ব্যবসায়ীদের চাপের কারণে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের সুদ ব্যয় অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ঋণের সুদ ও মূল পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ১৪.১৫ বিলিয়ন ডলার। এর মধ্যে, মূল পরিশোধ হয়েছে ১৩.৮৪ বিলিয়ন এবং সুদ পরিশোধ করা হয়েছে ৩০৮ মিলিয়ন ডলার।

অন্যদিকে, ২০২২ সালে মূল পরিশোধ করা হয়েছিল ৩৬.৪৯ বিলিয়ন ডলার, যেখানে সুদ পরিশোধের পরিমাণ ছিল মাত্র ২৪৬ মিলিয়ন ডলার। দেখা যাচ্ছে, তুলনামূকভাবে আগের বছরগুলোতেও সুদ পরিশোধের পরিমাণ কম ছিল।

ব্যাংকাররা জানান, এই স্বল্পমেয়াদী ঋণের জন্য ৮ শতাংশের বেশি সুদ প্রদান করতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, বৈদেশিক ঋণের জন্য সর্বোচ্চ সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর) সহ ৩ শতাংশ সুদ প্রদান করতে হবে। বর্তমানে, এসওএফআর ৫ শতাংশের ওপরে দাঁড়িয়েছে, যা এক সময়ে ছিল ১ শতাংশেরও কম। তাই আন্তর্জাতিক বাজারে সুদের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ঋণের সুদ পরিশোধের পরিমাণও বেড়ে গেছে।

উপরন্তু, বিদেশি ব্যাংকগুলো বিভিন্ন চার্জ আরোপ করেছে; এতে সুদ বাবদ সামগ্রিক ব্যয় বেড়ে গেছে বলে জানান ব্যাংকাররা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগের মাসগুলোর তুলনায় মে মাসে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে স্বল্পমেয়াদী ঋণ বেশি নিয়েছে। এক মাসে প্রতিষ্ঠানগুলো মোট ঋণ পেয়েছে ২.৮৩ বিলিয়ন ডলার এবং পরিশোধ করেছে ২.৭৪ বিলিয়ন ডলার।

জানুয়ারি থেকে মে পর্যন্ত ১১.৩৮ বিলিয়ন ডলার নতুন ঋণ গৃহীত হয়েছে; একই সময়ে ঋণ পরিশোধ করা হয়েছে ১৪.১৫ বিলিয়ন ডলার।

মে মাসে বেড়েছে বেসরকারি স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ 

বিদেশি ব্যাংকগুলোর ক্রেডিট সীমা বৃদ্ধি এবং দেশের ব্যাংকিং ব্যবস্থায় ডলারের ঘাটতির কারণে প্রাইভেট সেক্টরের স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ মে মাসে ২০০ মিলিয়ন ডলার বেড়েছে। যদিও আগের চার মাসে এই পরিমাণ কম ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে শেষে বেসরকারি খাতের  বকেয়া (আউটস্ট্যান্ডিং) স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ ১৪.০৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ১৩.৮৭ বিলিয়ন ডলার।

বিভিন্ন বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নভেম্বর-ডিসেম্বরের কাছাকাছি সময়ে বিদেশি ব্যাংকগুলো তাদের ক্রেডিট লিমিট কমিয়েছে। এর ফলে ক্রেতাদের ঋণ এবং বিলম্বিত পেমেন্টসহ সব ধরনের স্বল্পমেয়াদী ট্রেড ক্রেডিট হ্রাস পেয়েছে।

এছাড়া, সামনের দিনে মুদ্রার মান আংশিকভাবে আরও কমতে (অবমূল্যায়ন) পারে এমন আশঙ্কায় ব্যবসায়ীরা এই ঋণ পরিশোধে বেশি গুরুত্ব দিয়েছেন। যদিও এই প্রবণতা এখন কমে এসেছে, কারণ ব্যবসায়ীরা এখন আগের চেয়ে বেশি ঋণ পেতে চাইছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ডিসেম্বরের শেষে ডলার প্রতি গড় বিনিময় হার বেড়ে ৯৯ টাকায় দাঁড়ায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫.৮০ টাকা। বর্তমানে, এই বিনিময় হার ১০৯ টাকায় পৌঁছেছে; অর্থাৎ গত পাঁচ মাসে মুদ্রার মান কমেছে ১০ শতাংশেরও বেশি।

ভবিষ্যতে মুদ্রা অবমূল্যায়নজনিত চাপ কমার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে ব্যাংকাররা বলেন, বর্তমানে তা অনুমান করা কঠিন।

তারা অবশ্য উল্লেখ করেছেন, ব্যবসায়ীরা বর্তমানে কিছু চাপের মুখোমুখি হচ্ছেন; ফলে সামনে মুদ্রার আরও অবমূল্যায়নের সম্ভাবনা রয়েছে জানা সত্ত্বেও তারা ঋণ চাচ্ছেন। তবে, ব্যাংকগুলো ব্যবসায়ীদের এমন প্রবণতাকে নিরুৎসাহিত করছে বলে জানান ব্যাংকাররা।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, তারা বিদেশি ব্যাক-টু-ব্যাক এলসি (লেটার অফ ক্রেডিট) খুলতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

"ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় মুদ্রায় এলসি খোলার ওপর সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। কিন্তু যখন এই লিমিট নির্ধারণ করা হয়েছিল, তখন ডলারের বিনিময় হার ছিল ৮৪-৮৫ টাকা। বর্তমানে, ডলার রেট ১০৯ টাকায় দাঁড়িয়েছে; এ কারণে টাকাকে ডলারে রূপান্তর করার ফলে ডলারে আমাদের এলসি লিমিট কমে গেছে," যোগ করেন তিনি।

মোহাম্মদ হাতেম সতর্ক করে বলেন, ব্যাক-টু-ব্যাক এলসি খোলা কমলে তা রপ্তানিতে প্রভাব ফেলবে।

Related Topics

টপ নিউজ

সুদ পরিশোধ / ঋণ / বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
  • মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, মূল্যস্ফীতি বাড়তে পারে: অর্থনীতিবিদ আশিকুর রহমান  
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net