Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
ডিসেম্বরে এক মাসে সর্বোচ্চ রপ্তানি আয়

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 January, 2023, 04:30 pm
Last modified: 02 January, 2023, 04:35 pm

Related News

  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রপ্তানি আয়ে ১৩.১৪% প্রবৃদ্ধি, প্রচলিত খাতের বাইরেও বেড়েছে
  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ

ডিসেম্বরে এক মাসে সর্বোচ্চ রপ্তানি আয়

এর আগে ২০২২ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাসে ৫০০ কোটি ডলারের বেশি রপ্তানি আয় ছাড়িয়ে যায় বাংলাদেশের। সেপ্টেম্বর ও অক্টোবরে যা ছিল যথাক্রমে– ৩৯১ ও ৪৩৬ কোটি ডলার।
টিবিএস রিপোর্ট
02 January, 2023, 04:30 pm
Last modified: 02 January, 2023, 04:35 pm

সদ্য বিদায় নেওয়া ২০২২ সালের ডিসেম্বরে এক মাসে সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ।

গত মাসে মোট রপ্তানি হয়েছে ৫৩৭ কোটি ডলারের পণ্য ও সেবা। ২০২১ সালের ডিসেম্বরে তা ছিল ৪৯০ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আজ সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে নভেম্বরে প্রথমবারের মতো মাসে ৫০০ কোটি ডলারের বেশি রপ্তানি আয় ছাড়িয়ে যায় বাংলাদেশের। সেপ্টেম্বর ও অক্টোবরে যা ছিল যথাক্রমে– ৩৯১ ও ৪৩৬ কোটি ডলার।   

তবে আয়ে রেকর্ড হলেও, ডিসেম্বরের জন্য নির্ধারিত ৫৪২ কোটি ডলারের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তার চেয়ে কম হয়েছে ১ দশমিক শূন্য ৩ শতাংশ।

এছাড়া, ২০২১ সালের ডিসেম্বরের ৪.০৪ বিলিয়ন থেকে ১৫.৩৫ শতাংশ বেড়ে, গত মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৪৬৭ কোটি ডলার।    

বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন– বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান বলেছেন, কাঁচামালের দাম বাড়ার পর ডিসেম্বরে পোশাক পণ্যের ইউনিট প্রতি দাম বেশি পাওয়ায় এবং উচ্চমানের পণ্য রপ্তানি বাড়ায় ডিসেম্বরে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করা গেছে।

ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমানে পোশাক প্রস্তুতকারকরা ৪০ ডলারের বেশি দামে একটি জ্যাকেট রপ্তানি করছেন, এর আগে বাংলাদেশের ব্যবসায়ীরা সাধারণত ৩০ ডলারের বেশি দামের জ্যাকেটের অর্ডার পেতেন না।

নন-কটন আইটেম উৎপাদনে দেশের পোশাক খাতের উদ্যোক্তারা এখন নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছেন বলে জানান বিজিএমইএ সভাপতি। আর কটন বা তুলার তৈরি পোশাক পণ্যের চেয়ে নন-কটন আইটেমের দামও বেশি।

'ম্যান মেইড' বা কৃত্রিম তন্তু-ভিত্তিক এসব গার্মেন্ট আইটেমে ১০ শতাংশ নগদ প্রণোদনা দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রসঙ্গত; বর্তমানে ম্যান মেইড ফাইবারের জন্য কোনো বিশেষ নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে না।

Related Topics

টপ নিউজ

রপ্তানি আয় / ডিসেম্বর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রপ্তানি আয়ে ১৩.১৪% প্রবৃদ্ধি, প্রচলিত খাতের বাইরেও বেড়েছে
  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net