Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
১০০ কোটি ডলার ঋণ আলোচনার জন্য আজ রাতে ঢাকায় আসছেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট 

অর্থনীতি

ইউএনবি 
06 December, 2022, 07:00 pm
Last modified: 06 December, 2022, 07:00 pm

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

১০০ কোটি ডলার ঋণ আলোচনার জন্য আজ রাতে ঢাকায় আসছেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট 

এডিবির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ ব্যবস্থাপনা, সরকারি ব্যয়সহ অন্যান্য বিষয়েও আলোচনা করবেন।
ইউএনবি 
06 December, 2022, 07:00 pm
Last modified: 06 December, 2022, 07:00 pm
এডিবির ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসা। সংগৃহীত ছবি

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বাজেট বাস্তবায়নে বাংলাদেশের ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস-প্রেসিডেন্ট অশোক লাভাসা আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে ঢাকায় আসবেন।

প্রাইভেট সেক্টর অপারেশনস এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ইনচার্জ লাভাসা, তার সপ্তাহব্যাপী সফরে পরিকল্পনামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

এডিবির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ ব্যবস্থাপনা, সরকারি ব্যয়সহ অন্যান্য বিষয়েও আলোচনা করবেন।

এর আগে বাজেট সহায়তার জন্য ইআরডি এডিবিকে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ।

এর পরিপ্রেক্ষিতে, এডিবি'র ঢাকা কার্যালয় লাভাসার সফরের বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে।  ঋণ প্রস্তাব ছাড়াও এডিবির সহায়তায় দেশে চলমান প্রকল্পগুলোর অগ্রগতিও আলোচনায় থাকবে।

এডিবি'র ভাইস-প্রেসিডেন্ট বেসরকারি উদ্যোক্তা এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এছাড়াও তিনি এডিবি-এর অর্থায়নে তৈরি পোশাক কারখানা এবং একটি বেসরকারি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা পরিদর্শন করবেন।

এর আগে আইএমএফ এবং বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রাথমিক চুক্তিতে পৌঁছায়।  চূড়ান্ত হলে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৪৪৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম কিস্তি পাওয়া যাবে।  এ ছাড়া বাজেট সহায়তা ঋণ হিসাবে বিশ্বব্যাংক থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে।  সম্প্রতি এ দুই সংস্থার প্রতিনিধি দল ঢাকা সফরে এসে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, 'অন্যান্য দাতা সংস্থার তুলনায় এডিবি আমাদের ঋণের বড় অংশ দিয়েছে।  আমি তাদের কাছে বাজেট সহায়তা হিসেবে ঋণ চেয়েছি এবং তার প্রক্রিয়া চলছে।'

মন্ত্রী বলেন, 'ঋণ দেয়ার আগে এডিবি দেশের অর্থনৈতিক সূচকগুলো পরীক্ষা করবে।  কিছু শর্তও দেবে।  এই ঋণের বিষয়ে তাদের প্রতিক্রিয়া এখন পর্যন্ত ইতিবাচক।'

এডিবি'র ঋণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সংস্থাটি কখনোই বাজেট সহায়তা হিসেবে ঋণ দেয়নি।  কিন্তু, কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে এডিবি এ খাতে ঋণ সহায়তা দেয়া শুরু করেছে।

Related Topics

টপ নিউজ

এডিবি / এডিবির ভাইস প্রেসিডেন্ট / ঢাকা সফর / বাজেট সহায়তা / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net