Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
প্রত্যাশিত কর রিটার্ন না আসায় সময় বাড়াতে পারে এনবিআর

অর্থনীতি

রিয়াদ হোসেন
30 November, 2022, 09:45 am
Last modified: 30 November, 2022, 09:54 am

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

প্রত্যাশিত কর রিটার্ন না আসায় সময় বাড়াতে পারে এনবিআর

রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা জানান, এ অবস্থায় এনবিআর একমাস সময় বাড়ানোর কথা ভাবছে।
রিয়াদ হোসেন
30 November, 2022, 09:45 am
Last modified: 30 November, 2022, 09:54 am

করদাতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক কম রিটার্ন জমা পড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়াতে পারে বলে জানা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সময় বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, "আগামী কাল (বুধবার) এ বিষয়ে আপনারা  জানতে পারবেন। এ বিষয়ে মন্ত্রী মহোদয়ও ইতিবাচক।"

বর্তমানে দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারী (ই-টিআইএন) ৮০ লাখের ওপরে। সর্বশেষ গত ২০২১-২২ করবর্ষে ২৩ লাখের মত ট্যাক্স রিটার্ন জমা হয়েছিল। 

এনবিআরের কর বিভাগের কর্মকর্তাদের আশা, নতুন বিধান- প্রায় ৪০ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ দেখানো বাধ্যতামূলক করায় চলতি বছর আয়কর রিটার্ন ৪০ লাখ ছাড়িয়ে যাবে। 

কিন্তু সময় শেষ হওয়ার মাত্র একদিন আগেও, অর্থাৎ ২৯ নভেম্বর পর্যন্ত মাত্র ১৬ লাখের মত রিটার্ন জমা হয়েছে বলে জানায় এনবিআর সূত্র।

রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা জানান, এ অবস্থায় এনবিআর একমাস সময় বাড়ানোর কথা ভাবছে।

এদিকে, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজস্ব বোর্ডকে ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা একমাস বাড়ানোর অনুরোধ করেছে।

বাংলাদেশ কর আইনজীবী সমিতিও রাজস্ব কর্তৃপক্ষের কাছে একই ধরনের অনুরোধ জানিয়েছে।

বর্তমানে তিন লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। এর বেশি আয় করলে যে কাউকে প্রতিবছর আয়কর বিবরণী বা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। 

সর্বশেষ বাজেটে এনবিআর এ বিষয়ে কঠোর অবস্থান জানান দিয়েছে। করের আওতাধীন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ট্যাক্স রিটার্নের প্রমাণ না নিলে তাদের ওপর ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে। 

অন্যদিকে, ব্যবসায়ীদের ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখার আইনও করা হয়েছে।

বিদ্যমান ইনকাম ট্যাক্স আর্ডিনেন্স অনুযায়ী, যে কোনো ব্যক্তি ট্যাক্স রিটার্ন জমা না দিলে কিংবা ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি) এর কাছ থেকে সময়ের আবেদন না করলে সর্বশেষ প্রদেয় ট্যাক্স এর ১০ শতাংশ বা ৫ হাজার টাকা– এরমধ্যে যেটি বেশি, তা জরিমানা হিসেবে গুণতে হবে। 

এছাড়া, দেরি হওয়ার জন্য করদাতাদের প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা দিতে হবে। ডিসিটি সময় বাড়ালেও প্রযোজ্য আয়করের ওপর প্রতিমাসে ২ শতাংশ হিসেবে সুদ দিতে হবে। 

অবশ্য এনবিআরের একজন কর্মকর্তা জানান, এনবিআর যদি কর দিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর করে, সেক্ষেত্রে সুদ প্রযোজ্য হবে না। 
 
Related Topics

টপ নিউজ

আয়কর / আয়কর রিটার্ন / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net