Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
বিশ্বব্যাংক, এডিবি থেকে ২০০ কোটি ডলার ঋণ পেতে চায় বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
03 August, 2022, 08:40 pm
Last modified: 03 August, 2022, 08:41 pm

Related News

  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

বিশ্বব্যাংক, এডিবি থেকে ২০০ কোটি ডলার ঋণ পেতে চায় বাংলাদেশ

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে তারা অর্থমন্ত্রী কামাল ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পায়নি।
টিবিএস ডেস্ক
03 August, 2022, 08:40 pm
Last modified: 03 August, 2022, 08:41 pm
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী রাখতে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র কাছ থেকে সহায়তা চায় বাংলাদেশ। ঋণ আলোচনার সাথে সংশ্লিষ্টরা বিষয়টি ব্লুমবার্গ নিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সরকার উভয় দাতা সংস্থার কাছে ১০০ কোটি ডলার সহায়তা চেয়ে দুটি চিঠি পাঠিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির চড়া দর এবং ইউক্রেন যুদ্ধের অভিঘাত দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলেছে– তা মোকাবিকায় এ সহায়তা চাওয়া হয়েছে।

সরকার ঋণগ্রহণের বিষয়টি এখনও ঘোষণা না করায়, নাম না প্রকাশের শর্তে এসব কথা জানান জ্যেষ্ঠ একজন বাংলাদেশি কর্মকর্তা।

আমদানির খরচ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ চাপের মধ্যে আছে। রিজার্ভকে বাড়াতে দিনকয়েক আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ সহায়তা চেয়েছে সরকার। এরপরই বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকেও চাওয়ার বিষয়ে জানা গেল।

বাংলাদেশের দক্ষিণ এশীয় দুই প্রতিবেশী– শ্রীলঙ্কা আর পাকিস্তানও নিজ নিজ অর্থনীতির নাজুক অবস্থা থেকে উত্তরণে আইএমএফ এর সাথে ঋণ পাওয়ার আলোচনা করছে।

এর আগে গত ২৭ জুলাই এক গণমাধ্যম ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, 'শুধু আইএমএফ নয়, (ঋণ পেতে) আমরা বিশ্বব্যাংক ও এডিবির কাছেও যাব'।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে তারা অর্থমন্ত্রী কামাল ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পায়নি।

গত ২৭ জুলাই নাগাদ আমদানি ব্যয়ের চাপে দেশের মুদ্রা রিজার্ভ ৩৯.৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪৫.৭ বিলিয়ন। গত জুনে সমাপ্ত অর্থবছরে বৈদেশিক বাণিজ্যের ঘাটতিও রেকর্ড ৩৩.৩ বিলিয়ন ডলার হয়েছে।

সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা ব্লুমবার্গকে জানান, এডিবির সাথে অন্তত চারটি প্রকল্পে অর্থায়ন নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা চলছে। এরমধ্যে করোনা মহামারি থেকে অর্থনীতির পুনরুদ্ধারের জন্য ২৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ সহায়তাও রয়েছে।

এ ছাড়া, সিলেটসহ দেশের উত্তরপূর্বাঞ্চলে সাম্প্রতিক সময়ের ভয়াল বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলা ও পুনর্গঠনে আরও ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিতে পারে এডিবি। তবে এনিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে বলে ওই কর্মকর্তা জানান। এ বিষয়ে তিনি আর বিশদ কিছু বলতে চাননি।

গত বুধবার রাজধানীতে একটি সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। এসময় তিনি আশ্বস্ত করে বলেন, এক মাসের মধ্যেই ভোক্তামূল্য কমবে এবং টাকাও ডলারের বিপরীতে স্থিতিশীল অবস্থানে ফিরবে।

অচিরেই অর্থনীতি সঠিক পথে ফিরবে বলেও জানান তিনি। 

সূত্র:  ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

ঋণ সহায়তা / এডিবি / বিশ্বব্যাংক / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net