Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
হিলির মতো ভোমরা দিয়ে আসা পেঁয়াজেরও অধিকাংশই নষ্ট হয়ে গেছে

অর্থনীতি

টিবিএস ডেস্ক
22 September, 2020, 11:25 am
Last modified: 22 September, 2020, 12:01 pm

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

হিলির মতো ভোমরা দিয়ে আসা পেঁয়াজেরও অধিকাংশই নষ্ট হয়ে গেছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে ৯২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে যার অধিকাংশই নষ্ট হয়ে গেছে।
টিবিএস ডেস্ক
22 September, 2020, 11:25 am
Last modified: 22 September, 2020, 12:01 pm
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা বস্তাভর্তি পেঁয়াজ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বাংলাদেশে আসা ৫০ লাখ টাকার ভারতীয় পেঁয়াজের মতো এবার পচন ধরেছে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢোকা পেঁয়াজেও।

বার্তা সংস্থা ইউএনবি'র এক খবরে বলা হয়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে ৯২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে ট্রাক আটকে থাকায় এসব পেঁয়াজের অধিকাংশই নষ্ট হয়ে গেছে।

এর আগে আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, পাঁচ দিন ধরে যেসব ভারতীয় পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছিলো সোমবার সেগুলো দেশে ঢুকতে পারে। তবে অতিরিক্ত গরমে ট্রাকেই নষ্ট হয়ে যায় প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ। সেসব পেঁয়াজ পচে, বস্তা দিয়ে পানি বের হচ্ছে; দূর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। শুধু দেশের এপারেই নয়, সীমান্তের ওপারে ২০০টি ট্রাকে বোঝাই থাকা পেঁয়াজেরও পচন ধরেছে। 

অন্যদিকে ইউএনবির খবরে বলা হয়, সোমবার চারটি ট্রাকযোগে ৯৬ মেট্রিক টন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে। এর আগে শনিবার ৩১টি ট্রাকে করে ৭২১ মেট্রিক টন এবং রবিবার পাঁচ ট্রাকযোগে ১০৮ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আসে।

মঙ্গলবার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, 'গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যেসব পেঁয়াজের ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪০টি ট্রাক সোমবার পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করেছে। কিন্তু ট্রাকগুলো ভারতের ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ ধরে আটকে থাকায় এসব পেঁয়াজের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।'

তিনি জানান, আরও ছয় ট্রাক পেঁয়াজ ছাড় করানো রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে প্রবেশ করবে। এছাড়া, এখনও দুই শতাধিক পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকে রয়েছে, যার কোনো ছাড়পত্র দেয়া হয়নি। এর মধ্যে কিছু পেঁয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেঁয়াজ সেখানে খালাস করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছেন ব্যবসায়ীরা। এসব পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুত থাকলেও তা বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না ভারত সরকার।

মঙ্গলবার ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, 'গত তিন দিনে বন্দর দিয়ে মোট ৯২৫ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। আজ আরও কিছু পেঁয়াজের ট্রাক ভারত থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।'  
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / ভোমরা স্থলবন্দর / হিলি স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net