Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা, ‘অনুতপ্ত’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

অর্থনীতি

ইউএনবি
17 September, 2020, 04:55 pm
Last modified: 17 September, 2020, 05:33 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • কপ ৩১-সম্মেলনকে সামনে রেখে উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা, ‘অনুতপ্ত’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পেঁয়াজ রপ্তানির ব্যাপারে ভারতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ঢাকা যে আহ্বান জানিয়েছে, শিগগিরই সে ব্যাপারে ইতিবাচক ফল প্রত্যাশা করে বাংলাদেশ।
ইউএনবি
17 September, 2020, 04:55 pm
Last modified: 17 September, 2020, 05:33 pm
পররাষ্ট্রমন্ত্রী  ড. এ. কে. আব্দুল মোমেন। ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার সময় আগেই বাংলাদেশকে অবহিত না করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই 'অনুতপ্ত'।

তিনি বলেন, 'শুনেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই অনুতপ্ত। কারণ হঠাৎ নিষেধাজ্ঞার ব্যাপারটি তারা জানত না।'

তুরস্ক সফর শেষে বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ড. মোমেন।

পেঁয়াজ রপ্তানির ব্যাপারে ভারতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ঢাকা যে আহ্বান জানিয়েছে, শিগগিরই সে ব্যাপারে ইতিবাচক ফল প্রত্যাশা করে বাংলাদেশ।

হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় এর আগে ভারতকে 'গভীর উদ্বেগের' কথা জানিয়েছিল বাংলাদেশ। এতে করে গত বছরের অক্টোবর ও চলতি বছরের জানুয়ারিতে যে অলোচনা হয়েছিল তা গুরুত্ব হারায় বলেও মনে করে ঢাকা।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকাস্থ হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় লেখে, 'ভারত সরকারের সর্বশেষ আকস্মিক ঘোষণা এই বিষয়টিকে নিয়ে দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ২০১৯ এবং ২০২০ সালে যে আলোচনা ও বোঝাপড়া হয়েছিল তা ক্ষুণ্ন করে।'

বাংলাদেশ এ ব্যাপারে চলতি বছরের ১৫-১৬ জানুয়ারি দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক এবং গত বছরের অক্টোবরে ভারতে ভিভিআইপি সফরে আলোচনা হওয়ার বিষয়টিও তুলে ধরেছে।

গত বছরের অক্টোবরে ভারত সফরকালে এক অনুষ্ঠানে হিন্দিতে (ভারতীয় গণমাধ্যম অনুসারে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি আশা করি হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার আগে আমাদের জানাবেন। আমাকে আমার বাবুর্চিকে বলতে হয়েছিল আমাকে পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার দিতে। আমি ভারতকে অনুরোধ করব যেন এ জাতীয় পদক্ষেপ নেওয়ার সময় দয়া করে আগেই আমাদের জানান। সর্বোপরি আমরা প্রতিবেশী।'

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতীয় হাইকমিশন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি এবং দু'দেশের মধ্যকার বন্ধুত্ব ও বোঝাপড়ার চমৎকার সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ভারত / পেঁয়াজ আমদানি / পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • কপ ৩১-সম্মেলনকে সামনে রেখে উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net