Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
পণ্য পরিবহন ব্যতীত কোন ধরনের আর্থিক সেবা দিতে পারবে না কুরিয়ার সার্ভিস: বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 May, 2021, 10:50 pm
Last modified: 06 May, 2021, 10:50 pm

Related News

  • পিএইচপি প্রোগ্রামিং ভাষায় নিরাপত্তা ত্রুটি: সাইবার হামলার শঙ্কায় এখনো বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট
  • হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা-লুট, গ্রেপ্তার ৩
  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা

পণ্য পরিবহন ব্যতীত কোন ধরনের আর্থিক সেবা দিতে পারবে না কুরিয়ার সার্ভিস: বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্টস সিস্টেমস ডিপার্টমেন্ট।
টিবিএস রিপোর্ট
06 May, 2021, 10:50 pm
Last modified: 06 May, 2021, 10:50 pm

কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পণ্য পরিবহন ব্যতীত অন্য কোন আর্থিক সেবা প্রদান করতে পারবে না। পাশাপাশি ক্রেতাকে পণ্য বিতরণের বিপরীতে আদায় করা পণ্যমূল্য বিক্রেতার নিকট পৌঁছানো সংক্রান্ত আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে করতে হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্টস সিস্টেমস ডিপার্টমেন্ট।

এতে বলা হয়, ডাক বিভাগের লাইসেন্স আছে এবং কুরিয়ার সার্ভিস এসোসিয়েশন এর সদস্য এমন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম মেনে পণ্য ডেলিভারি সংক্রান্ত লেনদেন এর জন্য ব্যাংকে সেটেলমেন্ট একাউন্ট খুলতে হবে।

উক্ত অ্যাকাউন্টে কুরিয়ার সার্ভিসের সেবার বিপরীতে মাসুল এবং বিক্রেতার পণ্যের মূল্য আলাদা করে জমা হবে। এরপর পণ্যের মূল ওই অ্যাকাউন্ট থেকে বিক্রেতার একাউন্টে স্থানান্তর করতে হবে।

সেটেলমেন্ট অ্যাকাউন্টের মাসিক লেনদেন ও স্থিতি কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের সংরক্ষিত ভাউচার ও ইনভয়েসের সাথে পরবর্তী মাসের প্রথম ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংকের সাথে মিলিয়ে নিবে এবং এ সংক্রান্ত প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে।

কুরিয়ার সার্ভিসের অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ প্রয়োজনে ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংক যাচাই করতে পারবে। এতে অসঙ্গতি বা অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে ব্যাংক স্বপ্রণোদিত হয়ে বা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের সেটেলমেন্ট অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করে দিতে পারবে।

বর্তমানে কুরিয়ার সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা ও অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্মের বিক্রি করা পণ্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থায় ক্রেতার নিকট পৌঁছে দেয়। এর বিপরীতে কুরিয়ার সার্ভিসের নিজস্ব মাসুলসহ পণ্যমূল্য সংগ্রহ করে থাকে। এরপর মাসুল নিজের কাছে রেখে পণ্যমূল্য বিক্রেতাকে ব্যাংকিং চ্যানেল ছাড়াই নগদে প্রদান করা হয়।

পাশাপাশি এক ব্যবসায়ী হতে অন্য ব্যবসায়ীর নিকট মূল্য ঘোষিত পার্সেল বিতরণ ও কন্ডিশন বুকিং ব্যবস্থা কার্যকর আছে। এক্ষেত্রেও লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থ কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তরিত হয়ে আসছে।

এর ফলে নানা ধরনের আর্থিক সমস্যার তৈরি হচ্ছে। এমন বাস্তবতায় এখন থেকে এসব লেনদেন ব্যাংক ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করতে হবে।

অন্যদিকে বাংলাদেশে কার্যরত কুরিয়ার সার্ভিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এই ধরনের সেবার বাইরে অন্য কোন আর্থিক সেবা প্রদান করতে পারবে না এবং এক্ষেত্রে কোনরূপ ব্যাংকিং সেবা প্রাপ্য হবে না। 

Related Topics

টপ নিউজ

কুরিয়ার সার্ভিস / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • পিএইচপি প্রোগ্রামিং ভাষায় নিরাপত্তা ত্রুটি: সাইবার হামলার শঙ্কায় এখনো বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট
  • হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা-লুট, গ্রেপ্তার ৩
  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net