Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
টিকাদান পরিকল্পনার সাফল্যে ৯.৩ শতাংশের উচ্চ-প্রবৃদ্ধি অর্জন করতে পারে চীন

অর্থনীতি

টিবিএস ডেস্ক
30 March, 2021, 05:50 pm
Last modified: 30 March, 2021, 05:58 pm

Related News

  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • চীনে ভাইরাল ‘রাখালের চাকরির বিজ্ঞাপন’: সামনে এলো শ্রমবাজারের সংকট
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ

টিকাদান পরিকল্পনার সাফল্যে ৯.৩ শতাংশের উচ্চ-প্রবৃদ্ধি অর্জন করতে পারে চীন

লক্ষ্যপূরণে প্রতিদিন অন্তত ১ কোটি মানুষকে টিকা দিতে হবে, যা বর্তমান হারের দ্বিগুণ
টিবিএস ডেস্ক
30 March, 2021, 05:50 pm
Last modified: 30 March, 2021, 05:58 pm
ছবি: ইয়ান কং/ ব্লুমবার্গ

চলতি বছরের জুন নাগাদ মোট জনসংখ্যার ৪০ শতাংশকে কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে চীন। সফলভাবে এই লক্ষ্য অর্জন হলে, তার সুফল বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি হাতেনাতেই পাবে। অক্সফোর্ড ইকোনমিক্সের আভাস, এতে করে ৯.৩ শতাংশের মতো বড় মাপের জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পথ সুগম হতে পারে দেশটির সামনে।  

সবচেয়ে বড় কথা; চীন আলোচিত এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে- বাড়বে দেশটিতে ব্যবসা করা দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা। ভোক্তারাও নির্ভাবনায় খরচের উৎসাহ পাবে। তবে সেজন্য উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে হবে টিকাদানের গতি। অক্সফোর্ড ইকোনমিক্সের হিসাব অনুসারে, লক্ষ্যপূরণে প্রতিদিন অন্তত ১ কোটি মানুষকে টিকা দিতে হবে, যা বর্তমান হারের দ্বিগুণ। আর চীন যদি টিকাদানের এই গতি সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রান্তিকের শেষ পর্যন্ত ধরে রাখতে পারে- তাহলে দেশটি "হার্ড ইম্যিউনিটি" বা গোষ্ঠীবদ্ধ অনাক্রম্যতা অর্জন করে ফেলবে। কারণ ওই সময়েই টিকা পেয়ে যাবেন ৬০-৭০ শতাংশ চীনা নাগরিক। 

অক্সফোর্ড ইকোনমিক্সের বর্তমান হিসাবমতে, দৈনিক ৫০-৬০ লাখ টিকার ডোজ দেওয়ার মাধ্যমে চীনা অর্থনীতি ৮.৯ শতাংশ বিকাশের পথে আছে। কিন্তু, তার উপর যদি টিকাদানের দ্বিগুণ গতি যোগ হয় তাহলে দেশটির মোট দেশজ উৎপাদন আরও দশমিক ৪ শতাংশ যোগ হবে। এসব মিলিয়ে ৯.৩ শতাংশের উৎসাহজনক আভাসটি আজ মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়। 

সংস্থাটির মতে, চলতি বছর গৃহস্থালি পর্যায়ে ভোগ চাহিদা ২০১৯ সালের মহামারি পূর্ব অবস্থার চাইতেও ৭ শতাংশ বাড়তে পারে। একইসঙ্গে, চলতি বছরের মাঝামাঝি নাগাদ পর্যটন খাতের রপ্তানি মহামারিতে হারানো ব্যবসার ৫০ শতাংশ ক্ষতি কাটিয়ে উঠবে। এই খাতের আমদানিতে কাটিয়ে উঠবে ৭০ শতাংশ ক্ষতি। বিভিন্ন খাতের স্থায়ী বিনিয়োগেও উন্নতির আশা করছে অর্থনৈতিক গবেষণা সংস্থাটি।

তবে ভাবনার বিষয় হলো যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের তুলনায় পেছনে পড়েছে চীনের কোভিড টিকা কর্মসূচি। এপর্যন্ত টিকার আওতায় এসেছে ১০৭ মিলিয়ন বা মোট জনসংখ্যার মাত্র ৩.৮ শতাংশ নাগরিক। ইতোপূর্বে, কঠোর পদক্ষেপের মাধ্যমে জীবাণু বিস্তার নিয়ন্ত্রণে সফলতা পায় চীনা সরকার। তারপর থেকে একটু ধীরে-সুস্থে এবং সতর্কভাবে কোভিড টিকাদান চালানোর সুযোগ পাওয়া গেছে।     

সবথেকে মন্দ পরিস্থিতি বা ধীরগতির টিকাদানের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ মোট জনসংখ্যার ৪০ শতাংশকে টিকার আওতায় আনা যাবে। টিকাদানের নানান রকম গতি অনুমান করে অক্সফোর্ড যে অর্থনৈতিক আভাস তৈরি করেছে, সেখানে বেজলাইন বা মূল স্তর হলো ৮.৭ শতাংশ- টিকাদানের হার ঢিমেতালে চললে এর চাইতেও ২ শতাংশ পয়েন্ট কম হবে প্রবৃদ্ধি। 

অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ টমি উ বলেন, "সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারার কারণে চীনের অর্থনীতি অন্যান্য দেশের মতো টিকাদানের গতির উপর খুব বেশি নির্ভরশীল নয়। তবে স্থানীয় অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। উচ্চগতির টিকাদান সম্পন্ন হলে চীন নিশ্চিন্তে নিজের সকল সীমান্ত আন্তর্জাতিক ভ্রমণের জন্য খুলে দিতে পারবে।" 

এদিকে ব্লুমবার্গ পোলে অংশ নেওয়া অর্থনীতিবিদরা অনুমান করছেন, চলতি বছর চীনা অর্থনীতি ৮.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মুখ দেখবে।

  • সূত্র: ব্লুমবার্গ     
     

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

চীন / জিডিপি প্রবৃদ্ধি / কোভিড-১৯ টিকাদান কর্মসূচি / অক্সফোর্ড ইকোনমিক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • চীনে ভাইরাল ‘রাখালের চাকরির বিজ্ঞাপন’: সামনে এলো শ্রমবাজারের সংকট
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net