Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ছয় মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে প্রায় ৪ গুণ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 February, 2021, 01:45 pm
Last modified: 05 February, 2021, 01:47 pm

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

ছয় মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে প্রায় ৪ গুণ

জুলাই-ডিসেম্বরে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২০,৪৮৭ কোটি টাকা, যা গেল অর্থবছরের একই সময়ে ছিল ৫,৪৩৩ কোটি টাকা। অর্থাৎ নিট বিক্রি বেড়েছে প্রায় ৪ ‍গুণ।
টিবিএস রিপোর্ট
05 February, 2021, 01:45 pm
Last modified: 05 February, 2021, 01:47 pm

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) নিট সঞ্চয়পত্র বিক্রি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় চারগুণ বেড়েছে। সেই সঙ্গে ছাড়িয়ে গেছে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রাও।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক জুলাই-ডিসেম্বর সময়ের নিট সঞ্চয়পত্র বিক্রির তথ্য প্রকাশ করেছে। 

এতে দেখা যায়, জুলাই-ডিসেম্বরে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২০,৪৮৭ কোটি টাকা, যা গেল অর্থবছরের একই সময়ে ছিল ৫,৪৩৩ কোটি টাকা। অর্থাৎ নিট বিক্রি বেড়েছে প্রায় ৪ ‍গুণ।

করোনায় বিপর্যস্ত অর্থনীতিতে আয় কমে গেলেও সঞ্চয়পত্র বিক্রি গেল অর্থবছরের তুলনায় এতো বেশি বাড়ার কারণ জানতে চাইলে পলিসি রিসার্চ ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যাদের আয় কমে গেছে তারা হয়তো সঞ্চয়পত্র কিনছে না।

এর বাইরেও বহু মানুষের সঞ্চয়পত্র কেনার মত আয় আছে। তিনি বলেন, বর্তমানে ব্যাংক আমানতের সুদহারের চেয়ে সঞ্চয়পত্রের সুদহার তিন গুণ বেশি। নিরাপদ ও লাভজনক বিনিয়োগের হিসেবে এখন সঞ্চয়কারীরা এটিকেই প্রাধান্য দিচ্ছেন। 

গেল বছরের ডিসেম্বরে অর্থমন্ত্রণালয় সঞ্চয়পত্রে বিনিয়োগ সীমা নির্ধারণ করে দিয়েছে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র—এ তিনটি মিলে সমন্বিত বিনিয়োগের ঊর্ধ্বসীমা হবে একক নামে ৫০ লাখ টাকা অথবা যৌথ নামে এক কোটি টাকা।

আহসান এইচ মনসুর বলেন, বিনিয়োগ সীমা বেঁধে দেয়া হবে এমন খবরে আগেভাগেই অনেকে সঞ্চয়পত্র কিনে ফেলেছেন। এর প্রভাবেই জুলাই-ডিসেম্বর সময়ে সঞ্চয়পত্র বিক্রি এত বেশি বেড়েছে বলে তার অভিমত। 

তবে আসছে দিনগুলোতে এই সীমা বেধে দেয়ার ফলেই হয়তো সঞ্চয়পত্র বিক্রিতে কিছুটা ভাটা পড়তে পারে বলে তার ধারণা। 

বাজেট ঘাটতি পূরণে চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকার ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য থাকলেও প্রথম ছয় মাসেই তা  লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।  

অর্থ বছর শেষে এই বিক্রির পরিমাণ ৩৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করছেন আহসান এইচ মনসুর। 

তিনি বলেন, যেহেতু বিনিয়োগের বিকল্প ভালো কোন মাধ্যম নেই তাই সীমা বেঁধে দিলেও নানা কৌশলে সঞ্চয়পত্রেই বিনিয়োগের চেষ্টা করবেন সঞ্চয়কারীরা। যারা পারবেন না তারা যাবেন জমি ও ঘরবাড়ি কেনায়।  এর প্রভাবে রিয়েল স্টেট সেক্টরে বাবল তৈরি হওয়ার আশঙ্কা আছে বলে তার অভিমত।

লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত সঞ্চয়পত্র বিক্রি সরকারের সুদজনিত ব্যয় বাড়িয়ে দিবে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, এই ব্যয় মেটাতে সরকারকে উন্নয়ন বাজেট কাটছাট করতে হবে। যার প্রভাব পড়তে পারে নতুন কর্মসংস্থান তৈরিতে। 

কারণ হিসেবে তিনি বলেন, সরকারের উন্নয়ন ব্যয় বৃদ্ধি পেলে তা নতুন কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে। আবার উন্নয়ন ব্যয় কমালে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের গতিও কমে যেতে পারে। 

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) গ্রাহকদের সঞ্চয়পত্রের মূল টাকা ও মুনাফা বাবদ সরকার পরিশোধ করেছে প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। 

Related Topics

টপ নিউজ

সঞ্চয়পত্র / আমানত সঞ্চয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net